লগ-ইন
¦ নিবন্ধিত হোন
 
 
 
Saturday | 25 May | 2013
Default Page
Bangla Problem
FB
Twitter
RSS

গড় রেটিং: 3.0/5 (1 টি ভোট গৃহিত হয়েছে)

Update : 2012-06-28 08:28:17
‘হার্ডওয়্যার বিবেচনায় আইপ্যাডের চেয়ে সারফেস ভালো’
২০১০ সালে স্টিভ জবস’র অ্যাপল কোম্পানি আইপ্যাড নিয়ে এলে সেটা নিয়ে বিশ্বের কম্পিউটার ব্যবহারকারীদের মধ্যে হৈচৈ পড়ে যায়৷ সেটা সামাল দিতেই এরপর আরো অনেকে ট্যাবলেট কম্পিউটার তৈরি করে৷
কিন্তু সে অর্থে আইপ্যাড’র প্রতিদ্বন্দ্বি হতে পারেনি কোনোটিই৷ কিন্তু এবার বোধহয় তার ব্যতিক্রম হতে যাচ্ছে৷

বিখ্যাত সফটওয়্যার প্রস্তুতকারক মাইক্রোসফট এবার ট্যাবলেট নিয়ে আসার ঘোষণা দিয়েছে৷ যার নাম ‘সারফেস'৷ মাইক্রোসফট’র পক্ষ থেকে নির্দিষ্ট করে কোনো দিনের কথা না বললেও প্রযুক্তি বিশ্লেষকদের ধারণা সেপ্টেম্বর বা অক্টোবর মাস থেকে এটি বাজারে পাওয়া যেতে পারে৷ আর দামটা যে আইপ্যাড’র মতোই হতে পারে সেটা অবশ্য মাইক্রোসফটই বলেছে৷

‘সারফেস' নিয়ে ইতিমধ্যে প্রযুক্তি বিষয়ক সাংবাদিকরা বেশ উৎসাহ দেখিয়েছেন৷ তারা মনে করছেন, সারফেস সত্যি সত্যিই আইপ্যাড’র একটা শক্ত প্রতিদ্বন্দ্বি হয়ে উঠতে পারে৷

আইপ্যাড ব্যবহারকারীরা যে ধরনের খুঁটিনাটি সমস্যার মুখোমুখি হয়েছেন মাইক্রোসফট চেষ্টা করেছে সেগুলো পুষিয়ে দিতে৷ যেমন আইপ্যাডে ভার্চুয়াল কিপ্যাড রয়েছে বটে৷ কিন্তু অনেককিছু লিখতে গেলে সেটাতে হয়তো অনেকেই স্বাচ্ছন্দবোধ করেন না৷ ফলে বাধ্য হয়ে অনেক ব্যবহারকারীকেই অতিরিক্ত টাকা খরচ করে কিবোর্ড কিনতে হচ্ছে৷ কিন্তু সারফেস’এ সে সমস্যাটা থাকছে না৷ কেননা এতে যে কাভারটি ব্যবহার করা হয়েছে, তাতেই কিবোর্ড রয়েছে৷

এছাড়া আইপ্যাড'কে ডেস্কটপ কম্পিউটারের মতো দাঁড় করিয়ে কেউ যদি মুভি দেখতে চান তাহলে তার কোনো ভালো ব্যবস্থা নেই৷ সেজন্য আবারও টাকা খরচ করে স্ট্যান্ড কিনতে হবে৷ কিন্তু সারফেস'এ সে সমস্যারও সমাধান রাখা হয়েছে৷ ফলে কেউ চাইলেই সারফেস’র পেছন দিকটি সামান্য কাত করে ট্যাবলেট'কে দাঁড় করিয়ে দিতে পারবেন৷

এমনি নানান সুবিধা-অসুবিধা নিয়ে কথা হচ্ছিল আইপ্যাড ব্যবহারকারী হাবিবুল্লাহ এন করিমের সঙ্গে৷ তিনি বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস বেসিস’র সাবেক প্রেসিডেন্ট এবং টেকনোহেভেন কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা৷

