লগ-ইন
¦ নিবন্ধিত হোন
 
 
 
Wednesday | 19 June | 2013
Default Page
Bangla Problem
FB
Twitter
RSS

গড় রেটিং: 5.0/5 (2 টি ভোট গৃহিত হয়েছে)

Update : 2012-07-30 02:45:02
সড়ক দুর্ঘটনায় জাবি অধ্যাপক নিহত
ঢাকা, ৩০ জুলাই- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সরকার ও রাজনীতি বিভাগের জ্যেষ্ঠ অধ্যাপক ড. গোলাম হোসেন সাভারের আশুলিয়ায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। সোমবার রাতে তিনি বিশ্ববিদ্যালয়ে ফেরার পথে এ ঘটনা ঘটে। দুর্ঘটনার পরপর তাকে উত্তরার একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলে সেখানেই তার মৃত্যু হয়।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, জাবির সরকার ও রাজনীতি বিভাগের সাবেক চেয়ারম্যান ড. গোলাম হোসেনের বাসা রাজধানীর উত্তরায়। গতকাল রাতে তিনি ব্যক্তিগত গাড়িতে (প্রাইভেট কার) করে উত্তরা থেকে ক্যাম্পাসের দিকে যাচ্ছিলেন। পথে আশুলিয়ার মরাগাঙ এলাকায় তার গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। রাত সাড়ে ৮টায় তার গাড়ি দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছন দিকে ধাক্কা দেয়। এতে অধ্যাপকের গাড়ির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত পান গোলাম হোসেন ও তার গাড়িচালক। তাদের উদ্ধারের পর উত্তরার ইস্ট-ওয়েস্ট হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক গোলাম হোসেনকে মৃত ঘোষণা করেন। চালকের অবস্থাও আশঙ্কাজনক।
জাবির জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সাধারণ সম্পাদক অধ্যাপক শামসুল আলম সেলিম জানান, গোলাম হোসেনের লাশ রাতেই জাবি ক্যাম্পাসে নেওয়া হয়। আজ সকালে সেখানে জানাজার পর তার দাফনের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে। অধ্যাপক গোলাম হোসেন ছাত্রদলের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ছিলেন। ব্যক্তিগত জীবনে তিনি এক ছেলে ও দুই মেয়ের জনক।
আশুলিয়া থানার ওসি বদরুল আলম সমকালকে বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পেঁৗছে আহতদের উদ্ধার করে। অধ্যাপকের গাড়ির চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলায় এ দুর্ঘটনা ঘটে।
অধ্যাপক গোলাম হোসেনের মৃত্যুতে বিএনপি চেয়ারপারসন ও বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গভীর শোক প্রকাশ করেন।
আরও জাতীয় সংবাদ
   বিয়ে করেছেন টিউলিপ
   তারেক-কোকোর বকেয়া ঋণের তথ্য দিলেন প্রধানমন্ত্রী
   পদ্মা থেকে মুখ ফিরিয়ে নিল জাইকা
   বাংলাদেশ ২০১৯ সালে মধ্যআয়ের দেশ হবে: গভর্নর
   আপাতত আর ইভিএম নয়- শাহনেওয়াজ
   নারীর অর্থনৈতিক ক্ষমতায়নে পন্থা নির্ধারণ
   পোশাকখাত নারীদের শক্তিশালী করেছে
   প্রসিকিউটরদের পার্সিকিউটর বললেন সাকা: উত্তপ্ত ট্রাইব্যুনাল
   দুদক চেয়ারম্যানের চাকরির কাগজপত্র চেয়েছেন হাইকোর্ট
   ঈদের আগে ১৮ দলের জনসভা নয়, সবার দৃষ্টি গাজীপুরে
   গ্রাহকের টাকা লুটে খাচ্ছে মেঘনা লাইফ
   আশিয়ান সিটির চেয়ারম্যান-এমডির বিরুদ্ধে ডিজিএফআই’র মামলা আদালতে
   অবকাঠামো না থাকলেও কেনা হয়েছে আইসিইউ যন্ত্রপাতি!
   বিএসআরএম-র জন্য ধ্বংসের পথে দেশীয় স্টিলশিল্প
   গোলাম আযমের রায়ের জন্য আর কত অপেক্ষা
   দুদকের তদন্ত সঠিক ও সম্পূর্ণ হয়নি -বিশ্ব ব্যাংক
   পরাজয়ের কারণ হাসনাত: হিরণ
   নির্বাচন থেকে সরে দাঁড়াতে বাধ্য হলেন জাহাঙ্গীর আলম
   বিজিএমইএ’র মহাজালিয়াতি ঃ কারখানা প্রতি নামমাত্র ২০ শ্রমিকের গ্রুপ বীমা
   শাহবাগ আসলেন ইমরান এইচ সরকার
Chief Editor: Nazrul Minto
editor@deshebideshe.com
Contact: 71 Highview Ave, Toronto, ON, M1N 2H4, Canada
Tel: 416 699 9833, email: info@deshebideshe.com