গড় রেটিং: 5.0/5 (2 টি ভোট গৃহিত হয়েছে)
|
|
|
|
|
Update : 2012-07-30 07:30:37
|
অনেক রাত পর্যন্ত বন্ধুর সঙ্গে...
কেটি হোমস প্রায় এক মাস আগে হলিউড সুপারস্টার টম ক্রুজের সঙ্গে দীর্ঘ ছয় বছরের সংসার জীবনের ইতি টেনেছেন। তাদের ডিভোর্স ফাইলটি নিয়ে আদালতে দায়ের করা মামলার রায় অবশ্য এখনও হয়নি। তবে দুই তারকা আলাদা থাকছেন একমাস ধরে। তাদের নিয়ে হলিউডে ছড়িয়ে পড়েছে অনেক গসিপ। এরই মধ্যে কেটি হোমস জন্ম দিয়েছেন আরেকটি গসিপের। সমপ্রতি নিউ ইয়র্কে ‘নোম্যাড হোটেল’ নামের একটি অভিজাত হোটেলে কেটি হোমসকে দেখা গেছে এক বন্ধুর সঙ্গে ডিনার করতে। হোটেলে অনেক রাত পর্যন্ত তারা অবস্থান করেন। ডিভোর্সের পর জনসম্মুখে কেটি হোমসকে এবারই প্রথম দেখা গেল কারও সঙ্গে ডিনার করতে। ডিনারের পরপরই সাংবাদিকরা পিছু নেয় কেটি হোমসের। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি জানান, অনেকদিন পর কোন হোটেলে ডিনার করলাম। ডিনারটা আমি ভীষণ উপভোগ করেছি।