গড় রেটিং: 3.7/5 (3 টি ভোট গৃহিত হয়েছে)
|
|
|
|
|
Update : 2012-07-10 10:40:06
|
লস এঞ্জেলেসে ষ্টেট আওয়ামী লীগের ২০১২ সনের সম্মেলন
লস এঞ্জেলস, ১১ জুলাই- ক্যালিফোর্ণিয়া ষ্টেট আওয়ামী লীগের ২০১২ সনের সম্মেলন লস এঞ্জেলেসের শ্যাটো রিক্রিয়েশনাল সেন্টারে অনুষ্ঠিত হয় গত ৮ ই জুলাই রবিবার। সম্মেলন ২০১২ প্রস্তুতি কমিটির আহ্বায়ক প্রবীণ আওয়ামী লীগ নেতা ও সংগঠক দারা বিল্লাহের সভাপতিত্বে স্থানীয় আওয়ামী লীগের অনেক নেতা-কর্মীরা এই দীর্ঘ প্রতীক্ষিত সম্মেলনে যোগ দেন। এতে প্রধান অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ডঃ সিদ্দিকুর রহমান। প্রধান বক্তা ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ-এর সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান সাজ্জাদ ও বিশেষ অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ-এর সাংগঠনিক সম্পাদক মোঃ মহিউদ্দীন দেওয়ান। অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ-এর ভাইস প্রেসিডেন্ট আকতার হোসেন, প্রচার সম্পাদক হাজী এনাম দুলাল ও যুক্তরাষ্ট্র ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক।
ক্যালিফোর্ণিয়া ষ্টেট আওয়ামী লীগের সম্মেলনে শফিকুর রহমানকে সভাপতি ও ডাঃ রবিউল আলম রবিকে সাধারণ সম্পাদক করে একটি কমিটি গঠন করা হয়েছে। লস এঞ্জেলেস মেট্রোপলিটন আওয়ামী লীগের নতুন কমিটির সভাপতি হয়েছেন মাহতাব উদ্দিন টিপু এবং সাধারণ সম্পাদক হয়েছেন চিন্ময় রায় চৌধুরী। এ ছাড়া শওকত চৌধুরীকে ক্যালিফোর্ণিয়া ষ্টেট ছাত্রলীগের আহ্বায়ক করে ১১ সদস্য বিশিষ্ট ছাত্রলীগের কমিটি হয়েছে।
সম্মেলনে বক্তব্য দেন ক্যালিফোর্ণিয়া ষ্টেট আওয়ামী লীগের সভাপতি সোহেল রহমান বাদল, ক্যালিফোর্ণিয়া আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেজবাহ উদ্দীন খান ফারুক। অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন শামীম হোসেন, মিজান শাহীন, শরীফ চান, জাকির খান, সাঁতারু মোশারফ হোসেন, মমিনুল হক বাচ্চু প্রমুখ। অনুষ্ঠানের সমাপনী বক্তব্যে দারা বিল্লাহ আগত অতিথিবৃন্দ, কাউন্সিলর ও উপস্থিত সবাইকে শান্তিপূর্নভাবে এই সম্মেলন সফল করবার জন্য ধন্যবাদ জানান।
অনুষ্ঠান পরিচালনায় ছিলেন চিন্ময় রায় চৌধুরী ও শিউলী মিজান। তিন পর্বের এই অনুষ্ঠানে স্থানীয় শিল্পীরা সঙ্গীত পরিবেশন করেন।