গড় রেটিং: 4.0/5 (2 টি ভোট গৃহিত হয়েছে)
|
|
|
|
|
Update : 2012-05-21 03:07:49
|
মমতাকে পাশে পাচ্ছেন না প্রণব
কলকাতা, মে ২১- ভারতের প্রেসিডেন্ট পদে বাঙালি প্রণব মুখোপাধ্যায়কে সমর্থন দেবেন না পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
প্রতিভা পাতিলের পর অর্থমন্ত্রী প্রণব মুখোপাধ্যায়কে প্রেসিডেন্ট করার বিষয়ে ক্ষমতাসীন দল কংগ্রেস শিবিরে আলোচনা রয়েছে বলে ভারতীয় সংবাদ মাধ্যমের খবরে বলা হচ্ছে।
সোমবার টাইমস অফ ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়, প্রণবকে প্রেসিডেন্ট হিসেবে সমর্থন দেওয়ার কথা ভাবছেন না তার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বরং লোকসভার স্পিকার মীরা কুমারকেই পচ্ছন্দের শীর্ষে রেখেছেন মমতা।
এ বিষয়ে একটি টেলিভিশন চানেলকে মমতা বলেন, “আমি মীরা কুমারকে পচ্ছন্দ করি। তিনি খুব মৃদুভাষী।”
“তবে কংগ্রেস প্রণবকে নিয়ে এগোতে চাইলে সেটা তাদের বিষয়।”
ক্ষমতাসীন জোটের প্রধান শরিক তৃণমূল কংগ্রেসের নেতা মমতার এ মন্তব্য প্রেসিডেন্ট পদের জন্য প্রণবের লড়াইকে কঠিন করে তুলবে।
মমতা বিরোধিতা করলে প্রণবকে প্রেসিডেন্ট করার বিষয়ে কংগ্রেসের জন্য মতৈক্যে পৌঁছানোও কঠিন হয়ে পড়বে।
প্রেসিডেন্ট নির্বাচিত হলে প্রণবই হবেন ভারতের প্রথম বাঙালি প্রেসিডেন্ট।