লগ-ইন
¦ নিবন্ধিত হোন
 
 
 
Tuesday | 18 June | 2013
Default Page
Bangla Problem
FB
Twitter
RSS

গড় রেটিং: 5.0/5 (1 টি ভোট গৃহিত হয়েছে)

Update : 0000-00-00 00:00:00
বাংলাদেশে আইবিএম'র নতুন সুবিধা
আইবিএম বাংলাদেশের গ্রাহকদের জন্য স্মার্টার কম্পিউটিং সমাধান নিয়ে এসেছে। এটি প্রতিযোগিতামূলক যে কোনো প্রতিষ্ঠানের আইটি খাতে খরচ কমাবে এবং একই সাথে কাজের দক্ষতা বাড়াবে। সম্প্রতি রাজধানী ঢাকার একটি অভিজাত হোটেলে এ প্রযুক্তি সম্পর্কে বিস্তারিত তুলে ধরা হয়। এতে বলা হয়, ছোট বড় প্রতিষ্ঠান ও ব্যক্তিকেন্দ্রিক ব্যবসা প্রতিষ্ঠান এবং সরকারি বিভিন্ন বিভাগে আইটি অবকাঠামো ব্যবহারকারীদের জন্য নতুন এক সুবিধা নিয়ে এসেছে আইবিএম, যেখানে যান্ত্রিক আন্তসংযোগ এবং বুদ্ধিভিত্তিক বিষয়গুলোকে একই সূত্রে গেঁথে নিবে। ইতোমধ্যে বাংলাদেশে এর ব্যবহার শুরু হয়েছে। ডাচ্-বাংলা ব্যাংক লিমিটেড, এবি ব্যাংক লিমিটেড ও মোবাইলফোন অপারেটর বাংলালিংকে আইবিএম-'র এ সল্যুশন ব্যবহার করছে। এতে তারা আইটি খাতে তাদের খরচ যেমন কমাতে পেরেছে, তেমনি তারা তুলনামূলকভাবে প্রতিযোগিতামূলক বাজারে এগিয়ে আছে। অনুষ্ঠানে জানানো হয়, আইবিএম স্মার্টার কম্পিউটিং ফোরাম বড় ধরনের কাজের চাপ সহনশীল হার্ডওয়্যার সল্যুশনস যা প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করার মাধ্যমে গ্রাহকের প্রয়োজনীয় কাজ আরো সহজ ও স্থিতিশীলভাবে করা সম্ভব হয়। এতে আইবিএম স্টোরাইজ ভি ৭০০০ এর মতো প্রডাক্ট রয়েছে। আছে আইবিএম স্মার্টার কিট ফর ক্লাউড ও আইবিএম বেস্নডসেন্টার। আইবিএম থাকরালের মতো ব্যবসায়িক অংশীদারের সহায়তায় স্থানীয় বাজারের চাহিদা অনুযায়ী সেবা দেয়ার জন্য এই স্মার্টার কম্পিউটিং সল্যুশন বাংলাদেশের গ্রাহকদের অর্থনৈতিক প্রবৃদ্ধি ও ব্যবসায়িক সমৃদ্ধি আনতে সহযোগিতা করবে। আইবিএম গত বছর থেকে তথ্য প্রযুক্তি (আইটি) খাতে তাদের এ স্মার্টার কম্পিউটিংয়ের সূচনা করে। কম খরচে বেশি দক্ষতা, উন্নততর বিশ্বাসযোগ্যতা এবং উত্তম কার্য সম্পাদনে প্রতিষ্ঠানকে নিশ্চয়তা প্রদানের জন্য আইবিএম আইটি খাতে স্মার্টার কম্পিউটিংয়ের সূচনা করে। এর মূল ভিত্তি-ব্যবসায়িক লক্ষ্য অর্জনে বিশাল ডাটাকে প্রক্রিয়াজাতকরণ, বিশেষ কাজ সম্পাদনে এ পদ্ধতির ব্যবহার, তথ্য প্রযুক্তির কাজে ক্লাউড কম্পিউটিং প্রযুক্তির যথাযথ প্রয়োগ নিশ্চিত করা। ব্যবসা প্রক্রিয়া ভালোভাবে চালানো বা প্রতিযোগিদের চেয়ে এগিয়ে যেতে যে কোনো গ্রাহক যেমন ব্যক্তি বা পারিবারিক ব্যবসায়ী, বৃহৎ ব্যবসায়িক গোষ্ঠী কিংবা সরকারি বিভিন্ন প্রতিষ্ঠান সবাই এই পদ্ধতি ব্যবহার করতে পারেন। আইবিএম ইন্ডিয়া সাউথ এশিয়ার টেকনিক্যাল কম্পিউটিং অ্যান্ড সিস্টেম সলিউশন সেন্টারের