লগ-ইন
¦ নিবন্ধিত হোন
Logo
Chief Editor: Nazrul Minto
editor@deshebideshe.com
Saturday | 25 May | 2013
 
Default Page
Bangla Problem
FB
Twitter
RSS

গড় রেটিং: 3.0/5 (5 টি ভোট গৃহিত হয়েছে)

Update : 0000-00-00 00:00:00
আমিরাতের বিনোদন কেন্দ্রগুলোতে প্রবাসীদের ভিড়
সাইফুল ইসলাম তালুকদার
বিনোদনের ও ব্যবসার কেন্দ্র হিসেবে পরিচিত সংযুক্ত আরব আমিরাত। স্থানীয়রা তো আছেনই, প্রতিদিন হাজারো প্রবাসী ও পর্যটকের ভিড় লেগে থাকে আমিরাতের বিনোদন স্পটগুলোতে। প্রবাসী বাংলাদেশীরা মনে করছেন, এ ধরনের বিনোদন স্পট তৈরি করে বাংলাদেশ কোটি কোটি টাকা আয় করতে পারে। সৈকতের মুক্ত বাতাস আর সাগরের ঝলমলে পানির ঢেউ যেন স্বাগত জানাচ্ছে বিনোদনপ্রেমীদের।

অপূর্ব সৌন্দর্যের লীলাভূমি আরব আমিরাতে রয়েছে মনোরম পরিবেশে সুসজ্জিত পাহাড়। আরব সাগর সৈকত, জেবেল আল হাফিতসহ নামকরা পাহাড়-পর্বত আর মরুভূমি। মরুভূমির বালির মধ্যে গাড়ি চালানো ভিন্ন মাত্রার আনন্দ দেয় অনেককে। মরুর জাহাজ উটের পিঠে উঠে রোমাঞ্চিত হবে যে কেউ। মরুভূমির বিনোদন স্পটে রয়েছে মিনি চিড়িয়াখানা। রয়েছে কৃত্রিমভাবে তৈরি বরফের পাহাড়ও। ব্যস্ত নাগরিক জীবনের ক্লান্তি দূর করতে পৃথিবীর নানা প্রান্ত থেকে এখানে ছুটে আসেন হাজারো পর্যটক।

সাপ্তাহিক ছুটির দিনে বিনোদন স্পটগুলো পরিণত হয় বিনোদনপ্রেমীদের মিলনমেলায়। দুবাইয়ে রয়েছে ৪০ হাজার হোটেল-অ্যাপার্টমেন্ট। রয়েছে বিশ্বের উচ্চতম ১৬৫তলা বুর্জ আল খলিফা টাওয়ার, বুর্জ আল আরব, আটলান্টিকসহ নামিদামি হোটেল-রেস্টুরেন্ট। শুধু তাই নয়, জমকালো এরাবিয়ান নাচ মাতিয়ে তোলে দর্শকদের। প্রবাসীদের মতে, পার্বত্য চট্টগ্রামসহ বাংলাদেশের বিভিন্ন স্থানে যেসব পাহাড়-পর্বত ও সমুদ্র সৈকত রয়েছে; সেগুলো সংস্কার করে আরব আমিরাতের মতো আকর্ষণীয় বিনোদন কেন্দ্র তৈরি করা সম্ভব। এতে একদিকে যেমন বাড়বে পর্যটকের সংখ্যা, তেমনি আয় হবে কোটি কোটি টাকা।
আরব আমীরাত এর আরও সংবাদ
   দুবাইয়ে বাংলাদেশী প্রকৌশলী খুন
   দুবাইতে স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন
   জেগে ওঠুন আরব আমিরাতের বাঙালিরা
   আবুধাবিতে নিহত বাকি দুজনও বাংলাদেশি
   আবুধাবি দুর্ঘটনা : পরিচয় মিলেছে হতভাগ্য ১৬ বাংলাদেশির
   আমিরাতে ‘ক্ষমার’ সুযোগ নিচ্ছেন ২২ হাজার বাংলাদেশি
   আবুধাবিতে সড়ক দূর্ঘটনায় ১৬ বাংলাদেশি নিহত
   দুবাইয়ে গত বছর ৪,২২৯ জনের ধর্মান্তরিত হয়ে ইসলাম গ্রহণ
   আবুধাবির বাংলাদেশ স্কুলের এক লাখ ডলার পুরস্কার লাভ
   নজরদারি বাড়াচ্ছে বাংলাদেশ
   আমিরাতে গৃহকর্মী নিয়োগে ফিলিপাইনের কঠিন শর্ত
   দুবাইয়ে পাকিস্তানির কাণ্ড : সহকর্মীদের বেতনের টাকা চুরি
   দুবাইয়ে সিলিন্ডার বিস্ফোরণে চার বাংলাদেশি নিহত
   দুবাইয়ে অগ্নিকাণ্ডে ১০ বাংলাদেশি শ্রমিক দগ্ধ
   আরব আমিরাতে বাংলাদেশীদের ভিসা বন্ধ
   দুবাইয়ে মৃত্যুর সঙ্গে লড়ছেন এক বাংলাদেশী
   বাংলাদেশী শ্রমিকদের ভিসা বন্ধ করে দিয়েছে সংযুক্ত আরব আমিরাত
   দুবাইতে বাংলাদেশি নারীর ৪৫ লক্ষ টাকা জরিমানা
   দুবাইতে প্রাণবন্ত ঈদ উৎসব অনুষ্ঠিত
   পদ্মা সেতু নির্মানে আমিরাত প্রবাসীরা ৩০০ কোটি ডলার অর্থ সহযোগিতা প্রস্তাব
Contact: 71 Highview Ave, Toronto, ON, M1N 2H4, Canada, Tel: 416 699 9833, email: info@deshebideshe.com