লগ-ইন
¦ নিবন্ধিত হোন
 
 
 
Friday | 24 May | 2013
Default Page
Bangla Problem
FB
Twitter
RSS

গড় রেটিং: 5.0/5 (1 টি ভোট গৃহিত হয়েছে)

Update : 2012-07-16 08:24:52
১লা জুলাই থেকেই বিদ্যুতের বাড়তি দাম দিতে হবে
বিদ্যুতের পাইকারি ও খুচরা দাম বাড়ছে চলতি মাসেই। তবে যখনই দাম বাড়ানো হোক না কেন তা ১লা জুলাই থেকেই কার্যকর হচ্ছে। দাম বাড়ানোর আগের তারিখ থেকে বর্ধিত দাম কার্যকর হওয়ার বিষয়ে প্রশ্ন উঠেছে ভোক্তা সংগঠনগুলোর পক্ষ থেকে। বিদ্যুতের দাম বাড়ানোর বিষয়ে আজ বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন কার্যালয়ে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। এতে ভোক্তা অধিকার রক্ষা বিষয়ক সংগঠনের প্রতিনিধিরা দাম বাড়ানোর বিষয়ে প্রবল আপত্তি তুললেও বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড দাম বাড়ানোর বিষয়ে তাদের যুক্ত তুলে ধরেছে।
দাম বাড়ানোর আগে কমিশনের নিয়ম অনুযায়ি উন্মুক্ত সভা হওয়ার কথা থাকলেও তা ছাড়াই এবার গণশুনানি করলো বিইআরসি।
বিইআরসি সূত্র জানায়, চলতি মাসেই দাম বাড়ানোর ঘোষণা দেয়া হবে। পাইকারি দাম বাড়ানোর সঙ্গে শুনানি করে খুচরা দাম বাড়ানোর সিদ্ধান্ত না দিতে পারলেও অন্তবর্তী সময়ের জন্য খুচরা দাম বাড়ানোর আদেশ দেয়া হতে পারে। গ্রাহক পর্যায়ে এই দাম বাড়ানোর হার ২০ থেকে ৩০ শতাংশ হবে বলে সূত্র জানিয়েছে।
গণশুনানিতে উপস্থাপন করা বিইআরসি’র টেকনিক্যাল কমিটি পাইকারি (বাল্ক) বিদ্যুতের দাম ২১ দশমিক ৮৯ শতাংশ (ইউনিট প্রতি ৮৮ পয়সা) বাড়ানোর সুপারিশ করেছে। বর্তমানে পাইকারি বিদ্যুতের দাম রয়েছে ইউনিট প্রতি গড়ে ৪টাকা ০২ পয়সা। পিডিবি তাদের প্রস্তাবে ৫০ শতাংশ হারে দাম বাড়ানোর কথা বলেছে। এ হারে দাম বাড়ানো হলেও চলতি অর্থবছরে তাদের ইউনিট প্রতি ৮৪ পয়সা করে ঘাটতি থাকবে বলে জানিয়েছেন পিডিবি’র কর্মকর্তারা।
এদিকে গণশুনানিতে পিডিবি দাম বাড়ানোর পক্ষে যুক্তি দেখালেও ভোক্তা সংগঠনগুলোর পক্ষ থেকে বলা হয়, একের পর এক দাম বাড়ানোই বিদ্যুৎ সঙ্কটের সমাধান নয়। এখন নতুন করে দাম বাড়ানো হলে তা বিদ্যুৎ সমস্যা সমাধান না করে নতুন সঙ্কট তৈরি করবে।
এছাড়া তেলের দাম বাড়ার কথা বলে পিডিবি দাম বাড়ানোর যে প্রস্তাব দিয়েছে তাও যৌক্তিক নয়। কারণ এখন বিশ্ববাজারে তেলের দাম কমছে।
উল্লেখ্য, গত ৬ই জুন বাল্ক বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব করে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড। পরে বিতরণ সংস্থাগুলোও তাদের খুচরা বিদ্যুতের দাম বাড়ানোর আবেদন করে।
আরও জাতীয় সংবাদ
   রহস্যজনক কারণে বন্ধ ডেসটিনির তদন্ত
   'গ্রামীণ’ নামে নিবন্ধন বন্ধ, বিদেশি বিনিয়োগে বাধা
   পাঁচ গ্রুপের নিয়ন্ত্রণে রাজধানীর আন্ডারওয়ার্ল্ড
   ২ বছর পর দেশে ফিরেছে ভারতে পাচার হওয়া ৪৭ নারী-শিশু
   প্রতিমন্ত্রিত্বের দৌঁড়ে চার নারী এমপি
   হাত বাড়ালেই জাল সার্টিফিকেট!
   বিমানের প্লেনে আগুন ধরেনি
   রোববার সারাদেশে ১৮ দলের সকাল-সন্ধ্যা হরতাল
   পপুলারে হয়রানি, আইসিইউয়ে নার্স ব্যস্ত আড্ডায়
   উড়িয়ে দে তোর বিজয় কেতন
   অনির্বাচিত সরকার নিয়ে সংলাপ করবে না আ’লীগ
   হরতাল ডেকে বিএনপিতে অস্বস্তি
   বিড়ির শুল্ক প্রত্যাহার চান ২ শতাধিক সাংসদ
   ফেসবুক আইডি ব্লক-স্ট্যাটাস ডিলিটের মিশনে ‘বাঁশের কেল্লা’
   যুক্তরাষ্ট্রের জাহাজ পেল নৌবাহিনী
   রাষ্ট্রপতির শূন্য আসনে প্রার্থিতা চান ছেলে
   সিলেট সিটি নির্বাচন: নতুন মুখ ৮৫, নারী ১১ জন
   মেয়র হানিফ ফ্লাইওভার খুলে দেয়ার ঘোষণা
   আমু-তোফায়েলের পদ ফিরে পাওয়ার গুঞ্জন
   'তারেক রহমান ভবিষ্যৎ প্রধানমন্ত্রী, ভেবেচিন্তে কথা বলতে হবে’
Chief Editor: Nazrul Minto
editor@deshebideshe.com
Contact: 71 Highview Ave, Toronto, ON, M1N 2H4, Canada
Tel: 416 699 9833, email: info@deshebideshe.com