লগ-ইন
¦ নিবন্ধিত হোন
 
 
 
Wednesday | 19 June | 2013
Default Page
Bangla Problem
FB
Twitter
RSS

গড় রেটিং: 1.8/5 (4 টি ভোট গৃহিত হয়েছে)

Update : 2012-03-22 04:25:28
মস্কোয় বাড়ছে মুসলমান
মস্কোর একটি মসজিদে স্থান সংকুলান না হওয়ায় বাইরে জুমার নামাজ আদায় করছেন মুসল্লিরা
চলতি মার্চেরই এক শুক্রবার। প্রচণ্ড শীত। রাশিয়ার রাজধানী মস্কোর কেন্দ্রস্থলে বলশায়া তাতারস্কায়া সড়কের কাছেই অনেক দিনে পুরোনো তাতার মসজিদে চলছে জুমার নামাজ। তিল ঠাঁই নেই ভেতরে। বাধ্য হয়ে অনেক মুসল্লি অবস্থান নিয়েছেন রাস্তায়। এতে থমকে গেছে যান চলাচল। পথচারীদেরও চলাচলের পথ বন্ধ।
শুধু তাতার মসজিদই নয়, মস্কোর অন্য তিনটি মসজিদের সামনেও শুক্রবার জুমার নামাজের সময় দেখা যায় একই চিত্র। বসবাস বা কাজের সূত্রে এখন ২০ লাখ মুসলমানের অবস্থান মস্কোয়। ইউরোপের বিভিন্ন নগরের মধ্যে এখন সবচেয়ে বেশি মুসলমান সেখানে। মুসলমানদের সংখ্যা ব্যাপকহারে বাড়লেও বাড়েনি মসজিদ। এতে স্বল্প ধারণক্ষমতাসম্পন্ন ওই চারটি মসজিদে জুমার নামাজের সময় স্থান সংকুলান হয় না।
মস্কোয় মুসলমানের সংখ্যা দ্রুত বাড়ার অন্যতম কারণ সাবেক সোভিয়েত ইউনিয়নভুক্ত কেন্দ্রীয় এশিয়া ও ককেশাস অঞ্চলের অভিবাসীরা। দারিদ্র্য ও সহিংসতা তাঁদের বাধ্য করছে নতুন জীবনের সন্ধানে রাশিয়ায় পাড়ি জমাতে। উজবেকিস্তান, তাজিকিস্তান ও কিরগিজস্তানের লাখো মুসলিম তরুণের ভিড় এখন মস্কোয়।
উজবেকিস্তান থেকে আসা উলুজবেক বললেন, ‘আমার মতো অনেকেই রয়েছেন এখানে। আমাদের সৌভাগ্য যে মস্কোয় মসজিদ রয়েছে। তবে হঠাৎ করেই চলে আসা আমাদের মতো লাখো মানুষের প্রয়োজন মেটাতে শহরটি প্রস্তুত নয়।’
ঐতিহাসিক তাতার মসজিদের পুরোনো ভবনটির স্থলে বর্তমানে বিরাট আকারের একটি ভবন তৈরি করা হয়েছে। এর পরও ভেতরে সব মুসল্লির স্থান সংকুলান হয় না।
তাতার মসজিদের ইমাম হাসান ফখরিতদিনোভ বলেন, ধারণক্ষমতা কম হওয়ায় বৃষ্টি-বাদল বা তুষারপাত উপেক্ষা করেই মসজিদের বাইরে মুসল্লিদের নামাজ আদায় করতে হচ্ছে। বিবিসি।
আরও ধর্মীয় সংবাদ
   হাজিদের জন্য মদিনায় তৈরি হচ্ছে আলাদা শহর
   যেভাবে রাসুল (সা.) মেরাজে গেলেন
   ইউরোপের মাটিতে সবচেয়ে বড় মসজিদ কমপ্লেক্স
   ৬ জুন পবিত্র শবে মেরাজ
   হাদিসের ‘যুগোপযোগী’ সঙ্কলন করছে তুরস্ক
   ইসলাম ও ঈমান
   ধর্ষণ প্রতিরোধে ধর্মীয় মূল্যবোধ
   অহিংসা ছাড়া শান্তির পথ নেই: শুদ্ধানন্দ মহাথের
   তর্ত্তিপুর শ্মশানে মাকরী সপ্তমী মহাপূণ্য স্নান
   হিসপানিক-আমেরিকানদের মধ্যে ইসলাম গ্রহণ বাড়ছে
   অন্ধকার শেষে সূরা ফালাক
   দুর্নীতি শুধু অন্যায় নয়
   পাত্র-পাত্রীর দেখার রীতি
   মুসলিম উম্মার শান্তি ও সমৃদ্ধি কামনায় হজ সম্পন্ন
   আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন
   কে মুছলিম! পরীক্ষা করে নিশ্চিত হতে পারে
   রাশিয়ার প্রথম ইসলামিক টেলিভিশনের সম্প্রচার শুরু
   রোজাদারের অহঙ্কার শোভনীয় নয়
   খোশ আমদেদ মাহে রমজান
   আর নয় ‘রিয়া’
Chief Editor: Nazrul Minto
editor@deshebideshe.com
Contact: 71 Highview Ave, Toronto, ON, M1N 2H4, Canada
Tel: 416 699 9833, email: info@deshebideshe.com