গড় রেটিং: 2.0/5 (6 টি ভোট গৃহিত হয়েছে)
|
|
|
|
|
Update : 2012-05-05 12:08:47
|
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত
এ,বি,এম বুলবুল
রিয়াদ, ২রা এপ্রিল- সৌদি আরবের জেদ্দায় সড়ক দুর্ঘটনায় চার বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন, যাদের মধ্যে দুই জন মৌলবী বাজার জেলার, দুই জনের সিলেট জেলার । বুধবার জেদ্দা শহরের মদিনা রোডে জেদ্দা বিমানবন্দরের কাছে হামদানিয়া এলাকায় বিদেশি শ্রমিকদের বহনকারী একটি কোস্টারের সঙ্গে একটি মাইক্রোবাসের সংঘর্ষ হয়। নিহত বাংলাদেশিরা হলেন- মৌলবী বাজার জেলার কুলাউড়া উপজেলার ভুকশিমইল গ্রামের আবদুর রহিম রুপা, বরমচালের মরতুজা আলী এবং সিলেট জেলার ফেঞ্চুগঞ্জ উপজেলার মানিকুনা গ্রামের ছানু মিয়া ও বালাগঞ্জ উপজেলার কায়স্তঘাট গ্রামের রুনু মিয়া। কিং আবদুল আজিজ হাসপাতালে তাদের মরদেহ রাখা হয়েছে।