লগ-ইন
¦ নিবন্ধিত হোন
 
 
 
Wednesday | 19 June | 2013
Default Page
Bangla Problem
FB
Twitter
RSS

গড় রেটিং: 2.5/5 (2 টি ভোট গৃহিত হয়েছে)

Update : 2012-06-28 08:44:43
হলো না কারিনার
সিরিয়াল কিসারখ্যাত এমরান হাশমির বিপরীতে অভিনয়ের অনেক প্রস্তাব এসেছিলো বলিউডের শীর্ষ অভিনেত্রী কারিনা কাপুরের। কিন্তু সবক’টিই ফিরিয়ে দিয়েছিলেন তিনি। কারণ, এমরানের সঙ্গে নিজের ইমেজ যায় না বলেই মনে করেন তিনি। তবে এমরানের অভিনয়ের প্রশংসা সব সময়ই করেছেন কারিনা। তবে ‘সাংহাই’ ছবিতে এমরানের দুর্দান্ত অভিনয় ও পারফরম্যান্স দেখে একেবারেই মুগ্ধ কারিনা। মজার বিষয় হলো, এতো ব্যস্ত সময়ের মাঝেও পুরো ছবিটি কয়েকবার তিনি দেখেছেন। এমরানই দর্শকদের এ ছবিটি দেখতে একাই ধরে রেখেছিলেন বলেই মনে করেন কারিনা। এ ছবিতে এমরানে কারিনা এতোটাই ফিদা হয়েছেন যে, তার সঙ্গে অভিনয়ের আগ্রহও প্রকাশ করেন তিনি। এই আগ্রহ প্রকাশের সঙ্গে সঙ্গেই বলিউডের একটি শীর্ষ প্রযোজনা প্রতিষ্ঠান কারিনা-এমরানকে নিয়ে ছবি তৈরির জন্য প্রস্তাব করেন। প্রাথমিকভাবে স্ক্রিপ্ট পড়ে রাজিও হয়েছিলেন কারিনা। বলিউডে এই নতুন জুটি নতুন অধ্যায় রচনা করবে বলেই প্রত্যাশা ছিল। কিন্তু হঠাৎ করেই মত বদলেছেন কারিনা। তবে ইচ্ছা করে নয়, এ ছবিটির শুটিং যখন ঠিক করা হয়েছে তখন কারিনার শিডিউল একদমই নেই। সে সময় নিজের অন্য ছবির কাজে দেশের বাইরে অবস্থান করার কথা রয়েছে কারিনার। তাই দুঃখ প্রকাশ করে এমরানের সঙ্গে ছবি করার প্রস্তাব ফিরিয়ে দিতে বাধ্যই হয়েছে এ অভিনেত্রী। এর ফলে চলতি বছরের জন্য অন্তত ভেস্তে গেল দর্শকদের এমরান-কারিনা জুটির ছবি উপভোগ করার বিষয়টি। কারিনা এ বিষয়ে দুঃখের সঙ্গেই বলেছেন, ‘সাংহাই’ ছবিতে এমরানের অভিনয় আমার অনেক মনে ধরেছে। তিনি এতোটা ভাল অভিনেতা এই ছবি না দেখলে সেটা অজানাই থাকতো। তার সঙ্গে অভিনয়ের আগ্রহটাও ছিল। তার সঙ্গে অভিনয়ের প্রস্তাব পেলেও সেটা অনিচ্ছাকৃতভাবেই করতে পারছি না। আসলে নিজের শিডিউলটা মেলাতে পারিনি। তবে সামনে ঈশ্বর চাইলে একসঙ্গে অভিনয় করবো আমরা।
আরও বিনোদন সংবাদ
   মিস ইউএসএ নির্বাচিত হলেন ইরিন
   এবার ইমরান হাশমীর সাথে কারিনা
   স্পট ফিক্সিং বিতর্কের পর শিল্পা শেঠি
   পপির সাথে জুটিবদ্ধ হলেন চঞ্চল
   শিশু ভক্তের সাথে আয়রন ম্যান খ্যাত অভিনেতা রবার্ট ডাউনি জেআর
   নাট্যকার আতিকুল হক চৌধুরী মারা গেছেন
   'বাংলাদেশী আইডল’ শুরু ২৮ জুন
   হাজার শ্রোতার হৃদয়ে হৃদয় খান
   নিরবের মালয়েশিয়ান ছবির নাম ‘মাংগালা কাউবয়’
   ভারতের শেষ টেলিগ্রামটা পাঠিয়েছেন জাভেদ আখতার
   ভারতের সবচেয়ে জনপ্রিয় বাবা শাহরুখ
   প্রথমবার জুটিবদ্ধ তানিয়া-অপূর্ব
   ভারতে পড়শির মিউজিক ভিডিও`র শুটিং
   আগে এলো সন্তানের খবর পরে বিয়ে
   ভাড়ার গর্ভে শাহরুখের তৃতীয় সন্তান!
   ভূতের কবলে প্রসূন
   অন্ধকারে অর্জুনের সাথে আলিয়া!
   চিত্র নায়িকা ববিতাকে নিয়ে টরন্টো ষ্টার পত্রিকার প্রতিবেদন
   স্বামীর বন্ধুর সঙ্গে ইমা’র লিভ টুগেদার
   জিয়া খানের মৃতু্যতে প্রেমিক সুরজ পাঞ্চোলি দায়ী!
Chief Editor: Nazrul Minto
editor@deshebideshe.com
Contact: 71 Highview Ave, Toronto, ON, M1N 2H4, Canada
Tel: 416 699 9833, email: info@deshebideshe.com