লগ-ইন
¦ নিবন্ধিত হোন
 
 
 
Wednesday | 19 June | 2013
Default Page
Bangla Problem
FB
Twitter
RSS

গড় রেটিং: 5.0/5 (1 টি ভোট গৃহিত হয়েছে)

Update : 2012-06-09 08:19:50
ফ্লেম মুক্ত করতে আত্মঘাতী ভাইরাস
বিশ্বের সবচেয়ে জটিল এবং শক্তিশালী গোয়েন্দা ভাইরাস ‘ফ্লেম’ নির্মাতারা এবার একটি ‘আত্মঘাতী’ (সুইসাইড) কমান্ড প্রকাশ করেছে। এ কমান্ড ফ্লেম আক্রান্ত কম্পিউটার থেকে একে মুছে দিতে সক্ষম। ভাইরাস আক্রান্ত কম্পিউটার থেকে ফ্লেমকে মুছে ফেলার লক্ষ্যেই এটি ছাড়া হয়েছে বলে এক রিপোর্টে উল্লেখ করা হয়েছে। কম্পিউটার নিরাপত্তা সংস্থা সিম্যানটেক ফ্লেম স্রষ্টাদের কার্যকলাপ পর্যবেক্ষণের জন্য কম্পিউটারের মাধ্যমে এক ধরনের ফাঁদ পেতে ছিল। সিম্যানটেকের সেই ফাঁদেই এ আত্মঘাতী কমান্ড ধরা পড়েছে। বিশ্বের অন্যান্য নিরাপত্তা সংস্থাগুলোর মতো সিম্যানটেকও ফ্লেমের কার্যক্রম এবং গতিবিধির ওপর নজর রাখতে এক ধরনের ফাঁদ ব্যবহার করেছে। ফাঁদে ব্যবহৃত বিশেষ কম্পিউটারই ফ্লেমের সন্দেহজনক গতিবিধির তথ্য সিম্যানটেককে দিয়েছে। সিম্যানটেক জানিয়েছে, ফ্লেম আক্রান্ত কম্পিউটার থেকে এ ভাইরাস সম্পূর্ণভাবে মুছে ফেলার লক্ষ্য নিয়েই আত্মঘাতী কমান্ড তৈরি করা হয়েছে। কম্পিউটারে হামলাকারী ফ্লেম ফাইলকে এ কমান্ড চিহ্নিত করে সেটা মুছে দেয়। এরপর মেমোরি পুনরুদ্ধার করে। সিম্যানটেক তাদের নিজস্ব ব্লগে জানিয়েছে, কম্পিউটারে আক্রান্ত হওয়ার কোন চিহ্নই আত্মঘাতী কমান্ড আর অবশিষ্ট রাখে না। মধ্য প্রাচ্যের অনেক কম্পিউটার থেকে তথ্য হারানোর অভিযোগ ওঠার পর জাতিসংঘের পক্ষ থেকে এ ভাইরাস শনাক্ত করার আহবান জানানোর পর  ফ্লেমের বিষয়টি সম্পর্কে গত সপ্তাহে প্রথম জানা গিয়েছিল। বিশ্লেষকরা ফ্লেমকে চিহ্নিত করার পর একে এ যাবৎ কালের সবচেয়ে জটিল কম্পিউটার ভাইরাস হিসেবে চিহ্নিত করেছিল।
বিশ্বের আরও সংবাদ
   রাষ্ট্রীয় টেলিভিশন ফের চালুর নির্দেশ গ্রিস আদালতের
   যৌন সম্পর্ক করলেই স্বামী-স্ত্রী
   ভারতে বন্যায় ৭৩ জনের মৃত্যু
   ১৫ তলা থেকে পড়ে রক্ষা!
   আয়ারল্যান্ডে বসছে গ্রুপ আটের সম্মেলন
   অনাগত সন্তানের লিঙ্গ পরিচয় প্রকাশে বিতর্কে শাহরুখ
   ইরাকে গাড়ি বোমা ও গুলিবর্ষণে নিহত ৩০
   ব্লেয়ারের সঙ্গে মারডকের স্ত্রীর পরকীয়ার গুজব!
   হাসান রুহানি ইরানের প্রেসিডেন্ট নির্বাচিত
   ৭০০ কোটি ছাড়াচ্ছে বিশ্বের জনসংখ্যা
   ইরানের প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণের সময় বাড়ল
   মস্তিষ্কে রক্তক্ষরণ বন্ধে সুপারগ্লু!
   ডিজিটাল কিস!
   ফোনে পাখির গান পাখির জন্য ‘বিপজ্জনক’
   বিশ্বের সবচেয়ে বয়োজ্যেষ্ঠ ব্যক্তির মৃত্যু
   দিনভর নাটকের পর ইস্তফা প্রত্যাহার আদবানির
   মোদির পদোন্নতি সইতে না পেরে আদভানির পদত্যাগ
   ভবন ধস: আন্তর্জাতিক মিডিয়ায় ৭ পরিদর্শক বরখাস্তের খবর
   ইরাকে বোমা হামলায় নিহত ১২
   শ্রীলঙ্কায় মৌসুমী বৃষ্টিপাতে ১৯ জনের মৃত্যু
Chief Editor: Nazrul Minto
editor@deshebideshe.com
Contact: 71 Highview Ave, Toronto, ON, M1N 2H4, Canada
Tel: 416 699 9833, email: info@deshebideshe.com