গড় রেটিং: 2.0/5 (1 টি ভোট গৃহিত হয়েছে)
|
|
|
|
|
Update : 0000-00-00 00:00:00
|
স্মার্টফোন এখন ডাক্তার
মেডিক্যাল টেস্টের জন্য হাসপাতাল ও ক্লিনিকের লম্বা লাইনে দাঁড়িয়ে হাঁফিয়ে যাওয়ার দিন শেষ হয়ে যাচ্ছে। কারণ স্মার্টফোনই এখন ডাক্তারের ভূমিকায় অবতীর্ণ হয়েছে। আপনি ক্যান্সারে আক্রান্ত কিনা, সেটাও বলে দেবে আপনার টাচস্ক্রিনের স্মার্টফোন।
দক্ষিণ কোরিয়ার বিজ্ঞানীরা সম্প্রতি জার্মানির একটি বিজ্ঞান সাময়িকীতে ‘ডক্টর স্মার্টফোন’ সম্পর্কে বিস্তারিত ধারণা দিয়েছেন। এতে তারা বলেছেন, প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে মানবদেহের রোগ শনাক্ত করা সম্ভব। রোগ শনাক্তের জন্য আলাদা করে মেডিক্যাল টেস্টের দরকার হবে না।
হিউন জিউ পার্ক নামের এক বিজ্ঞানী তার বস বিয়োন উয়ুন ওনকে নিয়ে এই গবেষণা করেন। তিনি বলেন “আঙ্গুলের ডগার স্পর্শ পেয়েই টাচস্ক্রিন মোবাইল যেভাবে কাজ করে, সেই চেতনা মাথায় রেখে ডক্টর স্মার্টফোন উদ্ভাবন করা হয়েছে। আমরা মনে করি কিছু নির্দিষ্ট প্রোটিন ও ডিএনএ-র সহায়তায় স্মার্টফোনের মাধ্যমে রোগও শনাক্ত করা সম্ভব।”
তিনি বলেন, স্মার্ট ফোনের স্ক্রিন, পিডিএসহ কয়েকটি ইলেকট্রনিক ডিভাইস আমাদের আঙ্গুলের ছোঁয়ায় ইলেকট্রনিক পন্থায় সক্রিয় হয়ে ওঠে। বায়োক্যামিকেল ব্যবহার করে একই পন্থায় রোগ শনাক্ত করা কঠিন কোনো বিষয় নয়।
ক্লিনিক্যাল টেস্টে কোরিয়ান বিজ্ঞানীরা ডক্টর স্মার্টফোনের সাফল্য দেখতে পেয়েছেন। তবে এই মোবাইল ফোন কবে নাগাদ বাজারজাত করা হবে, সেই সম্পর্কে কোনো ধারণা তারা দেননি।