লগ-ইন
¦ নিবন্ধিত হোন
Logo
Chief Editor: Nazrul Minto
editor@deshebideshe.com
Wednesday | 19 June | 2013
 
Default Page
Bangla Problem
FB
Twitter
RSS

গড় রেটিং: 3.5/5 (2 টি ভোট গৃহিত হয়েছে)

Update : 2012-06-25 11:20:42
পদ্মাসেতুতে ঘুষ কেলেঙ্কারি : দুই সাবেক কর্মকর্তা বিচারের মুখোমুখি
টরন্টো, ২৬ জুন- পদ্মাসেতু প্রকল্পের কাজ হাতিয়ে নিতে ঘুষ দেওয়ার চেষ্টা করেছেন এই অভিযোগে কানাডার এসএনসি-লাভালিনের দুই সাবেক কর্মকর্তাকে আবারও আদালতের মুখোমুখি করা হচ্ছে। ২০১৩ সালে তাদের ফের আদালতে হাজির করা হবে দুর্নীতির অভিযোগে। এ খবর কানাডার বেশ কয়েকটি সংবাদ মাধ্যমে সোমবার প্রকাশিত হয়েছে।

এতে বলা হয়েছে ২০১৩ সালের ৮-১৯ এপ্রিল মামলার প্রাথমিক শুনানি গ্রহণের তারিখ নির্ধারণ করা হয়েছে।

অভিযুক্ত দুই কর্মকর্তা হচ্ছেন ওকভিলের রমেশ শাহ (৬১) ও মিসিসাগার মোহাম্মদ ইসমাইল (৪৮)। এরা দুজনই পদ্মা সেতুর কন্ট্রাক্ট পেতে বাংলাদেশের কর্মকর্তাদের ঘুষ দেওয়ার চেষ্টা করেছিলেন।

ওন্টারিওর একটি আদালতে সোমবার এক প্রাক-বিচার শুনানিতে অভিযুক্ত দুই জনকেই আগামী বছর চূড়ান্ত বিচারের মুখোমুখি করার সিদ্ধান্ত হয়।

এসময় অবশ্য অভিযুক্তদের কেউ অথবা তাদের আইনজীবীরা আদালতে উপস্থিত ছিলেন না।

আদালতে প্রসিকিউশন এই অভিযোগ আনে যে, রমেশ শাহ ও ইসমাইল পদ্মা সেতু ও ঢাকায় একটি এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ ও রক্ষণাবেক্ষণের কাজ হাতিয়ে নিতে বাংলাদেশের সংশ্লিষ্ট কর্মকর্তাদের ঘুষ অফার করেছিলেন। তাদের করাপশন অব ফরেন অফিশিয়াল অ্যাক্টের আওতায় বিচার করা হচ্ছে।

এসএনসি-লাভালিনের আন্তর্জাতিক প্রকল্প বিভাগে রমেশ শাহ ভাইস প্রেসিডেন্ট হিসেবে এবং ইসমাইল এর পরিচালক হিসেবে নিযুক্ত ছিলেন।
কানাডা এর আরও সংবাদ
   টরন্টোয় বুয়েট এলামনাই-র উদ্যোগে গুণীজন সংবর্ধনা 
   ক্যালগেরিতে কবি মহাদেব সাহার সংবর্ধনা
   বাংলাদেশি পণ্যে আরো ১০ বছর জিপিটি সুবিধা দেবে কানাডা
   কানাডায় বুদ্ধ পূর্ণিমা ২০১৩ উদযাপন
   টরন্টোতে মেমোরি লেইন ব্যান্ডের আত্মপ্রকাশ
    ১লা জুন টরন্টোতে বাংলাদেশ দূতাবাসের বিশেষ কার্যক্রম
   টরন্টোয় এ বি ই ও 'র উদ্যোগে বার্ষিক কারিগরী সন্মেলন অনুষ্ঠিত 
   কৃতি শিল্পী মহিবুল ইসলামের মেরিট এওর্য়াড লাভ 
   কানাডা: মানবাধিকারের পরাকাষ্ঠা বটে!
   স্মার্ট ফোন ব্যবহারকারীদের জন্য ডেস্কটপ ভার্সন
   কুইন্স পার্কে বুদ্ধ পূর্ণিমা অনুষ্ঠিত
   বাংলা-লংকা কমিউনিটির যৌথ উদ্যোগে রবীন্দ্র জন্মবার্ষিকী 
   বাংলাদেশ বুড্ডিষ্ট এসোসিয়েশন, টরন্টো’র বর্ষবরণ ১৪২০
   বর্ণাঢ্য আয়োজনে টরন্টোয় অনুষ্ঠিত হলো বুয়েট নাইট
   সমৃদ্ধ কমিউনিটি গড়ার লক্ষে কাজ করবে বায়েস
   মন্ট্রিয়ল গণজাগরণ মঞ্চের কার্যক্রমকে এগিয়ে নিতে সাবকমিটি
   ক্বণনের বাংলা বর্ষবরণ ও প্রকাশনা উৎসব
   সাভারের হতাহতদের সাহায্যার্থে এগিয়ে এসেছে প্রজন্ম কানাডা
   কুইন্স পার্কে প্রজন্ম কানাডার সমাবেশ অনুষ্ঠিত
   কানাডায় ট্রেন হামলা পরিকল্পনা: অভিযোগ অস্বীকার
Contact: 71 Highview Ave, Toronto, ON, M1N 2H4, Canada, Tel: 416 699 9833, email: info@deshebideshe.com