গড় রেটিং: 3.0/5 (3 টি ভোট গৃহিত হয়েছে)
|
|
|
|
|
Update : 2012-04-12 10:09:09
|
বিশ্বের সব দেশের পতাকা রিসির গায়ে
বিশ্বের সব দেশের পতাকার ছবি সংবলিত ট্যাটু নিজের গায়ে লাগিয়ে রেকর্ড গড়লেন ভারতীয় এক নাগরিক। রাষ্ট্রগুলোর মধ্যে ঐক্যের ধারণা সামনে নিয়ে আসতে এমনটি করেন তিনি।
মৃত্যুর পর তার ট্যাটুযুক্ত দেহ লোকজন যেন দেখতে পায়, সে ব্যবস্থাও করে যাচ্ছেন তিনি। ভারতীয় জাদুঘরকে মরণোত্তর শরীর দান করে যাচ্ছেন তিনি। অদ্ভুত এ মানুষটির নাম গিনেস রিসি। ভারতের রাজধানী নয়াদিল্লিতে থাকেন তিনি। মেদভর্তি শরীরে সর্বদা ৩০৫টি পতাকা, ১৮৫টি ম্যাপ, ১৬৫টি ছোট আকৃতির দেশীয় পতাকা এবং ২৯৮৫ জন বিখ্যাত ব্যক্তির ছবি বহন করছেন। ব্যতিক্রমধর্মী এসব কাজ করতে গিয়ে পরিবারের রোষানলে পড়েছেন রিসি। স্ত্রী বিমলা তার সঙ্গে সম্পর্ক ছেদ করার সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন। তার সঙ্গে মার্কেটে যাওয়া ও লোকালয়ে যাওয়া ছেড়ে দিয়েছেন অনেক আগেই। লোকজন তাকে পাগল বলে আখ্যা দিচ্ছেন। এসব তোয়াক্কা করছেন না রিসি। ইতোমধ্যে ২২টি রেকর্ড গড়েছেন তিনি। নতুন আরও রেকর্ডের লক্ষ্যে ট্যাটু ধারণের মিশন শেষ হয়নি বলে জানান রিসি।
‘শরীরে ট্যাটু ধারণ করে সারা বিশ্ব ভ্রমণ করতে চাই আমি। বিভিন্ন দেশের ছোট ছোট শিশু আমার শরীর থেকে নিজ দেশের পতাকা খুঁজে বের করবে। এতে অন্যান্য দেশের সঙ্গে সঙ্গে আমার দেশ সম্পর্কে লোকজন জানতে আগ্রহী হবে’-নিজের স্বপ্নের কথা এভাবেই জানান রিসি। দি সান।