গড় রেটিং: 1.8/5 (5 টি ভোট গৃহিত হয়েছে)
|
|
|
|
|
Update : 2012-04-15 09:50:47
|
দক্ষিন কোরিয়ায় জাঁকজমকপূর্ন পরিবেশে নববর্ষ উৎযাপিত
আরিফ পাটোয়ারী
সিউল, ১৪ এপ্রিল- সাগর বৈষ্টিত স্বপ্নময় শ্রম প্রিয় মানুষের দেশ দক্ষিন কোরিয়ায় বাংলাদেশ দূতাবাস ও প্রবাসী বাংলাদেশী কমিউনিটি ও ব্যবসায়ীরা রাজধানী সিউল ন্যাশনাল মিউজিয়াম অডিটোরিয়াম প্রাঙ্গনে বাংলা বর্ষবরণ অনুষ্ঠানের আয়োজন করে। সাপ্তাহিক ছুটির দিন রবিবার অনুষ্ঠান করা প্রবাসীদের সূবর্নসুযোগ, আর সুযোগটাকে কাজে লাগিয়ে বর্ষবরণের উৎসবে মেতে উঠে প্রবাসী বাংলাদেশীরা। সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত চলে বর্ষবরণ আয়োজন অনুষ্ঠান।
বর্ষবরন অনুষ্ঠানকে ঘিরে প্রবাসী বাংলাদেশীদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেছে। বর্ষবরন অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন প্রবাসী বাংলাদেশীদের সেবায় নিয়োজিত প্রসংশনীয় ব্যক্ত্যিত্ব মানব্যর রাষ্ট্রদূত শহীদুল ইসলাম। তারপরে শুরু হয় জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠান। প্রথমে খোয়াংজু থেকে আগত প্রবাসী বাংলাদেশী শিল্পীরা গান পরিবেশন করে তার পরে বাংলাদেশীদের সমস্যা নিরসনে নিয়োজিত উরী মাইগ্রেন্ট এ্যাসোসিয়েশন (ডব্লি¬উ এম এ) পরিচালিত বৈশাখী শিল্প গোষ্ঠীর শিল্পী মোস্তফা শানু, আবু দাউদ, নাহিয়ান ইসলাম নাহিদ, মিলা,ওয়ালিদ হাসান, বিজয় রায় শান্ত বিভিন্ন রকম বাংলা গানের ঝংকার তোলে।
মধ্যাহ্ন ভোজে পান্তা ইলিশ খাওয়া শেষে শুরু হয় জনপ্রিয় রুমা, আরিফ, নৃত্য শিল্পী মুক্তির জমকালো গানের আয়োজন। রুমার গানে ও নৃত্য শিল্পী মুক্তির নৃত্যে প্রবাসী বাঙ্গালীরা আনন্দে মাতোয়ারা হয়ে উঠে।
প্রায় হাজার দুয়েক প্রবাসী নববর্ষ উৎসবে দূর দূরান্ত থেকে এসে অনুষ্ঠানকে প্রানবন্ত করে তোলে। বর্ষবরণের অনুষ্ঠানকে ঘিরে প্রবাসী বাংলাদেশী হালাল খাদ্য ব্যবসায়ীরা বাঙ্গালী রসনা বিলাস খাবারে স্টল বসায়। স্টলে মূল খাবারে আকর্ষন ছিল পান্তা ভাত-ইলিশ মাছ। অন্যান্য স্টল গুলোতে ছিল পেয়াজু, সিঙ্গারা, চমচা, ঝালমুড়ীসহ রকমারী খাবারের সমাহার। বাংলাদেশী হালাল খাদ্য ব্যবসায়ীদের আর্থিক সহযোগীতায় নববর্ষ উৎসব তৃতীয় বারের মত উদযাপিত হয় দক্ষিন কোরিয়া রাজধানী সিউলে। অনুষ্ঠানটি সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন ব্যবসায়ী কমিউনিটির রবিন, রানা, ইসলাম, মিজান, মুসলিম, মনির, সম্রাট, সাব্বির, দিপু,মুরাদ, বাবর, জামান, বাদল সহ অনেকে।
প্রবাসী বাংলাদেশীরা দূর প্রবাসে বাঙ্গালী সংস্কৃতির এই সব অনুষ্ঠান আয়োজনে বাংলাদেশ দূতাবাস ও বাংলাদেশ কমিউনিটি এবং ব্যবসায়ীদের ভূয়সী প্রসংশা করেন।