লগ-ইন
¦ নিবন্ধিত হোন
 
 
 
Saturday | 25 May | 2013
Default Page
Bangla Problem
FB
Twitter
RSS

গড় রেটিং: 1.0/5 (1 টি ভোট গৃহিত হয়েছে)

Update : 2012-07-14 08:39:35
সবচেয়ে বেশি মারা যায় হৃদরোগে
বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা ‘হু’র এক সমীক্ষায় বলা হয়েছে, অন্য অসুখ-বিসুখের তুলনায় বিশ্বে এখন হৃদরোগে অনেক বেশি মানুষ মারা যাচ্ছে। ২০০৮ সালে বিশ্বে এক কোটি ৩০ লাখ মানুষ হৃদরোগে মারা গেছে। অর্থাৎ, বিশ্বে যেসব রোগী মারা গেছে তাদের ৩০ শতাংশই প্রাণ হারিয়েছে হৃদরোগে।

যারা বেশি চর্বি বা লবণযুক্ত খাবার-দাবার খান তাদের মধ্যে তুলনামূলকভাবে হৃদরোগে আক্রান্ত হওয়ার ঘটনা কমপক্ষে দ্বিগুণ। দৈনিক শাক-সবজি ও ফল-মূল খেলে হৃদরোগ হওয়ার ঝুঁকি শতকরা ২০ ভাগ কমে যায় বলেও ‘হু’র সমীক্ষায় উল্লেখ করা হয়েছে।  

ব্যায়াম বাদ দিয়ে নিষ্ক্রিয় জীবন-যাপন করা, অস্বাস্থ্যকর খাবার-দাবার গ্রহণ করা এবং মদ পান করা হৃদরোগে আক্রান্ত হওয়ার প্রধান কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে।

অথচ, জীবনযাত্রার পদ্ধতিতে সামান্য রদবদল আনা হলে হৃদরোগের আশংকা অনেক কমানো সম্ভব। শরীর চর্চাকে নিয়মিত অভ্যাস পরিণত করা, গাড়ি ব্যবহারের প্রবণতা কমানো, কাছাকাছি দূরত্ব হেঁটে পার হওয়া, চার তলা পর্যন্ত লিফট ব্যবহার না করে সিঁড়ি ব্যবহার করা এবং এক নাগাড়ে বসে না থাকার মতো কতকগুলো ব্যবস্থা আয়ত্ত্ব করার পাশাপাশি চর্বিবহুল খাবার পরিহার করতে পারলে হৃদরোগের আশংকা অনেক কমে যাবে।
স্বাস্থ্য সংক্রান্ত আরও সংবাদ
   প্লাস্টিকের পাত্র রক্তচাপ বাড়ায়
   রান্নার কায়দা স্বাস্থ্যকর হচ্ছে তো?
   সন্তানের স্থূলতার জন্য মা দায়ী!
   দাম্পত্য জীবনে সুগন্ধি
   সার্সের মত শ্বাসকষ্টের নতুন ভাইরাস
   দেশে বিশ্ব উচ্চ রক্তচাপ দিবস পালিত
   ‘দেশেই লিভারের পর্যাপ্ত চিকিৎসা রয়েছে’
   ডায়ারিয়া রোধে নতুন চিকিৎসা পদ্ধতি উদ্ভাবনের তাগিদ
   বাদাম খেয়ে হোক দিনের শুরু...
   ভালো থাকবে স্মৃতিশক্তি
   ভায়াগ্রার কাজ করবে তরমুজ!
   শিশুর জন্মগত হৃদরোগ: আতংক নয়, প্রয়োজন ধৈর্য্যধারণ
   শুরু হয়েছে জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ
   জীবনের জন্য পানি
   পুরুষের টাক হওয়া হৃদ রোগের লক্ষণ: গবেষণা
   মানসিক রোগ: অবসেসিভ কমপালসিভ ডিসর্ডার (ওসিডি) বা শুচিবাই
   চিপসে ক্যান্সারের ঝুঁকি!
   মানসিক রোগটির নাম জেনে নিন
   নো টাইট জিন্স
   মানুষের আয়ু বেড়েছে সঙ্গে রোগও
Chief Editor: Nazrul Minto
editor@deshebideshe.com
Contact: 71 Highview Ave, Toronto, ON, M1N 2H4, Canada
Tel: 416 699 9833, email: info@deshebideshe.com