গড় রেটিং: 2.7/5 (6 টি ভোট গৃহিত হয়েছে)
|
|
|
|
|
Update : 2012-04-08 03:58:25
|
জেদ্দায় স্বাধীনতা দিবস পালিত
এ.বি.এম বুলবুল:
গত ৬ই এপ্রিল সৌদি আরবের জেদ্দা বঙ্গবন্ধু পরিষদ, ফ্রেন্ডস অব বাংলাদেশ, বঙ্গবন্ধু স্মৃতি সংসদ, বঙ্গবন্ধু স্মৃতি পরিষদ ও শ্রমিকলীগের যৌথ আয়োজনে মহান স্বাধীনতা দিবস অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় কিলো আশারা প্লেইসে ফজ্লুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবুল কাসেম। বিষেশ অতিথি মমতআজ উদ্দিন চৌধুরী, মীর কাসেম মজুমদার, আনোয়ার হোসেন মিন্টু, কাজী আমিন, শেখ শফিকুর রহমান সহ অন্যান্য নেত্রী বৃন্দ। সভায় মুক্তিযুদ্ধের স্মৃতি চারন করতে গিয়ে বীর মুক্তিযোদ্ধা আবুল কাসেম অশ্রুসিক্ত হয়ে দুঃখ ভারাক্রান্ত কন্ঠে বললেন যতদিন একজন রাজাকারও বাংলার মাটিতে থাকবে ততদিন পর্যন্ত আমাদের যুদ্ধ চলবে। এবং যুদ্ধাপরাধীদের বিচার তরান্বিত করতে সরকারকে সহযোগিতার আহবান জানান।