লগ-ইন
¦ নিবন্ধিত হোন
 
 
 
Wednesday | 22 May | 2013
Default Page
Bangla Problem
FB
Twitter
RSS

গড় রেটিং: 2.3/5 (3 টি ভোট গৃহিত হয়েছে)

Update : 2012-04-17 12:06:34
কবিতায় পুলিৎজার পুরস্কার পেলেন ট্র্যাসি কে. স্মিথ
এ বছর কবিতায় পুলিৎজার পুরস্কার ২০১২ পেলেন মার্কিন কবি ট্র্যাসি কে স্মিথ। ১৬ এপ্রিল নিউ ইয়র্কের কলাম্বিয়া বিশ্ববিদ্যালয় ঘোষণা করা হয় ৪০ বছর বয়সী এ কবির নাম। তাকে এ পুরস্কারটির জন্য মনোনীত করা হয় তার “Life on Mars,”- কাব্যগ্রন্থের জন্য। এটি স্মিথের তৃতীয় কবিতার বই।

পুলিৎজার জয়ের প্রতিক্রিয়ায় স্মিথ বলেন ‘ওহ, এটা খুবই আনন্দের খবর আমার জন্য। আমি মনে করি একজন লেখকের কাজের স্বীকৃতি হিসেবে এটা খুবই গুরুত্বপূর্ণ পুরস্কার।’

‘Life on Mars’ বইটির কবিতাগুলো লেখা স্মিথের বাবার স্মৃতিকে সামনে রেখে। তার বাবা মারা যান ২০০৮ সালে।

এ প্রসঙ্গে স্মিথ বলেন ‘এই বইটি আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ এই কারণে যে, আমি বইটি একটি বিশেষ পরিস্থিতিতে লিখেছিলাম, যখন আমি আমার ব্যক্তিগত দুঃখগুলো স্মরণ করছিলাম। তখন আমি আমার নিজেকে নিয়েই ভাবছিলাম এবং আমার বাবা যেন সার্বক্ষণিক আমার ভাবনার অংশ হয়ে গিয়েছিল। এই বইয়ের কবিতাগুলোকে বলা চলে আমার বাবার উদ্দেশ্যে লেখা শোকগাথা।’

ট্র্যাসি কে. স্মিথ সৃজনশীল লেখালেখির ওপর প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ে পড়ান।

পুলিৎজার পুরস্কার বোর্ড থেকে বলা হয় ‘ট্র্যাসি কে. স্মিথের কবিতাগুলোকে বলা চলে এক দুঃসাহসিক ও নান্দনিক কাজ, যা পাঠককে আনন্দ-বেদনার সাবর্জনীন বিস্ময়কর জগতে ভ্রমণ করাবে।  
উল্লেখ্য পুলিৎজার পুরস্কার মার্কিন গণমাধ্যমকে দেওয়া  সাংবাদিকতার সবচেয়ে মর্যাদাসম্পন্ন পুরস্কার হিসেবে বিবেচিত হলেও সাহিত্য, নাটক ও সংগীত শাখায়ও এ পুরস্কার দেওয়া হয়।
সাহিত্যের আরও সংবাদ
   স্বামী মানে আসামি
   মায়ের কাছে হুমায়ূন আহমেদের ২১টি চিত্রকর্ম হস্তান্তর
   তবে কি ‘দেয়াল’ উপন্যাস শেষ করে যেতে পারেননি হুমায়ূন আহমেদ!
   হুমায়ূন আহমেদের আঁকা ছবি আটকে রেখেছেন নিউইয়র্কের বিশ্বজিত!
   হুমায়ূন আহমেদের শেষ দিনগুলো নিয়ে অসত্য তথ্য!
   রূমানা চৌধুরীর বই বৃষ্টিবাদল ও ছোট্টপাখি
   নিউইয়র্কে 'গণজাগরণের কবিতা'য় শাণিত উচ্চারণ
   কাঁদছে মেলা! ছাই হয়ে গেছে বর্ণমালা!
   রাষ্ট্রবিরোধী গিটার: ভস্মীভূত সুরের সঙ্গে কথোপকথন
   বইমেলা ২দিন না বাড়লেও সময় বেড়েছে
   বাংলা একাডেমী পুরস্কার পেলেন ৯ বিশিষ্টজন
   সহিংসতা অগ্রাহ্য করে জমজমাট বইমেলা
   বাংলা একাডেমীতে উপচে পড়া ভিড়- হুমায়ূনের ‘দেয়াল’ নিয়ে কাড়াকাড়ি
   বিকৃতির কবলে বাংলা ভাষা
   এই ফাগুনের বুকের ভেতর আগুন আছে
   প্রজন্ম চত্বরের আওয়াজে ভেসে যায় মেলা!
   প্রাণের মেলায় বাজুক প্রাণের বাঁশি
   কবি মতিন বৈরাগীর কবিতা
   আহমাদ যায়নুদ্দিন সানী-র গল্প ''এইডস পাত্রী চাই''
   মোল্লা বাহাউদ্দিনের ছোট গল্প : একটি বইল গাড়ীর আত্মকাহিনী
Chief Editor: Nazrul Minto
editor@deshebideshe.com
Contact: 71 Highview Ave, Toronto, ON, M1N 2H4, Canada
Tel: 416 699 9833, email: info@deshebideshe.com