গড় রেটিং: 0.0/5 (0 টি ভোট গৃহিত হয়েছে)
|
|
|
|
|
Update : 0000-00-00 00:00:00
|
পদত্যাগ করলেন ইয়াহু’র যুগ্ম প্রতিষ্ঠাতা জেরি
পদত্যাগ করলেন চাপের মুখে থাকা সার্চ ইঞ্জিন ইয়াহু’র যুগ্ম প্রতিষ্ঠাতা ও সাবেক প্রধান নির্বাহী জেরি ইয়াং। আর্থিক সংকটের মুখে কোম্পানিটি বিক্রির দুই সপ্তাহের মাথায় প্রতিষ্ঠানের বোর্ড অব ডিরেক্টরস থেকে সরে দাঁড়ালেন তিনি।
বাংলাদেশ সময় বুধবার প্রথম প্রহরে পদত্যাগপত্র জমা দেন জেরি।
একইসঙ্গে ইয়াহু জাপান’র পরিচালনা পর্ষদ এবং আলিবাবা গ্রুপ থেকেও ইস্তফা নিয়েছেন তিনি।
পদত্যাগের পর এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি লিখেছেন, “আমার সময় শেষ। তাই ইয়াহু’র বাইরে থাকাই এখন শ্রেয়।”
তবে নিজের প্রতিষ্ঠিত এই কোম্পানির বর্তমান পরিচালনা পর্ষদের আহ্বানে যে কোনো ধরনের সহায়তায় ইয়াং প্রস্তুত বলে জানিয়েছেন।
১৯৯৫ সালে বন্ধু ডেভিড ফেলো’র সঙ্গে যৌথভাবে এই অনলাইন কোম্পানিটি গড়ে তোলেন ইয়াং। ২০০৭ থেকে ২০০৯ সাল পর্যন্ত পালন করেন প্রধান নির্বাহীর দায়িত্ব।
তবে গত বছরের প্রথম প্রান্তিকে আর্থিক চাপের মুখে পড়ে একসময়ের অত্যন্ত জনপ্রিয় এই ভার্চুয়াল সেবা প্রতিষ্ঠানটি। এরপর নানা নাটকীয়তা শেষে সম্প্রতি ইয়াহু কিনে নেন পে-পাল প্রধান নির্বাহী স্কট থমসন।