সারফেস নিয়ে তাকে বেশ উচ্ছ্বসিত দেখা গেল৷ তিনি বললেন, “হার্ডওয়্যার’র কথা বিবেচনা করলে আইপ্যাড’র চেয়ে সারফেস ভালো৷ প্রসেসরের গতি, প্রসেসরের মেমোরি এসব দিক বিবেচনা করলে সারফেস ভালো৷ তবে স্ক্রিন রেজ্যুলেশনের দিকে দিয়ে আইপ্যাড’ই এগিয়ে থাকবে৷”

এরপর করিম নজর দিয়েছেন অপারেটিং সিস্টেমের দিকে৷ আইপ্যাড ব্যবহারকারীদের জন্য যেটা একটা বড় সমস্যা৷ সারফেস’র ক্ষেত্রে উইন্ডোজ এইট আর উইন্ডোজ আরটি অপারেটিং সিস্টেম ব্যবহার করা হবে বলে জানানো হয়েছে৷ ফলে সাধারণ ওয়ার্ড, এক্সেল আর পাওয়ার পয়েন্ট সফটওয়্যার ব্যবহার করা যাবে সারফেস'এ৷ করিম বলছেন, “যারা দাফতরিক বা লেখাপড়ার জন্য প্রতিদিন মাইক্রোসফট’র সফটওয়্যারগুলো ব্যবহার করেন তাদের জন্য সারফেস বেশ কাজের হবে৷”

তবে একটা বিষয়ে আইপ্যাড'কে আপাতত এগিয়ে রাখছেন করিম৷ সেটা হচ্ছে অ্যাপ্লিকেশন বা যাকে সংক্ষেপে বলা হয় ‘অ্যাপ'৷ কেননা আইপ্যাড উপযোগী প্রায় সাড়ে ছয় লাখ অ্যাপ ইতিমধ্যে তৈরি হয়ে গেছে৷ সেখানে সারফেস আসলে উইন্ডোজ এইট বা আরটি উপযোগী অ্যাপ তৈরি হতে একটু সময় লাগতে পারে৷ তিনি বলেন, “সারফেস উপযোগী অ্যাপ কত দ্রুত পাওয়া যাবে সেটা একটা বড় প্রশ্ন৷ তবে আমার মনে হয় মাইক্রোসফট যেহেতু এত বড় একটা কোম্পানি, তারা নিশ্চয়ই এই বিষয়টার দিকে নজর রাখছে৷”
আরও প্রযুক্তি সংবাদ
   স্কাইপি-এসএমএসের মাধ্যমে ‘তালাক’
   কোয়ান্টাম কম্পিউটার কিনেছে গুগল-নাসা
   গিনেস বুকে বাংলাদেশের ক্ষুদে কম্পিউটার প্রোগ্রামার
   টাম্বলার কিনে নিচ্ছে ইয়াহু
   সোশ্যাল মিডিয়া নিয়ন্ত্রণে প্রযুক্তি বসাচ্ছে সরকার
   ইন্টারনেটে আপলোড গতি কমছে না
   ইন্টারনেটে গতি ঃ রাজপথে নামছে ফ্রিল্যান্সাররা
   অবৈধ ভিওআইপি বন্ধে আপলোড গতি কমালো বিটিআরসি!
   হ্যাকার থেকে নিরাপদ থাকবেন কীভাবে?
   দশ কোটিতে 'উইন্ডোজ ৮'
   লন্ডনে দেশি ই-বাণিজ্য প্রদর্শনী
   কমছে ব্যান্ডউইথের দাম
   পানিতেই চার্জ হবে স্মার্টফোন!
   উইন্ডোজ ফোনে নকিয়ার প্রথম কোয়ার্টি হ্যান্ডসেট!
   সংবাদমাধ্যমে নীরবেই হচ্ছে ‘স্মার্ট বিপ্লব’!
   ৯ মাসেই ১০০ কোটিতে পৌঁছবে অ্যানড্রইড!
   মহাকাশ যাত্রায় ভোস্তক
   পিপীলিকা খুঁজবে আপনার তথ্য!
   মারজান আহমেদ আমাদের এক বিশ্বসেরা
   স্যামসাংয়ের মুনাফা বেড়েছে দেড় গুণ
Chief Editor: Nazrul Minto
editor@deshebideshe.com
Contact: 71 Highview Ave, Toronto, ON, M1N 2H4, Canada
Tel: 416 699 9833, email: info@deshebideshe.com