গড় রেটিং: 2.0/5 (3 টি ভোট গৃহিত হয়েছে)
|
|
|
|
|
Update : 2012-06-27 08:07:42
|
রেহানা রহমান-এর একক সঙ্গীতসন্ধ্যা
মনির বাবু
গত ২২শে জুন ২০১২, শুক্রবার এজাক্সে কণ্ঠশিল্পী ফারহানা শান্তা’র বাসভবনে বৃহত্তর টরন্টো’র জনপ্রিয় নজরুল সঙ্গীতশিল্পী রেহানা রহমান-এর “চির দিবসের সুর বাঁধিবার তরে” শির্ষক একক সঙ্গীতসন্ধ্যা অনুষ্ঠিত হয়। কন্ঠশিল্প রেহানা রহমান পারিবারিক কারনে টরন্টো ছেড়ে মধ্যপ্রাচ্যের দুবাই শহরে স্থায়ীভাবে বসবাসের উদ্দেশ্যে চলে যাবার প্রাক্কালে টরন্টোস্থ তাঁর গুনমুগ্ধ শ্রোতাদের অনুরোধে কন্ঠশিল্পী ফারহানা শান্তা’র ব্যবস্থাপনায় এই একক সঙ্গীতসন্ধ্যার আয়োজন করা হয়। প্রায় দুইঘন্টা ব্যাপি এই আসরে রেহানা রহমান নজরুল সঙ্গীত, জনপ্রিয় আধুনিক গান, পুরানো দিনের গান ও গজলসহ প্রায় ২৫/৩০টি গান পরিবেশন করে তাঁর শ্রোতাদের মুগ্ধ করেন। এই সঙ্গীতসন্ধ্যার আরেকটি বড় আকর্ষণ ছিল ভারতের বিখ্যাত তবলা বাদক/শিক্ষক শ্রী অশোক দত্ত রেহানা রহমানের গানের সঙ্গে তবলায় সংগত করেন। এখানে উল্লেখ্য যে তবলা শিল্পী অশোক দত্ত বর্তমানে টরন্টো শহরে সাময়িকভাবে অবস্থান করছেন। তাছাড়া টরন্টোর সুপরিচিত কী-বোর্ডিস্ট মাহবুবও শিল্পীর সঙ্গে কী-বোর্ড বাজিয়ে সহযোগিতা করেন। উক্ত অনুষ্ঠানে রেহানা রহমানের গুনমুগ্ধ শ্রোতাদের মধ্যে যারা উপ্সথিত ছিলেন তাদের মধ্যে বিশিষ্ট শিক্ষাবিদ ও কলামিস্ট ড. মোজাম্মেল খান, লেখক তাসরীনা শিখা, বিশিষ্ট সঙ্গীতবিশারদ ও ইসলামী চিন্তাবিদ হাসান মাহমুদ, নাট্যকার ও প্রাবন্ধিক আকতার হোসেন, উদিচী টরন্টো’র সভাপতি ও বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ত আজিজুল মালিক, রবীন্দ্র বিশেষজ্ঞ ও টরন্টো বইমেলার প্রতিষ্ঠাতা সাদী রহমান, রবীন্দ্রসঙ্গীত শিল্পী জীবিনা সঞ্চিতা হক, জনপ্রিয় আবৃত্তিশিল্পী, নাট্যকার ও নাট্য-নির্দেশক আহমেদ হোসেন, কলামিস্ট খুরশিদ শাম্মী, নাট্যাভিনেতা ম্যাক আজাদ, টরন্টো’র বাংলা টিভি’র কর্ণধার সাজ্জাদ আলী, কন্ঠশিল্পী লিটন কাজী, কন্ঠশিল্পী পারভীন হোসেন সহ আরো অনেকে।