নির্বাহী সুব্রাম নটরাজ বলেন, 'আমাদের প্রযুক্তিনির্ভর জীবনে এ প্রযুক্তি বেশ কার্যকর বলেই আমরা মনে করছি। এখানে নতুন সুযোগ সৃষ্টি ও আইটি অবকাঠামোর ডিজাইনে উদ্ভাবনী ক্ষমতার সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করা।' তিনি বলেন, 'বড় ধরনের সাফল্যের জন্য বিশ্বের অন্যসব দেশের মতো বাংলাদেশেও স্মার্ট কম্পিউটিং নতুন করে ভাবনার বিষয় হিসেবে থাকবে। আমরা খুবই খুশি যে বাংলাদেশের গ্রাহকদের সামনে এমন একটা প্রযুক্তি নিয়ে আসতে পেরেছি যারা বিশ্বজুড়ে প্রতিযোগিতামূলক ব্যবসা প্রতিষ্ঠা করতে পেরেছে।' বাংলাদেশের বেশকিছু গ্রাহক এখনই আইবিএম'র এই সল্যুশন ব্যবহার করছে। আইবিএম চায় সামনে বাংলাদেশের আরো ব্যবসায়িক গোষ্ঠী এবং সরকারের বিভিন্ন বিভাগে স্মার্টার কম্পিউটিং সল্যুশন দিতে। আইবিএম বিশেষ করে ব্যাংক ও টেলিযোগাযোগ প্রতিষ্ঠানকে এ ক্ষেত্রে গুরুত্বের সাথে বিবেচনা করছে। ইতোমধ্যে বেশ কয়েকটি গ্রাহককে তারা এ সেবা দিচ্ছে। আইবিএম সাশ্রয়ী মূল্যে আইটি অবকাঠামো গড়ে দেয়ার কাজটিও করছে। বাংলাদেশে তারা ডাচ্-বাংলা ব্যাংককে ডাটা সেন্টার ও ডিজাস্টার রিকভারির সুবিধা দিচ্ছে। এবি ব্যাংককে দিয়েছে সফটওয়্যার সুবিধা যার মাধ্যমে তারা নেটওয়ার্ক ও পারফরম্যান্স ব্যবস্থাপনা করতে পারছে। ভারতের অনেক প্রতিষ্ঠান তাদের সেবা নিচ্ছে। বিশেষ করে গালফ ওয়েল, এসকটস গ্রুপ, মানিকচাঁদ গ্রুপ ও দাওয়াত ফুডের মতো প্রতিষ্ঠান স্মার্টটার কম্পিউটিং সল্যুশন ব্যবহার করছে।
আরও প্রযুক্তি সংবাদ
   অ্যাসান্ড ‘পি৬’ সবচেয়ে পুরু স্মার্টফোন
   বিশ্বের শক্তিশালী সুপারকম্পিউটার ‘তিয়ানহে-২’
   আকাশে উড়ছে গুগলের ইন্টারনেট বেলুন
   অনলাইনে কমবয়সী পুরুষকে বন্ধু করতে আগ্রহী নারীরা
   ৯৯ ডলারের আইফোন আসছে!
   মোবাইল নম্বর ঠিক রেখে বদলানো যাবে অপারেটর
   নিউজক্রেড: তিন তরুণের উদ্যোগ
   শরীরের উত্তাপেই চার্জ হবে স্মার্টফোন!
   বাংলাদেশে ‘উদ্ভাবনী কেন্দ্র’ করবে মাইক্রোসফট
   আইফোন-আইপ্যাডের নতুন অপারেটিং সিস্টেম!
   ইন্টারনেট হবে ভ্যাটমুক্ত: বিসিএস
   গল্প নয় সত্যি ঃ পিৎজা সরবরাহে হেলিকপ্টার!
   বাজেটে ইন্টারনেটের সেবাব্যয় কমানোর সুপারিশ
   জুতার চার্জে চলবে মোবাইল
   ইন্টারনেটের মূল্য নির্ধারণ নিয়ে বিটিআরসির আলোচনা
   সাইবার ক্রাইম রোধে ‘মনিটরিং সেল’: টুকু
   অনলাইনের বিয়ে দীর্ঘস্থায়ী হয়!
   ইনফোসিসের দায়িত্বে ফিরলেন নারায়ণ
   নতুনত্ব আসছে জিমেইল ইনবক্সে
   দশ কোটি মোবাইল গ্রাহকের ল্যান্ডমার্ক টপকালো বাংলাদেশ
Chief Editor: Nazrul Minto
editor@deshebideshe.com
Contact: 71 Highview Ave, Toronto, ON, M1N 2H4, Canada
Tel: 416 699 9833, email: info@deshebideshe.com