গড় রেটিং: 3.3/5 (3 টি ভোট গৃহিত হয়েছে)
|
|
|
|
|
Update : 2012-06-27 08:01:28
|
ফ্রান্সের দ্বিতীয় বৃহত্তম বাংলাদেশ এসোসিয়শনের নির্বাচন
লোকমান হোসন
ফ্রান্সের দ্বিতীয় বৃহতম বাংলাদেশী কমিউনিটি এসোসিয়েশন তুলুছে শুরু হয়েছে নির্বাচন আমেজ। আগামী ৮ ই জুলাই অনুষ্টিত হবে বাংলাদেশী কমিউনিটি এসোসিয়েশন তুলুছের সাধারন নির্বাচন। ২১ সদস্য কার্যকরী কমিটির মাত্র ২ টি পদে ৫ জন প্রার্থী এবারের নির্বাচনে প্রতিদ্বিতা করছেন। কার্যকরী পরিষদের নির্বাচনকে সামনে রেখে সকল প্রার্থীদের নিয়ে সংগঠনের প্রধান উপদেষ্ঠা মোস্তফা মিয়ার উদ্যোগে নির্বাচনী সংলাপ অনুষ্ঠানের আয়োজন করা হয় স্থানীয় এক রেস্তূরেন্টে । মোস্তফা মিয়ার সভাপতিত্বে ও তাজিম উদ্দিন খোকনের পরিচালনায় মঞ্চে উপবিষ্ট ছিলেন, সংগঠনের সাবেক সভাপতি,বর্তমান নির্বাচনে বিনাপ্রতিদ্বিতায় বিজয়ী সভাপতি ফখরুল আকম সেলিম,শামিম উদ্দিন খান । বক্তব্য রাখেন নবাগত প্রার্থীরা ও সাধারন সদস্যবৃন্দ। ২৩ সদস্য বিশিষ্ঠ কার্যকরী পরিষদের মধ্যে ২ পদে নির্বাচন হলে প্রার্থী রয়েছেন ৫ জন ।সাধারন সম্পাদক পদে ৩ জন সাংগঠনিক সম্পাদক পদে ২জন ।সাধারন সম্পাদক পদে ৩জন প্রার্থীরা হলেন, শওকত হুসেন বিপু,হামিদুর রহমান,উসমান হুসেন মনির,সাংগঠনিক পদের ২জন প্রার্থী হলেন,আহসান হুসেন টিটু,মার্ক রায় । আর যারা বিনাপ্রতিদ্ধিতায় ২০১২ সালের নির্বাচিত কার্যকরী পরিষদের সদস্যরা হলেন, সভাপতি ফখরুল আকম সেলিম, কোষাধক্ষ ফিরুজ আলম মামুন, সাংস্কৃতিক সম্পাদক সুমন আহমেদ স্বপন, সমাজকল্যান সম্পাদক শিবাষ দেব,ক্রীড়া ও যুব বিষয়ক সম্পাদক ফেরদৌস খান, প্রচার সম্পাদক মোহাম্মদ ইফতেখার মাহামুদ, মহিলাবিষয়ক সম্পাদিকা আন্জুমান আরা ফারুক । পরিষদের সহসম্পাদক পদ গুলো নির্বাচিত পরিষদ গঠন করবে । সংগঠনের ২৯৪ জন ভোটার যার ৫ শতাধিক সাধারন প্রবাসীদের আগামীর নেতৃত্বদান কারী,সম্ভাব্য প্রার্থীরা কমিউনিটির উন্নয়নের আশ্বাস দেন সংলাপে ।সংলাপ অনুষ্টানে প্রার্থীরা নিজ নিজ মতামত তুলে ধরেন ।
২৯ শে এপ্রিল ২০১২, আনুষ্টানিক ভাবে পুরাতন কার্যকরী পরিষদ মেয়াদ পুর্ন হওয়ার সাথে সাথে ৩ মাস মেয়াদী ৩ সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশনার গঠন করে দায়িত্ব ছেড়ে দেয়া হয় ।অন্তবর্তী ৩ মাসের মধ্যে নির্বাচন সুন্দর ও সুষ্টু হবে বলে আগামী ৮ ই জুলাই২০১২ নির্বাচন দিন ধার্য করা হয়েছে ।নির্বাচন কমিশনার হলেন ,শাহিনুর রহমান লিউনার্ড,জাহাঙ্গির হুসেন, জহির তালুকদার জসিম।ফ্রান্সের সীমান্তবর্তি এ শহরে উন্নতমানের মিল কারখানা রয়েছে প্রচুর ।স্বল্প সংখ্যক বাংলাদেশীদের বসবাসের ফলে ঐক্যতা ও আন্তরিকতা রয়েছে একে ওপরের মধ্যে লক্ষনীয় ।বাংলাদেশী কমিউনিটি এসোসিয়েশনের মধ্য থেকে দেশের সকল জাতীয় দিন গুলো পালন সহ গ্রাম বাংলার কালচ্যারালের বৈচিত্র গুলো বিদেশীদের মধ্যে তুলে ধরা হবে বলে সংগঠনের পরিষদ আশাবাদী ।