লগ-ইন
¦ নিবন্ধিত হোন
Logo
Chief Editor: Nazrul Minto
editor@deshebideshe.com
Tuesday | 18 June | 2013
 
Default Page
Bangla Problem
FB
Twitter
RSS

গড় রেটিং: 2.8/5 (4 টি ভোট গৃহিত হয়েছে)

Update : 2012-03-31 10:05:22
নিউক্যাসেলে স্বাধীনতা দিবস উদযাপন
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও বাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষে শনিবার  (৩১ মার্চ) বিকেল পাঁচটায় নিউক্যাসেলে বাংলাদেশ কালচারাল ফোরাম (বিসিএফ)-এর উদ্যোগে আলোচনা সভা, সাংষ্কৃতিক অনুষ্ঠান ও চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়।

বিসিএফ-এর সমন্বয়কারী ডঃ আমিনুল ইসলামের পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথি ও বিশেষ অতিথি  ছিলেন যথাক্রমে অস্ট্রেলিয়ায় বাংলাদেশের রাষ্ট্রদূত লেঃ জেঃ মাসুদউদ্দিন চৌধুরী এবং নিউক্যাসেল সিটি কাউন্সিলের ডেপুটি মেয়র কাউন্সিলর টিম ক্রাকানথর্প।

প্রধান অতিথির বক্তব্যে লেঃ জেঃ মাসুদউদ্দিন চৌধুরী বাঙালির ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধের ইতিহাস তুলে ধরে বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবের নেতৃত্বে মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে বাঙালির স্বাধীনতা অর্জন ছিল বিশ্বকে অবাক করে দেবার মত একটা ঐতিহাসিক অর্জন।

স্বাধীনতার চার দশকে নানা ঘাত-প্রতিঘাত সত্ত্বেও উন্নয়নের অব্যাহত ধারায় বাংলাদেশ আজ যেখানে পৌছেছে- তা বিশ্বের অনেক দেশের কাছেই অনুকরনীয়। তিনি প্রবাসে প্রথম প্রজন্মের অভিবাসীদের পরবর্তী প্রজন্মের কাছে বাংলাদেশের ঐতিহ্য ও সংস্কৃতিকে সমুন্নত রাখার জন্য নিয়মিত র্চচা ও অনুষ্ঠান আয়োজনের উপর গুরুত্বারোপ করেন।

বিদেশে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করবার জন্য তিনি সকল প্রবাসীকে স্ব স্ব অবস্থান থেকে কাজ করে যাবার আহবান জানান।

বিশেষ অতিথির বক্তৃতায় কাউন্সিলর টিম ক্রাকানথর্প অস্ট্রেলিয়ার মাল্টিকালচারাল ঐতিহ্যের প্রসঙ্গ তুলে ধরেন। পাশাপাশি তিনি বাংলাদশের ভাষা আন্দোলনের ইতিহাস সম্পর্কেও মূল্যবান বক্তব্য রাখেন। ডঃ আমিনুল ইসলামের বক্তব্যের সূত্র ধরে তিনি আরো বলেন, অদূর ভবিষ্যতে নিউক্যাসেলের কোন পার্কে আন্তর্জাতিক মাতৃভাষা সৌধ স্থাপন করার বিষয়টি তাদের কাউন্সিল গুরুত্বের সাথে বিবেচনা করবে।

আলোচনা অনুষ্ঠান শেষে স্থানীয় বাঙালি শিল্পীদের উদ্যোগে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ক্যানবেরার ওডারল্যা- মেমোরিয়াল কমিটির সহযোগিতায় জহির রায়হান পরিচালিত `স্টপ জেনোসাইড` চলচ্চিত্রটি প্রদর্শিত হয়।
অষ্ট্রেলিয়া এর আরও সংবাদ
   গণজাগরণ মঞ্চের ভিডিও কনফারেন্স
   এবার বাংলাদেশ থেকে কর্মী নিতে আগ্রহ অস্ট্রেলিয়ার
   রংধনু অজ-বাংলা কালচারাল সোসাইটির সাংস্কৃতিক অনুষ্ঠান
   অষ্ট্রেলিয়ার সিনেটরদের সাথে রাষ্ট্রদূতের আলোচনা
   আহত ও স্বজনহারাদের মাঝে অস্ট্রেলিয়া প্রবাসীদের সহায়তা
   গণজাগরণ মঞ্চ-অস্ট্রেলিয়ার জাগরণী সমাবেশ
   সাংবাদিক আবিদ রহমান আর নেই
   নীল শূন্যতা বিলিয়ে চলে গেলেন আবিদ রহমান
   পার্থের কিংস পার্কের ওয়ার মেমোরিয়াল একটুকরো শাহবাগ
   সিডনি অলিম্পিক পার্ক বৈশাখী মেলা ২০১৩ -এর প্রস্তুতি
   নগর বাউল জেমস আসছেন  সিডনীতে।
   অষ্ট্রেলিয়া প্রবাসীদের সজ্জন কামরুল চৌধুরী
   অষ্ট্রেলিয়ায় বিজয়ের গৌরবময় ৪১ বছর উদযাপন
   নিউক্যাসেলে রাহাত শান্তনুর একক সঙ্গীত
   জামায়াত-শিবিরের রাজনীতি বন্ধের দাবিতে অস্ট্রেলিয়া যুবলীগের মানববন্ধন
   বাংলা রেডিও ক্যানবেরার ১৪ বছর উদযাপন
   বাংলাদেশ এসোসিয়েশন অব অস্ট্রেলিয়ার নতুন কমিটি
   বহির্বিশ্বে তীব্র আন্দোলন গড়ে তুলুন: সিডনিতে মীর নাছির
   সম্প্রীতি ও আমরা 
   নাওশাবা ফ্যাশন ঈদ মেলার সফল সমাপনি
Contact: 71 Highview Ave, Toronto, ON, M1N 2H4, Canada, Tel: 416 699 9833, email: info@deshebideshe.com