গড় রেটিং: 2.7/5 (3 টি ভোট গৃহিত হয়েছে)
|
|
|
|
|
Update : 2012-07-16 03:40:58
|
টরন্টো বইমেলার সফল সমাপ্তি
জসিম মল্লিক
’অমৃত-উৎস তব করো উৎসারিত’ এই শ্লোগান নিয়ে ৬ষ্ঠবারের মতো টরন্টো বাংলা বইমেলা সম্পন্ন হলো ১৪ জুলাই। আয়োজক অন্যমেলা টরন্টো। টরন্টো বাংলা বইমেলা এখন শুধুই একটি মেলা নয় বা নয় টিকেট বিক্রি এবং আলতা চুরির দোকান খুলে বাণিজ্য করা। টরন্টো বই মেলা এসবের বাইরে অনেক বড় কিছু। যারা প্রকৃত বই প্রেমী এবং শুদ্ধ সংস্কৃতিকে বেগবান করতে চান তারাই এতে শরিক হন। আহ্বায়ক সাদি আহমেদ বলেছেন মানুষ প্রতিনিয়ত তাঁর জীবনকে নবায়ন করে চলে। যে তা করতে পারে না তার মধ্যে স্থবিরতা দেখা দেয়। কথাটা সত্যি। এই প্রত্যয় নিয়েই সাংবাৎসরিক এই আয়োজন। বেশ কিছু প্রতিকুলতা এবং সীমাব্ধতার মধ্যেও এই আয়োজন অব্যাহত আছে।
সকালে অরুণা হায়দারের পরিচালনায় সুকন্যা নৃত্যাঙ্গনের শিল্পীদের নাচের মধ্য
দিয়ে অনুষ্ঠানের ফিতা কেটে উদ্বোধন করেন বইমেলার প্রধান অতিথি প্রখ্যাত
শিল্পী কাইয়ুম চৌধুরী। উদ্বেধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিশেষ অতিথি কবি ও
গবেষক আবুল মোমেন, পরিচালক, বেঙ্গল গ্যালারি অব ফাইন আর্টস, ঢকার, সুবীর
চৌধুরী এবং প্রবাসী বেঙ্গলী কালচারাল এসোসিয়েশনের সভাপতি জয়দেব সরকার।
দিনব্যাপী
অনুষ্ঠান মালায় ছিল তুলির কিংবদন্তীর পাদ প্রান্তে, শিশু কিশোরদের
চিত্রাঙ্কন কর্মশালা। এই পর্বে প্রধান অতিথি ছিলেন কাইয়ুম চৌধুরী। পরিচালনা
করেন লেখক ও শিল্পী সৈয়দ ইকবাল। চলচ্চিত্র প্রদর্শনী ও উন্মুক্ত বিতর্ক
প্রতিযোগিতা ছিল। বিকেলে স্বকথন পর্বে লেখকরা তাদের লেখালেখি নিয়ে কথো
বলেন। অংশ নেন সাইদুল হাসান, মেহরাব রহমান, সুজা রশিদ, তাসরিনা শিখা, জসিম
মল্লিক প্রমুখ।
সন্ধ্যায় মুল আলোচনা অনুষ্ঠিত হয়। এরপর অরুনার
পরিচালনায় সুকন্যার নৃত্যানুষ্ঠান ছিল অন্যতম আকর্ষন। রাতে তিন কন্যার
কন্ঠে বাংলা সঙ্গীতের ত্রিমহান-লালন, রবীন্দ্র ও নজরুল সঙ্গীত পরিবশেন করেন
যথাক্রমে সারা বিল্লাহ, ফারহানা শান্তা ও জুলফিয়া আহমেদ ইন্টু। সমগ্র
অনুষ্ঠান সঞ্চালন করেন আহমেদ হোসেন। তাকে সহযোগিতা করেন তাজউদ্দিন আহমেদ,
ফারজানা চৌধুরী বিন্দু, আশরাফ আলী, খুরশীদ শাম্মী প্রমূখ।
বইমেলা
উপলক্ষ্যে একটি সুদৃশ্য স্যুভিনীর প্রকাশিত হয় আহমদে হোসেনর সম্পাদনায়।
মেলায় বাংলাদেশ এবং কানাডার বিভিন্ন জায়গা থেকে আগত লেখকেদের বইয়ের স্টল
ছিল একটি বিশেষ আকর্ষন। এদিন প্রচুর বই বিক্রি হয়েছে।