গড় রেটিং: 3.4/5 (5 টি ভোট গৃহিত হয়েছে)
|
|
|
|
|
Update : 2012-07-03 07:53:35
|
কানাডা আওয়ামী পরিবারের মতবিনিময় সভা
গত ২৪ জুন টরন্টোর মিডনাইট রেষ্টুরেন্টে কানাডাস্থ আওয়ামী পরিবারের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দের সমন্বয়ে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়। সভায় উপস্থিত ছিলেন কানাডা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা-সভাপতি সরওয়ার হোসেন। সভায় বক্তব্য রাখেন- সৈয়দ আব্দুল গাফফার, মোস্তফা কামাল, আলী আকবর, হাসিনা আক্তার জানু, ৈসয়দ নাজমুল হোসেন মনা, আসম সালাম, আব্দুস সালাম, কবিরুল ইসলাম, ঋষিকেষ সরকার, ইতরাদ জুবেরি সেলিম, মুজাহিদুল ইসলাম, এমরুল ইসলাম, তুতিউর রহমান, আসাদ উদ্দিন, হাসান প্রমুখ। অনুষ্ঠানে অন্যান্যদের মধে্য উপস্থিত ছিলেন টরন্টোর বিশিষ্ট ব্যবসায়ী রেজাউর রহমান।
সভায় বক্তারা তাদের সংগঠনের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি এবং ব্যর্থতার বিভিন্ন দিক তুলে ধরেন। সরওয়ার হোসেন তার বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে তোলার জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান। নৈশভোজের মাধ্যমে মতবিনিময় সভার সমাপ্তি ঘটে।