লগ-ইন
¦ নিবন্ধিত হোন
 
 
 
Wednesday | 19 June | 2013
Default Page
Bangla Problem
FB
Twitter
RSS

গড় রেটিং: 2.9/5 (8 টি ভোট গৃহিত হয়েছে)

Update : 2012-05-23 05:49:47
‘বিদ্রোহী’ কবিতার ৯০ বছরপূর্তি
ঢাকা, ২৪ মে- বাংলাদেশ-ভারত যৌথভাবে উদযাপন করতে যাচ্ছে বিদ্রোহী কবিতার ৯০ বছরপূর্তি ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১১৩ তম জন্মবার্ষিকী। এ উপলক্ষে আগামী ২৫ ও ২৬ মে বিশেষ অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে।

শেরেবাংলা নগর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কন্দ্রে সকাল ১০ টায় অনুষ্ঠানটি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার সচিবালয়ে তথ্য অধিদপ্তরের (পিআইডি) সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তথ্য ও সংস্কৃতি মন্ত্রী আবুল কালাম আজাদ।

সংস্কৃতি মন্ত্রী জানান, আগামী ২৫ ও ২৬ মে অনুষ্ঠেয় কবির জন্মবার্ষিকীর অনুষ্ঠান মালায় আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও কবির রচিত পুস্তক প্রদর্শনীও থাকবে।উদ্বোধনী অনুষ্ঠানের পর বিকেলে সেগুনবাগিচায় শিল্পকলা একাডেমীতে এসব অনুষ্ঠানের আয়োজন হবে।

এছাড়াও কবির বিচরণক্ষেত্র কুমিল্লা, ময়মনসিংহের ত্রিশাল, চট্টগ্রাম ও খুলনায়ও এ উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হবে।

সংস্কৃতিমন্ত্রী আরও জানান, আয়োজনের অংশ হিসেবে ভারতের পশ্চিমবঙ্গের কোলকাতা, ও কবির জন্মস্থান বর্ধমানে অনুষ্ঠানের আয়োজন করা হবে।

অনুষ্ঠানে ভারত সরকারের পক্ষে ভারতের আইন ও বিচারমন্ত্রী সালমান খুরশিদ সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। ভারতের দু’জন পার্লামেন্ট মেম্বার, সঙ্গীতশিল্পী ও আবৃত্তিকারদের সমন্বয়ে একটি প্রতিনিধি দলও অনুষ্ঠানে যোগ দেবেন।

সংস্কৃতিমন্ত্রী বলেন, ‘গত বছর ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংএর সফরকালে কবি নজরুলের বিদ্রোহী কবিতার ৯০ বছরপূর্তি অনুষ্ঠান যৌথভাবে করার সিদ্ধান্ত ঘোষণা করা হয়।  

 সংস্কৃতি প্রতিমন্ত্রী প্রমোদন মানকিন, সংস্কৃতি সচিব সুরাইয়া বেগম, অতিরিক্ত সচিব শ্যাম সুন্দর পাল, প্রধান তথ্য কর্মকর্তা (পিআইও) হারুন অর রসিদ এবং নজরুল ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক রশীদ হায়দার উপস্থিত ছিলেন।
সাহিত্যের আরও সংবাদ
   ইসলামপন্থীরা কম ভন্ড: তসলিমা নাসরিন
   ইউরোপ এবং এশিয়ার সংযোগ স্থানে
   নিউইয়র্কে শহীদ কাদরীর আয়োজনে আরেকটি প্রাণবন্ত কবিতাসন্ধ্যা
   লিঙ্গসূত্র
   হুমায়ূনকে নিয়ে শাওনের নিষাদনামা
   চলে গেলেন কবি খন্দকার আশরাফ
   হুমায়ূনের সহযাত্রী
   পুকুরকন্যা
   বাংলা একাডেমী কবিতা পুরস্কার পাচ্ছেন শহীদ কাদরী
   স্বাধীনতা : নিজস্ব নির্মাণের অবিনাশী আয়োজন
   নজরুলের প্রতিবাদী সত্তা ও ‘বিদ্রোহী’ কবিতা
   জামাল নজরুল ইসলামের প্রতি বিনম্র শ্রদ্ধাঞ্জলি
   পুরনো সেই দিনের কথা
   বিশালত্বের ব্যঞ্জনা
   জিম্বাবুয়েতে ভ্রমণ 
   স্বাগত ১৪২০
   প্রতিশোধপরায়ণ পরিচারিকা
   কলকাতায় প্রকাশ হলো রাবেয়া খাতুনের ‘ছোটদের ছোটগল্প’
   বিশ্বজিত ও বাংলা প্রকাশের মেহেদীকে শাওনের নোটিস
   স্বামী মানে আসামি
Chief Editor: Nazrul Minto
editor@deshebideshe.com
Contact: 71 Highview Ave, Toronto, ON, M1N 2H4, Canada
Tel: 416 699 9833, email: info@deshebideshe.com