গড় রেটিং: 3.3/5 (3 টি ভোট গৃহিত হয়েছে)
|
|
|
|
|
Update : 2012-07-20 05:53:03
|
হুমায়ুন আহমদের অকাল মৃত্যুতে জর্জিয়াবাসীর শোক
আটলান্টা, ২০ জুলাই- বাংলা সাহিত্যের মহানায়ক, সর্বাধিক জনপ্রিয় কথা সাহিত্যিক অধ্যাপক হুমায়ুন আহমদের অকাল মৃত্যুতে গভীর শোক ও তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছে জর্জিয়া প্রবাসী বাংলাদেশিরা।এ ব্যাপারে বিভিন্ন ব্যক্তি, সংগঠন আলাদা আলাদা বা যৌথ ভাবে শোক বার্তা পাঠিয়েছে। তারা সকলেই এক বাক্যে বলেন, হুমায়ুন আহমদের এই অকাল মৃত্যুতে দেশ এক বরেণ্য সন্তানকে হারাল যা বাংলা সাহিত্যে তথা দেশের অপূরণীয় ক্ষতি। প্রবাসীরা তাঁর শোকসন্তপ্ত পরিবারের সকল সদস্যদের প্রতি সমবেদনা এবং পরম করুণাময়ের কাছে তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করে।
উল্লেখযোগ্য যে সব ব্যক্তি বা সংগঠন শোক বার্তা পাঠিয়েছে তারা হলো, জর্জিয়া বাংলাদেশ সমিতির সভাপতি –সম্পাদক যথাক্রমে, মাহমুদ আব্বাস মিঠু, নজরুল ইসলাম, জর্জিয়া আওয়ামী লীগের সাবেক সভাপতি- সম্পাদক যথাক্রমে দিদারুল আলম গাজী, হুমায়ূন কবির কাউসার, জর্জিয়া আওয়ামী লীগ আহ্বায়ক কমিটির আহ্বায়ক-সদস্য সচিব যথাক্রমে মোহাম্মদ আলি হোসেন ও শেখ জামাল, জর্জিয়া আওয়ামী লীগ ইউএস ইনক এর সভাপতি- সম্পাদক যথাক্রমে এম. মাওলা দিলু, মাহমুদ রহমান, ব্রাম্মণবাড়িয়া সোসাইটি অব জর্জিয়ার সভাপতি সোহরাব আহমেদ। এছাড়াও মোস্তাক আহমেদ, মোস্তফা জাহিদ টিটু, লুনা জামাল, মিয়া মোতাব্বেরুল ইসলাম পিকুল, হীরা মীয়া, মিনহাজুল ইসলাম বাদল, এমদাদ হোসেন, ডাঃ ওয়াসিমা ডেইজি, ফজলুর রহমান, ফরিদ আহমেদ, নাসরিন আলি, মিন্টু রহমান, নাদিরা রহমান এবং লেখক সাংবাদিক সিকদার মনজিলুর রহমানসহ আরো অনেকে।
এ প্রতিনিধি জানতে পেরেছে , ব্রাম্মণবাড়িয়া সোসাইটি অব জর্জিয়া আগামি ২২ জুলাই রবিবার বাংলা সাহিত্যের মহানায়ক প্রয়াত অধ্যাপক হুমায়ুন আহমদ স্মরণে স্থানীয় বাংলাদেশ কম্যুনিটি সেন্টারে এক শোক সভা , দোয়া ও ইফাতার পার্টির আয়োজন করেছে।