গড় রেটিং: 1.4/5 (5 টি ভোট গৃহিত হয়েছে)
|
|
|
|
|
Update : 2012-05-10 01:26:38
|
বাংলাদেশ স্কুল বাহরাইন এর শতভাগ সাফল্য
মোঃ রফিকুল ইসলাম
মানামা, ১০ মে- এসএসসি পরীক্ষায় ঢাকা বোর্ডের অধীনে বিদেশের মাটিতে “মুক্তোর দেশ” “বাংলাদেশ স্কুল বাহরাইন”এর শতভাগ ছাত্র-ছাত্রী পাশ করেছে । শতভাগ পাশের সাফল্যের ব্যাপারে স্কুল পরিচালনা কমিটির চেয়ারম্যান প্রকৌশলী গোলাম মোস্তফা সাহেব টেলিফোনে তার প্রতিক্রিয়ায় বলেন বর্তমানে সৃজনশীল পদ্ধতির একঝাক অভিজ্ঞ শিক্ষকমন্ডলী, বিজ্ঞ এবং সচেতন অভিভাবক মহল, স্কুল পরিচালনা কমিটির সকল সদস্যবৃন্দ এবং সর্বোপরি শিক্ষার্থীদের অক্লান্ত পরিশ্রমের ফসল আজকের শতভাগ পাস।
তিনি আরও বলেন ‘আমাদের স্কুলের এবারের ফলাফল অতীতের যে কোন সময়ের তুলনায় ভালো। আমরা এর ধারাবাহিকতা ধরে রাখতে সব ধরনের সাহায্য ও সহযোগীতা এবং অভিভাবকদের সাথে যোগাযোগ রক্ষা করবো।
তিনি আরো বলেন, বাংলাদেশ স্কুল বাহরাইন এ পঞ্চম শ্রেনীর শিক্ষা সমাপনি এবং অষ্টম শ্রেনীর জে.এস.সি পরীক্ষাতেও সকল ছাত্র-ছাত্রী অসাধারন ফলাফল অর্জন করেছে।
বাংলাদেশ স্কুল বাহরাইনে এস.এস.সি পরীক্ষায় মোট আট জন ছাত্র-ছাত্রী অংশগ্রহন করেন। এদের মধ্যে পাঁচ জন বিজ্ঞান বিভাগের এবং তিন জন বাণিজ্যিক বিভাগের।
বিজ্ঞান বিভাগের- পাঁচজন
নুরী বেগম-পয়েন্ট-৪.৭৫
মাসুদ আহম্মেদ-পয়েন্ট-৪.৬৯
আরাফাত আল আজাদ-পয়েন্ট-৪.২৫
হাসান -পয়েন্ট-৪.০৬
মোঃ নোমান উদ্দিন-পয়েন্ট-৩.৮৮
বাণিজ্যিক বিভাগের -তিনজন
ইমতারুন নাহার রেশমী-পয়েন্ট-৪.১৩
সাজেদা মোস্তফা-পয়েন্ট-৩.৮১
আফসার উদ্দিন-য়েন্ট-৩.৩৮
এছাড়াও “ও” লেবেলে বাংলাদেশ স্কুল বাহরাইন এ বর্তমানে সাতজন পরীক্ষার্থী পরীক্ষা দিচ্ছে এবং সন্তোষজনক ফলাফল এর আশাও ব্যাক্ত করেন তিনি। ভাল ফলাফলে অত্যন্ত খুশি বাহরাইন দূতাবাস এর কর্মকর্তাবৃন্দ, স্কুল পরিচালনা কমিটি, শিক্ষক-শিক্ষিকা, অভিভাবকবৃন্দ এবং বাহরাইন এর বিভিন্ন রাজনৈতিক ও আঞ্চলিক সংগঠনের নেতৃবৃন্দ।