গড় রেটিং: 2.0/5 (3 টি ভোট গৃহিত হয়েছে)
|
|
|
|
|
Update : 2012-05-07 08:35:53
|
ব্রাডফোর্ডে কাউন্সিলার হলেন সাংবাদিক হাসান খান
মিজান রহমান
চ্যানেল এস এর ব্রাডফোর্ড প্রতিনিধি হাসান খান ৩রা মে ২০১২ অনুষ্টিত স্থানীয় কাউন্সিল নির্বাচনে ব্রাডফোর্ড কাউন্সিলের বোলিং এন্ড বার্কারেন্ড ওয়ার্ড থেকে কাউন্সিলার হিসাবে নির্বাচিত হয়েছেন।
লেবার পার্টি থেকে ব্রাডফোর্ড কাউন্সিলে তিনি ছিলেন একমাত্র বাংলাদেশী বংশোদ্ভুত প্রার্থী। নির্বাচন কমিশন সুত্রে জানা যায়, হাসান খান পেয়েছেন ১৯১১ ভোট, তার নিকটতম প্রার্থী ছিলেন রেসপেক্ট পার্টির পাকিস্থানী বংশোদ্ভুত মোহাম্মদ আসিফ। এছাড়া উক্ত আসনে ৫৬১ ভোট পেয়ে তৃতীয় স্থানে অবস্থান করেন লিবডেমের আমজাদ আলী এবং ৫ম স্থানে রয়েছেন কনসার্ভেটিভের ৪৯৮ ভোট।
হাসান খানের বিজয়ে আনন্দিত ব্রাডফোর্ডের সর্বস্তরের বাংলাদেশী জনগন। তাদের মতে, বার্কারেন্ডে ওয়ার্ডে বাংলাদেশী কমিউনিটি থেকে একজন কাউন্সিলার নির্বাচিত হওয়ায় সৃষ্টি হয়েছে নতুন এক গৌরবোজ্জল ইতিহাস। প্রবাসে বাংলাদেশী কমিউনিটির ভাবমুর্তি গঠনে এ ধরনের বিজয় উল্লেখ যোগ্য ভুমিকা রাখবে বলে মনে করেন এলাকাবাসী।
হাসান খানের ক্যাম্পেইন টিমের পক্ষ থেকে, সফল প্রচারনায় আন্তরিক সহযোগিতার জন্য সংশ্লিষ্টদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়েছে।
কমিউনিটি জার্নালিষ্ট হাসান খান তার এ বিজয়ে অনুভুতি প্রকাশ করতে গিয়ে বলেন - '' বাংলাদেশী, এশিয়ান তথা এই ওয়ার্ডের সর্বস্তরের জনগনের আন্তরিকতা ও ভালভাসার প্রতিফলন ঘঠেছে এ বিজয়ের মধ্য দিয়ে। আমি এটাকে জনগনেরই বিজয় হয়েছে বলে মনে করি। জনগনের সেবা করার সুযোগ দেয়ার জন্য আমি আমার ওয়ার্ডের সকল সম্মানিত জনগনকে অন্তরের অন্তস্থল থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি আশা করছি আমাদের অগ্রযাত্রায় সবাই তাদের আন্তরিক সহযোগিতা অব্যাহত রাখবেন''। এছাড়া বাংলাদেশী কমিউনিটির সবার প্রতি স্থানীয়ভাবে বিভিন্ন মেইনস্ট্রিম রাজনৈতিক দলের সাথে জড়িত হওয়ার পরামর্শ দেন।
উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র, ৪ সন্তানের জনক হাসান খান বিগত ১৫ বছর যাবত ব্রাডফোর্ডে বসবাস করে আসছেন। তার দেশের বাড়ী মৌলভীবাজার জেলার আজমনী গ্রামে। সাংবাদিকতার পাশাপাশি হাসান খান দীর্ঘ দিন যাবত নানা ধরনের সমাজ উন্নয়ন মুলক কাজে জড়িত রয়েছেন।