লগ-ইন
¦ নিবন্ধিত হোন
 
 
 
Sunday | 26 May | 2013
Default Page
Bangla Problem
FB
Twitter
RSS

গড় রেটিং: 2.5/5 (2 টি ভোট গৃহিত হয়েছে)

Update : 2012-06-22 11:45:32
দ. আফ্রিকাকে হারালো বাংলাদেশ
হারারে, ২২ জুন: ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে পরপর দুই ম্যাচ জিতে ফাইনালের আশা বাঁচিয়ে রাখলো বাংলাদেশ। শুক্রবার লিগের শেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ৩ উইকেটে হারিয়েছে তারা।

দক্ষিণ আফ্রিকা: ১২৯/৭ (ওভার ২০)
বাংলাদেশ: ১৩২/৭ (ওভার ১৯.৫)
ফল: বাংলাদেশ ৩ উইকেটে জয়ী

বোলারদের সাফল্যের দিনে ব্যাটিংয়ের শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। দলীয় পাঁচ রানেই বিদায় নেন ওপেনার জুনায়েদ সিদ্দিকী (৫)। তবে হাল ধরেন অপর ওপেনার মোহাম্মদ আশরাফুল। যদিও অন্যপ্রান্তে নিয়মিত উইকেট পড়েছে।

খাতায় ৬৪ রান আসতে সাজঘরে ফেরেন আনামুল হক (৪), অধিনায়ক মুশফিকুর রহিম (৭) ও নাসির হোসেন (০)। আশরাফুলেরও বেশি দূর যাওয় হয়নি। ৪০ বলে ৪০ রান নিয়ে সাজঘরে ফেরেন ডানহাতি ব্যাটসম্যান। বাংলাদেশের স্কোর তখন ৮৪ রানে পাঁচ উইকেটে।

আশরাফুল বিদায়ের পর দলকে জয়ের দোরগোড়ায় পৌঁছাতে দিতে বড় ভূমিকা রাখেন সহ-অধিনায়ক মাহমুদুল্লাহ ও জিয়াউর রহমান। ষষ্ঠ উইকেট জুটিতে যোগ হয় ৪০ রান। জয়ের জন্য ছয় রান বাকি থাকতে ২৭ বলে ২৮ রান করে ক্যাচ দেন মাহমুদউল্লাহ। তিনি আউট হওয়ার পর খেলা নাটকীয় মোড় নেয়।

শেষ চার বলে দুই রান প্রয়োজন বাংলাদেশের। কিন্তু ওই দুই রান তোলা কঠিন হয়ে যায়। ক্রিস মোরিসের চতুর্থ বলটি তুলে মেরে অনটংয়ের তালু বন্দী হন ফরহাদ রেজা (০)। যদিও পরের বলেই চার মেরে জয় নিশ্চিত করেন জিয়া। এই ডানহাতি ব্যাটসম্যান খেলেন ২৬ বলে ২৭ রানের হার না মানা ইনিংস। অলরাউন্ডার পারফরমেন্সের জন্য ম্যাচ সেরা হয়েছেন মাহমুদউল্লাহ।

এর আগে টস জিতে ব্যাটিংয়ে নেমে দলীয় ২৯ রানে প্রথম উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা। ইলিয়াস সানি নিজের প্রথম ওভারেই তুলে নেন ফ্যাফ ডু প্লেসিসের (১৩) উইকেট। এই ওপেনার সানির চতুর্থ বলটি ওপর দিয়ে খেলতে গেলে জিয়াউর রহমানের তালুবন্দী হন।

স্কোরে আর চার রান যোগ হতেই মাহমুদউল্লাহর শিকার হন কলিন ইনগ্রাম (১)। এদিন সুবিধা করতে পারেননি ওপেনার হাসিম হামলা। প্রোটিয়াস অধিনায়ক ব্যাক্তিগত ২০ রানে রান-আউট হন।

তিন উইকেট পড়ে যাওয়ার পর চতুর্থ উইকেটে ৫৬ রান যোগ করে দলের ইনিংসকে টেনে তুলেন জাস্টিন অনটং ও ফারহান বেহারডিয়েন। দলের খাতায় ৯০ রান যোগ হওয়ার পর জিয়ার বলে স্ট্যাম্পিং হন অনটং (৪১)। ক্রিজে থাকা হয়নি বেহারডিয়েনেরও। ব্যক্তিগত ১৬ রানে এই ডানহাতি ব্যাটসম্যানের উইকেট নেন ইলিয়াস সানি।

বাংলাদেশের নিয়ন্ত্রিত বোলিংয়ে লেজের দিকের ব্যাটসম্যানরা একেবারে সুবিধা করতে পারেন নি। দলীয় ১০৫ রানে মাশরাফি বিন মুর্তজার বলে ক্যাচ দেন অ্যালবি মরকেল (১২)। রানের খাতা খোলার আগেই ডানে ভিলাস রান-আউটের শিকার হলে সপ্তম উইকেটের পতন হয় দক্ষিণ আফ্রিকার। শেষপর্যন্ত প্রোটিয়াসদের স্কোর দাঁড়ায় ১২৯।

দুই উইকেট নেন ইলিয়াস সানি। মাশরাফি, মাহামুদউল্লাহ ও জিয়া নেন একটি করে উইকেট।

আরও খেলাধুলার সংবাদ
   শেষ ম্যাচেও হারল বাংলাদেশের মেয়েরা
   পাকিস্তানকে দেখিয়ে দিল আয়ারল্যান্ড
   দ্রাবিড়ের ‘মৃত্যুশোক’!
   ভারতীয় ক্রিকেটকে সাহারার না
   ৫০০ মহিলা খেলোয়াড় সেনাবাহিনী ক্রীড়াদলে
   লারার জীবনী লিখলেন বৃটিশ সাংবাদিক
   আইপিএল থেকে সরে দাঁড়ালো পুনে
   ফাইনালে চেন্নাই সুপার কিংস
   বাংলাদেশের মেয়েদের বড় হারে শুরু ঃ থাইল্যান্ড ৯ : ০ বাংলাদেশ
   আইপিএল-কাণ্ডে বলিউড অভিনেতা গ্রেপ্তার
   বার্সার সামনে রেকর্ডের হাতছানি
   রোমে শিরোপার লড়াইয়ে নাদাল-ফেদেরার
   জাতীয় হকি দলের কোচ হচ্ছেন বানসাল
   মুশফিকের পদত্যগে কেউ দোষী না!
   শ্রীশান্থের মালামাল জব্দ
   রিয়ালকে হারিয়ে কোপা ডেল রে চ্যাম্পিয়ন অ্যাটলেটিকো
   দেওয়ার আর কিছু নেই আফ্রিদির!
   সরে দাঁড়ালেন শারাপোভা
   দোষ স্বীকার করে কাঁদলেন শ্রীশান্ত
   পেশাদারি ফুটবলকে বিদায় বললেন বেকহ্যাম
Chief Editor: Nazrul Minto
editor@deshebideshe.com
Contact: 71 Highview Ave, Toronto, ON, M1N 2H4, Canada
Tel: 416 699 9833, email: info@deshebideshe.com