গড় রেটিং: 2.6/5 (5 টি ভোট গৃহিত হয়েছে)
|
|
|
|
|
Update : 2012-06-18 03:13:23
|
অন্যরকম একটি জন্মদিন সন্ধ্যা
মনির বাবু
গত ৭-ই জুন বৃহষ্পতিবার ছিল টরন্টো’র বাংগালী সাংস্কৃতিক অংগনের অতি পরিচিত ও জনপ্রিয় আবৃত্তিকার, অনুষ্ঠান সংগঠক, নাট্য-নির্দেশক ও নাট্যাভিনেতা আহমেদ হোসেন-এর জন্মদিন। এই জন্মদিন উপলক্ষ্যে টরন্টো’র ড্যানফোর্থস্থ “অন্যমেলার”র কর্ণধার সাদী আহমেদের ও জনপ্রিয় কবি মেহরাব রহমানের উদ্যোগে আয়োজন করা হয় এক ব্যতিক্রমধর্মী জন্মদিনের অনুষ্টান।
পূর্ব নির্ধারিত সময়সূচী অনুযায়ী ঠিক কাটায় কাটায় ৭-টায় টরন্টোর জনপ্রিয় কবি মেহরাব রহমানের পরিচালনায় অনুষ্ঠান শুরু হয়। প্রথমেই সাদী আহমেদের স্বাগত বক্তব্যের পর শুরু হয় আহমেদ হোসেনের আবৃত্তি। মাঝখানের ১০মিনিটের বিরতি দিয়ে সন্ধ্যা সাড়ে নয়টা পর্যন্ত দর্শকশ্রোতারা আবিষ্ট হয়ে উপভোগ করেন আহমেদ হোসেনের আবৃত্তি আর অর্জন করেন এক ব্যতিক্রমধর্মী জন্মদিনের অভিজ্ঞতা। বাংলা সাহিত্যের প্রায় সব জনপ্রিয় কবিসহ টরন্টো বসবাসকারী অনেক কবিদের কবিতা-ই উঠে আসে আহমেদ হোসেনের সুললিত ও সুমধুর কন্ঠে। কবি মেহরাব হোসেনের সাবলীল ও আকর্ষনীয় উপস্থাপনা অনুষ্ঠানটির গুনগত মানের মাত্রা আরো বাড়িয়ে দেয়। দর্শকশ্রোতাদের মধ্যে টরন্টোর অনেক জনপ্রিয় কন্ঠশিল্পী, চিত্রশিল্পী, কবি-সাহিত্যিক, শিক্ষাবিদ, সাংবাদিক ও সংগঠকদের মধ্যে যারা উপস্থিত ছিলেন তাদের মধ্যে উল্লেখযোগ্য হল শিক্ষাবিদ ডঃ জহির সাদেক ও চিনু রহমান, কন্ঠশিল্পী নুরুল আলম লাল, ইন্টু-মঞ্জু ও ফারহানা শান্তা ও শিখা রউফ, চিত্রশিল্পী মহিবুল ইসলাম, তরুন কবি ববি রাব্বানী, কলামিস্ট এম শহীদুল ইসলাম ও খুরশীদ শাম্মী, সাংবাদিক বিদ্যুৎ সরকার, নাট্যাভিনেতা ম্যাক আজাদ, আলোকচিত্রশিল্পী মনির বাবু, আবৃত্তিশিল্পী বাবু বাবুনী ও ঈশাত আরা মেরুনা, প্রমুখ।
আবৃত্তি অনুষ্ঠান শেষে আগত অতিথিদের অনুরোধে এক অনাড়ম্বর আয়োজনে আহমেদ হোসেন জন্মদিনের কেক কেটে জন্মদিনের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন এবং আগত অতিথিদের কেক, মিষ্টি, বিস্কিট, চা-কফি ও ঠান্ডাপানিয় দিয়ে আপ্যায়ন করেন।