লগ-ইন
¦ নিবন্ধিত হোন
Logo
Chief Editor: Nazrul Minto
editor@deshebideshe.com
Wednesday | 19 June | 2013
 
Default Page
Bangla Problem
FB
Twitter
RSS

গড় রেটিং: 3.3/5 (3 টি ভোট গৃহিত হয়েছে)

Update : 2012-06-13 05:31:08
বাঙালির পথে কাঁটা বাঙালিই
কলকাতা, ১৪ জুন: রাষ্ট্রপতি ভবনে প্রথম বাঙালি হিসেবে প্রণব মুখোপাধ্যায়ের যাওয়াটা অনেকটাই নিশ্চিত মনে হয়েছিল গত কয়েকদিন ধরে। এমনকি বুধবার মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকে তাকেই দলের প্রথম পছন্দ হিসেবে ঘোষণা করেছিলেন সোনিয়া গান্ধী।

কিন্তু আর এক বাঙালি, মমতা বন্দ্যোপাধ্যায়ের অপছন্দের জেরে রাষ্ট্রপতি হওয়ার দৌড়ে অনেকটাই পিছিয়ে গেলেন প্রণববাবু। তবে একই সঙ্গে সোমনাথ চট্টোপাধ্যায়ের নাম প্রস্তাব করে নিজের গা থেকে বাঙালি বিরোধীর তকমা না-লাগতে দেয়ার কৌশলী চাল দিলেন মুখ্যমন্ত্রী।

রাইসিনা হিলসে রাষ্ট্রপতি হওয়ার দৌড়ে গত কয়েকদিনে ল্যাপের একেবারে প্রথমেই ছিলেন প্রণব মুখোপাধ্যায়। বাকি রাজনীতিকদের অনেকটাই পিছনে ফেলে দিয়েছিলেন তিনি। বীরভূমের কীর্ণাহারের এই কুশলী রাজনীতিককে রাষ্ট্রপতি পদপ্রার্থী হিসাবে চূড়ান্ত করে ফেলেছিলেন সোনিয়া গান্ধীও। কিন্তু তারপরেই নাটকীয় পট পরিবর্তন। কংগ্রেস তার নাম প্রথম পছন্দ হিসাবে চূড়ান্ত করলেও মমতা বন্দ্যোপাধ্যায় ও মুলায়ম সিং যাদব জানিয়ে দিয়েছেন, প্রণববাবু নন, তাদের পছন্দের তালিকায় রয়েছেন তিনজন। এপিজে আব্দুল কালাম, মনমোহন সিং এবং সোমনাথ চট্টোপাধ্যায়।

প্রণব মুখোপাধ্যায় শেষপর্যন্ত প্রার্থী হলে এবং শেষ পর্যন্ত নির্বাচিত হলে, তিনিই হতেন প্রথম বাঙালি রাষ্ট্রপতি। কিন্তু রাজধানীর রাজনীতির অঙ্ক বুধবার রাতে রাতারাতি পাল্টে যাওয়ায় সেই সম্ভাবনা অনেকটাই ধাক্কা খেল। কারণ প্রণব মুখোপাধ্যায়ই সেই রাজনীতিক, দেশের বিভিন্ন রাজনৈতিক দলের কাছে যার গ্রহণযোগ্যতা অনেকটাই বেশি। ফলে জল্পনা ছিল, কংগ্রেস তার নাম প্রকাশ্যে সামনে আনলে শরিক ও বন্ধু দলগুলির সমর্থন নিয়ে তিনিই রাইসিনা হিলে অনায়াসে পৌঁছে যাবেন। এমনকি বাধ সাধবেন না মমতা বন্দ্যোপাধ্যায়ও।

কিন্তু তৃণমূল কংগ্রেসের পছন্দের প্রার্খীকে সরাসরি নাকচ করায় সেই রাস্তা অনেকটাই কঠিন হয়ে গেল। মমতা বন্দ্যোপাধ্যায়ের তালিকাতেও একজন বাঙালির নাম রয়েছে। নাম রয়েছে সোমনাথ চট্টোপাধ্যায়ের। কিন্তু রাজনৈতিক যুক্তিতে সোমনাথ চট্টোপাধ্যায়ের সম্ভাবনা প্রণববাবুর তুলনায় অনেকটাই কম। কারণ দেশের প্রধান দুই দল কংগ্রেস ও বিজেপি তাকে কতটা মেনে নেবে তা নিয়ে প্রশ্ন রয়েছে। ফলে পাল্লা ভারি ছিল প্রণব মুখোপাধ্যায়ের। ট্র্যাজেডি এটাই, বাংলার প্রবীণ এই রাজনীতিক রাষ্ট্রপতি হওয়ার দৌড়ে বেশ কিছুটা জটিলতার মুখে পড়লেন এক বাঙালি মুখ্যমন্ত্রীর জন্যই।

এর আগে ১৯৯৮ সালে প্রধানমন্ত্রী পদের দোরগোড়ায় পৌঁছোলেও শেযপর্যন্ত তা আর হতে পারেননি জ্যোতি বসু। সেবার এক বাঙালি, প্রধানমন্ত্রীর পদে বসতে পারেননি। বাংলার দুর্ভাগ্য, বাঙালি একজন মুখ্যমন্ত্রীর কাছেই ধাক্কা খেলেন বাঙালি রাষ্ট্রপতি হিসাবে এগিয়ে থাকা প্রণব মুখোপাধ্যায়ও।  সূত্র: জিনিউজ।

ওপার বাংলার আরও সংবাদ
   তলিয়ে যেতে পারে পশ্চিমবঙ্গ!
   সরকারের বিরোধিতায় রাস্তায় নাগরিক সমাজ
   কামদুনিতে রোষের মুখে পড়ে মমতা দুষলেন সিপিএম-কেই
   জামাইষষ্ঠীতে মিলবে না বাংলাদেশি ইলিশ
   নারী নির্যাতনে গোটা ভারতের মাঝে শীর্ষে পশ্চিমবঙ্গ
   লোকসভা নির্বাচনে বিকল্প ফ্রন্ট গড়ার ডাক মমতার
   রুপির দাম কমলো রেকর্ড পরিমান
   বাংলাদেশ হয়ে ত্রিপুরায় খাদ্যশস্য পরিবহণ শুরু
   বাংলাদেশের ওপর দিয়ে গ্যাসলাইন!
   ‘বিএসএফকে সামলান’
   ভারতে সংখ্যালঘুদের জন্য বিশ্ববিদ্যালয়
   বাংলাদেশে বিদ্যুৎ বেচতে চায় পশ্চিমবঙ্গ
   'ঢাকা-সিলেট-শিলং বাস যোগাযোগ শিগগির'
   মমতার বিরুদ্ধে ব্যাপক দুর্নীতির অভিযোগ
   দায় স্বীকার করল মাওবাদীরা
   বাংলাদেশের ভেতর দিয়ে ভারতীয় পণ্য যাবে ত্রিপুরায়
   ছত্তিশগড়ে কংগ্রেসের গাড়িবহরে হামলা: সাবেক মন্ত্রীসহ নিহত ১৭
   তারা নিউজ অধিগ্রহণের মমতার পরিকল্পনায় বাধ সাধল দিল্লী
   লন্ডনে স্ত্রীকে খুন করে কাছাড়ে ধৃত বাংলাদেশি
   তারা চানেল কিনতে চায় মমতার সরকার
Contact: 71 Highview Ave, Toronto, ON, M1N 2H4, Canada, Tel: 416 699 9833, email: info@deshebideshe.com