লগ-ইন
¦ নিবন্ধিত হোন
Logo
Chief Editor: Nazrul Minto
editor@deshebideshe.com
Wednesday | 22 May | 2013
 
Default Page
Bangla Problem
FB
Twitter
RSS

গড় রেটিং: 3.0/5 (2 টি ভোট গৃহিত হয়েছে)

Update : 2012-05-22 03:29:57
বায়েসের স্বেচ্ছাসেবকদের অরিয়েন্টেশন অনুষ্ঠিত
টরন্টো, ২১ মে : বেঙ্গলি ইনফরমেশন এন্ড এমপ্লয়মেন্ট সার্ভিসেস (বায়েস) এর স্বেচ্ছাসেবকদের এক অরিয়েন্টেশন আজ ২১ মে, সোমবার, টরন্টোর ৩০ গিল্ডার ড্রাইভে অনুষ্ঠিত হয়। সংগঠনের প্রেসিডেন্ট মোহাম্মদ ইমাম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে বায়েসের বিভিন্ন কার্যক্রম এবং স্বেচ্ছাসেবকদের করণীয় সম্পর্কে ধারণা প্রদান করা হয়।

বায়েসের সেক্রেটারি জেনারেল গোলাম মোস্তফার পরিচালনায় অনুষ্ঠিত এ আলোচনায় বক্তব্য রাখেন সংগঠনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট কে এম মবিদুর রহমান, ইসমত আরা মোস্তফা,  ট্রেজারার অধ্যাপক দিলরুবা খানম। স্বেচ্ছাসেবকসহ অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মোহাম্মদ বাহাউদ্দিন, ইশরাত জাহান লতা ও মো. মহিউদ্দিন প্রমুখ ।

সভাপতির বক্তব্যে মোহাম্মদ ইমাম উদ্দিন বলেন, একটি সুন্দর সমাজ গড়ে তোলার ক্ষেত্রে স্বেচ্ছাসেবকদের ভূমিকা যথেষ্ট গুরুত্বপূর্ন। কানাডার বেসরকারি সংগঠনগুলো এর কার্যক্রম সঠিকভাবে পরিচলনার জন্য অনেকটাই স্বেচ্ছাসেবকদের ওপর নির্ভরশীল। পাশাপাশি স্বেচ্ছাসেবকরাও তাদের কর্ম অভিজ্ঞতাকে পুঁজি করে নিজেদের ভবিষ্যতের জন্য প্রস্তুত করার সুযোগ পান।

বায়েসের কার্যক্রমে নিজেদের কিভাবে সম্পৃক্ত করবে সে সম্পর্কে স্বেচ্ছাসেবকদের অনুষ্ঠানে বিস্তারিত ধারণা প্রদান করা হয়। একই সাথে স্বেচ্ছাসেবকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেওয়া হয়।

উল্লেখ্য, বায়েস অন্টারিও মিনিস্ট্রি অব গর্ভনমেন্ট সার্ভিসেস এর অধীনে নিবন্ধনকৃত একটি স্বেচ্ছাসেবী অলাভজনক সংগঠন। কানাডায় বসবাসরত বাঙালী কমিউনিটির উন্নয়নে বিভিন্নভাবে সহায়তা প্রদান এর অন্যতম লক্ষ্য।

কানাডা এর আরও সংবাদ
   টরন্টোয় এ বি ই ও 'র উদ্যোগে বার্ষিক কারিগরী সন্মেলন অনুষ্ঠিত 
   কৃতি শিল্পী মহিবুল ইসলামের মেরিট এওর্য়াড লাভ 
   কানাডা: মানবাধিকারের পরাকাষ্ঠা বটে!
   স্মার্ট ফোন ব্যবহারকারীদের জন্য ডেস্কটপ ভার্সন
   কুইন্স পার্কে বুদ্ধ পূর্ণিমা অনুষ্ঠিত
   বাংলা-লংকা কমিউনিটির যৌথ উদ্যোগে রবীন্দ্র জন্মবার্ষিকী 
   বাংলাদেশ বুড্ডিষ্ট এসোসিয়েশন, টরন্টো’র বর্ষবরণ ১৪২০
   বর্ণাঢ্য আয়োজনে টরন্টোয় অনুষ্ঠিত হলো বুয়েট নাইট
   সমৃদ্ধ কমিউনিটি গড়ার লক্ষে কাজ করবে বায়েস
   মন্ট্রিয়ল গণজাগরণ মঞ্চের কার্যক্রমকে এগিয়ে নিতে সাবকমিটি
   ক্বণনের বাংলা বর্ষবরণ ও প্রকাশনা উৎসব
   সাভারের হতাহতদের সাহায্যার্থে এগিয়ে এসেছে প্রজন্ম কানাডা
   কুইন্স পার্কে প্রজন্ম কানাডার সমাবেশ অনুষ্ঠিত
   কানাডায় ট্রেন হামলা পরিকল্পনা: অভিযোগ অস্বীকার
   কানাডায় রাজসাক্ষী হচ্ছেন অভিযুক্ত লাভালিন কর্মকর্তা!
   পেশেন্ট ইমপ্যাক্ট এওয়ার্ড পেলেন কানন বড়ুয়া
   বাংলাদেশ সেন্টারের ৩৩ হাজার ডলার সংগ্রহ
   টরন্টোতে প্রতীকী অনশন করলো প্রজন্ম কানাডা
   টরন্টোতে ভেস্তে গেল জামাতের বাংলাদেশ বিরোধী সেমিনার
   বাংলাদেশ বুড্ডিষ্ট এসোসিয়েশন অব কানাডার তীব্র নিন্দা ও ক্ষোভ
Contact: 71 Highview Ave, Toronto, ON, M1N 2H4, Canada, Tel: 416 699 9833, email: info@deshebideshe.com