গড় রেটিং: 2.0/5 (2 টি ভোট গৃহিত হয়েছে)
|
|
|
|
|
Update : 2012-07-09 11:22:37
|
ষ্টুডেন্ট ক্লাব অব বাংলাদেশ-এর বার্ষিক সাধারণ সভা
গত ৮ জুলাই সন্ধ্যা সাড়ে ৬টায় টরন্টোর ড্যানফোর্থস্থ 'মিডনাইট সান' রেস্তোরার পার্টিরুমে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোঃ রুকনুজ্জামান। অনুষ্ঠানটি পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক শেখ মোঃ আবদুল্লাহ। সভায় ২০১২-২০১৩ সালের জন্য নতুন কার্যনির্বাহী পরিষদে অনরুদ্ধ আলমকে চেয়ারম্যান, কাজী মুরসালিনকে সভাপতি, জনাব শরিফুল ইসলামকে সম্পাদক, জাহানারা বেগম এবং জনাব অভ্রু সাহাকে সহ-সভাপতি, মেহেদী হাসান শান্তকে ট্রেজারার এবং সোহেলী আক্তারকে প্রচার সম্পাদক হিসাবে নির্বাচন করা হয়। এছাড়া ছাত্র বিষয়ক উপদেষ্টা হিসাবে মোঃ মুজিবর রহমান, মোঃ আলী শাওন, জনাব শেখ মোঃ আবদুল্লাহ, জনাব মঈনুল ইসলাম, জাহিদুল ইসলাম, জনাব মতিউর রহমান এবং মোঃ রুকনুজ্জামানকে নির্বাচন করা হয়। সভায় প্রেরণামূলক বক্তব্য রাখেন মোঃ কায়েদ উদ্দীন, মোঃ আলী শাওন, মোঃ রুকনুজ্জামান এবং মোঃ মুজিবর রহমান। বক্তাগন নতুন কমিটির সমৃদ্ধি কামনা করেন এবং বিদায়ী কমিটিকে চমৎকার সভার আয়োজন করা এবং গতিশীল কমিটি উপহার দেওয়ার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন। নৈশ ভোজের মাধ্যমে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।