গড় রেটিং: 0.0/5 (0 টি ভোট গৃহিত হয়েছে)
|
|
|
|
|
Update : 2012-06-10 07:41:33
|
নেদারল্যান্ডসের ‘ডিভোর্স হোটেল’
বিবাহ বিচ্ছেদ ঘটানোর কাজে সহযোগিতার জন্য বিশ্বের নানা দেশে বিভিন্ন সহযোগী প্রতিষ্ঠান রয়েছে। কিন্তু এবার বৈরী দম্পতিকে একে অপরের কাছ থেকে রেহাই পেতে নেদারল্যান্ডসের এক উদ্যোক্তা জিম হালফেন্স বিশেষ উদ্যোগ নিয়েছেন। তিনি এমন একটি হোটেল প্রতিষ্ঠা করেছেন যেখানে বৈরী যুগল ঢুকবে দম্পতি হিসেবে আর বের হবে আইনগতভাবে বিচ্ছিন্ন হয়ে। এজন্য ওই হোটেলে কোন কোন দম্পতিকে দু’দিন অবস্থান করতে হবে। সেখানে অবস্থানকালীন হোটেল কর্তৃপক্ষই দম্পতিকে বিচ্ছেদের জন্য প্রয়োজনীয় সব ঝামেলা পোহাবেন। বিবাহ বিচ্ছেদ চূড়ান্ত করতে হোটেল কর্তৃপক্ষই খোরপোষের অর্থ, সম্পদের ভাগাভাগি, সন্তানদের দেখা-সাক্ষাতের অধিকারসহ অন্যান্য সব বিতর্কিত ব্যাপারে তাদের সঙ্গে কথা বলবেন। যে কাজ করতে সাধারণত কয়েক সপ্তাহ বা মাস লাগতে পারে সে কাজ একই হোটেলে বসে মাত্র দু’দিনের মধ্যেই করার ব্যবস্থা রয়েছে। মূলত বিবাহ বিচ্ছেদের বিষয়টি দ্রুত করার লক্ষ্যেই ওই হোটেলে দু’পক্ষের জন্য আইনজীবী এবং মধ্যস্থতাকারীর ব্যবস্থা রাখা হয়েছে। হালফেন্সের ওয়েব সাইটে বলা হয়েছে, অত্যন্ত কম খরচে বিবাহ বিচ্ছেদের ব্যবস্থা তাদের কোম্পানি থেকে করা হয়ে থাকে।