লগ-ইন
¦ নিবন্ধিত হোন
Logo
Chief Editor: Nazrul Minto
editor@deshebideshe.com
Saturday | 25 May | 2013
 
Default Page
Bangla Problem
FB
Twitter
RSS

গড় রেটিং: 0.0/5 (0 টি ভোট গৃহিত হয়েছে)

Update : 2012-06-19 06:39:51
৬ তলা থেকে নিজ সন্তানকে ফেলে দিতে...
স্ত্রীর সঙ্গে উত্তপ্ত ঝগড়া উত্তেজিত হয়ে ৬ তলা থেকে জানালা দিয়ে নিজের তিন বছর বয়সী বাচ্চাকে ফেলে দিতে চেয়েছেন এক মাদকাসক্ত পিতা। এজন্য তিনি ৬ তলার জানালায় বসে বাচ্চাটির একহাত ধরে শূন্যে ঝুলিয়ে রেখেছিলেন। মাঝে মাঝে পা দিয়ে তাকে সাপোর্ট করছিলেন তিনি।  ঘটনাটি ঘটেছে চীনের গুয়াংডং প্রদেশের রাজধানী গুয়াংজুতে। সোমবার এ খবর দিয়ে ডেইলি মেইল জানায়, নতুন ফ্ল্যাটে আসার মাত্র একদিন পর এমনটি করলেন তিনি। আতঙ্কিত বাচ্চার চিৎকারে অন্য ফ্ল্যাটের মানুষ ইমারজেন্সিতে ফোন করলে তারা এসে নিচে সেফটি নেট ঝুলিয়ে দেয়। এবং পুলিশ দ্রুত উপরে গিয়ে বাচ্চাটিকে টেনে তুলে আনতে সক্ষম হয়।
কন্যা শিশু হত্যার নতুন পদ্ধতি!
মানবজমিন ডেস্ক: বিভিন্ন কুসংস্কারের কারণে কন্যা শিশুদের আশা করেন না অনেক বাবা-মা। এজন্য অনেক সময় তাদেরকে খুন করা হয়। কিন্তু এতে করে সৃষ্ট আইনি ঝামেলা এড়াতে কন্যা শিশুদের খুনের নতুন পদ্ধতি বের করেছে ভারতের বাবা-মায়েরা। আর এই পদ্ধতিতে নবজাতক কন্যা শিশুদের কোন চিকিৎসা দেয়া হয় না। কখনও প্রয়োজনীয় খাবার না দিয়েও নিজের শিশুকন্যাদের খুন করছে তাদের বাবা-মা। এমনই এক ঘটনায় দিলিপ সিং নামের এক বাবাকে গ্রেপ্তার করেছে ভারতের রাজস্থান পুলিশ। পুলিশ জানিয়েছে, দিলিপ সিং তার শিশুকন্যাকে চিকিৎসা না করানোয় মারা গেছে সে। স্থানীয় হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, কন্যা শিশু খুনের জন্য প্রসিদ্ধ কিছু কমিউনিটি নতুন পথ বের করেছে। এতে করে মৃত্যুকে স্বাভাবিক দেখানোর জন্য কন্যা শিশুদের হয় যথেষ্ট পরিমাণ খাবার দেয়া হচ্ছে না বা প্রয়োজনীয় চিকিৎসা সেবা দেয়া হচ্ছে না। গত ১০ দিনে এমন ৩টি ঘটনার সত্যতা পাওয়া গেছে।
« আগের সংবাদ
পরেরসংবাদ »
এর আরও সংবাদ
Contact: 71 Highview Ave, Toronto, ON, M1N 2H4, Canada, Tel: 416 699 9833, email: info@deshebideshe.com