লগ-ইন
¦ নিবন্ধিত হোন
 
 
 
Saturday | 25 May | 2013
Default Page
Bangla Problem
FB
Twitter
RSS

গড় রেটিং: 0.0/5 (0 টি ভোট গৃহিত হয়েছে)

Update : 2012-07-29 07:40:02
‘হুমায়ূনের নামে সড়ক হবে’
কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের স্মরণে ঢাকায় একটি সড়কের নাম রাখা হবে বলে জানিয়েছেন দপ্তরবিহীন মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ডিবেটিং সোসাইটি আয়োজিত ‘জনতা ব্যাংক দ্বিতীয় আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতা’র পুরস্কার বিতরণী ও আলোচনা সভায় তিনি এ কথা বলেন। সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, আমরা গরিব দেশ বলে বিশ্বব্যাংক তার লেজে ঘোরাচ্ছে। আমাদের নিয়ে খেলা করছে। বিশ্বব্যাংকের শর্ত অনুযায়ী সাবেক যোগাযোগমন্ত্রী আবুল হোসেন পদত্যাগ করেছেন উল্লেখ করে তিনি বলেন, বিশ্বব্যাংক এখন বলছে তিনি আগে কেন পদত্যাগ করেননি? এখন কেন পদত্যাগ করলেন? সুরঞ্জিত বলেন, আমাদের পার্লামেন্টে পদ্মা সেতু নিয়ে সরকারি দল ও বিরোধী দল বিতর্ক করতে পারতো। তাহলে জাতীয় ঐক্য তৈরি হতো। বিরোধী দল সব বিষয়ে বিরোধিতা করতে পারে। কিন্তু গণতন্ত্রের বিরোধিতা করতে পারে না। তারা গণতন্ত্রের বিরোধিতা না করলে পার্লামেন্টে যেতো। আলোচনা সভায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের আবাসিক ব্যবস্থা না থাকা, পর্যাপ্ত বাজেট বরাদ্দ না দেয়াসহ বিভিন্ন সমস্যার কথা বক্তারা অনুষ্ঠানের প্রধান অতিথির মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরেন। এ সময় সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, আমাকে বলা হয় দপ্তরবিহীনমন্ত্রী। এটা একটা সুবিধা। কারণ, আমার যেহেতু দপ্তর নাই, তাই সব দপ্তরই আমার দপ্তর। কাজেই আমি এ বিশ্ববিদ্যালয়ের সমস্যাগুলো প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরবো। আলোচনা সভার আগে ২য় আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতা ২০১২-এর ফাইনাল রাউন্ড অনুষ্ঠিত হয়। বিতর্কের বিষয় ছিল নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ। এর পক্ষে সরকারি দল ছিল  জগন্নাথ বিশ্ববিদ্যালয়। বিরোধী দল ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়। বিতর্কে ঢাকা বিশ্ববিদ্যালয় জয় লাভ করে। রানার আপ হয় জগন্নাথ বিশ্ববিদ্যালয়। জগন্নাথ বিশ্ববিদ্যালয় ভিসি অধ্যাপক ড. মেসবাহউদ্দিন আহমেদের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন রুপালি ব্যাংকের পরিচালক মাহাবুবুর রহমান হিরণ, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. সেলিম, সাধারণ সম্পাদক অধ্যাপক ড. কাজী সাইফুদ্দিন প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির সভাপতি মনজুরুল ইসলাম।
আরও জাতীয় সংবাদ
   সম্পাদকরা ঐক্যবদ্ধ হলেন
   কামাল ইউসুফের হাত ভেঙ্গে দিতে চাইলেন প্রবাসী কল্যাণ মন্ত্রী
   সংলাপের আহ্বান এরশাদের
   রানা প্লাজা ধসে আহত দুজনের মৃত্যু
   সংলাপটা রাস্তায় আনবেন না: ওবায়দুল কাদের
   তাহেরের রায়ে হুমায়ূনের দেয়াল
   রহস্যজনক কারণে বন্ধ ডেসটিনির তদন্ত
   'গ্রামীণ’ নামে নিবন্ধন বন্ধ, বিদেশি বিনিয়োগে বাধা
   পাঁচ গ্রুপের নিয়ন্ত্রণে রাজধানীর আন্ডারওয়ার্ল্ড
   ২ বছর পর দেশে ফিরেছে ভারতে পাচার হওয়া ৪৭ নারী-শিশু
   প্রতিমন্ত্রিত্বের দৌঁড়ে চার নারী এমপি
   হাত বাড়ালেই জাল সার্টিফিকেট!
   বিমানের প্লেনে আগুন ধরেনি
   রোববার সারাদেশে ১৮ দলের সকাল-সন্ধ্যা হরতাল
   পপুলারে হয়রানি, আইসিইউয়ে নার্স ব্যস্ত আড্ডায়
   উড়িয়ে দে তোর বিজয় কেতন
   অনির্বাচিত সরকার নিয়ে সংলাপ করবে না আ’লীগ
   হরতাল ডেকে বিএনপিতে অস্বস্তি
   বিড়ির শুল্ক প্রত্যাহার চান ২ শতাধিক সাংসদ
   ফেসবুক আইডি ব্লক-স্ট্যাটাস ডিলিটের মিশনে ‘বাঁশের কেল্লা’
Chief Editor: Nazrul Minto
editor@deshebideshe.com
Contact: 71 Highview Ave, Toronto, ON, M1N 2H4, Canada
Tel: 416 699 9833, email: info@deshebideshe.com