গড় রেটিং: 2.0/5 (1 টি ভোট গৃহিত হয়েছে)
|
|
|
|
|
Update : 2012-07-14 08:20:39
|
ধূমপানে মৃত্যু: এক দশকে বেড়েছে তিনগুণ
ধূমপান বা তামাকজনিত কারণে মৃত্যুর সংখ্যা এক দশকে তিনগুণ বেড়েছে। বড় বড় তামাক কোম্পানিগুলো তামাকবিরোধী জনসচেতনতা প্রচেষ্টায় ব্যাঘাত না করলে লাখ লাখ জীবন বাঁচানো যেতো বলে দাবি করা হয়েছে সাম্প্রতিক এক গবেষণায়।
স্বাস্থ্যবিষয়ক প্রচারাভিযানকারী সংস্থা ‘ওয়ার্ল্ড লাং ফাউন্ডেশন’র (ডব্লিউএলএফ) ওই গবেষণা প্রতিবেদনটি গত রোববার প্রকাশিত হয়েছে।
ডব্লিউএলএফ’র প্রতিবেদনে বলা হয়েছে, এই শতকে তামাকজনিত কারণে প্রতি ছয় সেকেন্ডে একজন মারা যাবে। এতে আরো বলা হয়, ১০ বছরে বিশ্বে পাঁচ কোটি মানুষ তামাকজনিত কারণে মারা গেছে।
এছাড়া পুরুষদের ১৫ শতাংশ ও নারীদের ৭ শতাংশেরও বেশি মানুষের মৃত্যুর জন্য দায়ী তামাক।