গড় রেটিং: 2.0/5 (2 টি ভোট গৃহিত হয়েছে)
|
|
|
|
|
Update : 2012-07-15 08:07:14
|
গানসোকে পেতে আর্সেনালের দৌড়ঝাঁপ
ব্রাজিলিয়ান মিডফিল্ডার গানসোর দিকে নজর দিয়েছে আর্সেনাল। বর্তমানে সান্তোসের হয়ে খেলছেন তিনি। গানসো নিজেও উত্তর লন্ডনের দলটির ব্যাপারে আগ্রহী। এই গ্রীষ্মে আর্সেনাল ম্যানেজার আর্সেন ওয়েঙ্গার নতুন একজন অ্যাটাকিং মিডফিল্ডার খুঁজছেন। আর্সেনালের আক্রমণভাগ নতুনভাবে সাজাতে চান তিনি। আর্সেনাল ম্যানেজারের ভাবনায় ভালভাবেই আছেন গানসো। এর আগে চেলসির অসকারকে দলে ভেড়াতে চেষ্টা করে আর্সেনাল। ২২ বছর বয়সী গানসো ব্রাজিলের হয়ে আটটি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। উদীয়মান এই তরুণের ব্যাপারে এসি মিলান, চেলসি ও টটেনহ্যাম ইতিমধ্যেই আগ্রহ দেখিয়েছে।