গড় রেটিং: 2.6/5 (5 টি ভোট গৃহিত হয়েছে)
|
|
|
|
|
Update : 2012-07-01 09:14:38
|
৮ জুলাই মালয়েশিয়া প্রেক্ষাগ্রহে লাল টিপ ছবি শুভ মুক্তি
কায়সার হামিদ হান্নান
সারা বাংলাদেশে আলোড়ন সৃষ্টি করে প্যারিস ও ব্যাংকক মনোরম লোকেশনে চিত্রায়িত লালটিপ আগামী ৮ই জুলাই, রবিবার মালয়েশিয়া জালান ইপো অবস্থিত সেনতুল সিনেমা হলে লাল টিপ ছবি শুভ মুক্তি হতে যাচ্ছে। স্বপন আহমেদ পরিচালিত লাল টিপ ছবির শুভ মুক্তি উপলক্ষে ৭ই জুলাই শনিবার, সকাল ১০টায় উইশমা ফুই ছিউ হল (৭ম তলা), ৮-১২, জালান টুনটান চেং, অপজিট জালান পেটালিং, ৫০০০, কুয়ালামপুরে দিনব্যাপী আকর্ষনীয় বাংলাদেশী পন্যের বাণিজ্য মেলা অংশগ্রহণে বাংলাদেশের পন্যের বাণিজ্য মেলা অংশগ্রহণে বাংলাদেশের স্বনামধন্য ব্যাংক, ফুড ও রিয়েল স্টেড কোম্পানী এবং তার সাথে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে অংশগ্রহণ করবেন, লালটিপ ছবির অভিনেতা ও অভিনেত্রী কুসুম সিকদার, ইমন, এ.টি.এম শামসুজ্জামান, সোহেল খান। সাথে থাকছে বাংলাদেশের জনপ্রিয় সংগীত শিল্পী মনির খান এবং রিজিয়া পারভীন। উক্ত অনুষ্ঠানটি মালয়েশিয়া সকল বাংলাদেশীর জন্য উন্মুক্ত থাকবে। অনুষ্ঠানে আগত প্রবাসীদের মধ্য থেকে লটারীর মাধ্যমে ২০ (বিশ) জন ভাগ্য বান লালটিপ ছবিটি হলে গিয়ে শিল্পীদের সাথে দেখার সুযোগ পাবেন।