লগ-ইন
¦ নিবন্ধিত হোন
 
 
 
Saturday | 25 May | 2013
Default Page
Bangla Problem
FB
Twitter
RSS

গড় রেটিং: 3.0/5 (1 টি ভোট গৃহিত হয়েছে)

Update : 0000-00-00 00:00:00
বুধবার ব্ল্যাকআউটে উইকিপিডিয়া
মার্কিন সিনেটে প্রস্তাবিত ওয়েব সেন্সরশিপ (সোপা ও পিপা) বিলের বিরুদ্ধে প্রতিবাদের অংশ হিসেবে ১৮ জানুয়ারি অন্ধকার নেমে আসবে উইকিপিডিয়ার ইংরেজি সংস্করণে। পৃথিবীজুড়ে উইকিপিডিয়ার ইংরেজি ভার্সনের পাঠকরা ২৪ ঘণ্টা ওয়েব সাইটটিতে কোনো তথ্য পড়তে পারবেন না। উইকিপিডিয়ার পক্ষ থেকে ১৬ জানুয়ারি এমনই ঘোষণা দেওয়া হয়েছে।

সিনেটে বিল দুটি পাশ হলে মুক্ত বিশ্বকোষ উইকপিডিয়াসহ বিশ্বের হাজার হাজার ওয়েবসাইট মারাত্মক ক্ষতিগ্রস্ত হবে। বিনা পয়সায় তথ্যসেবা পাবে না মানুষ। থাকবে না মুক্ত ইন্টারনেট।  

উইকিপিডিয়ার কো ফাউন্ডার জিমি ওয়েলস সোমবার টুইটারে ঘোষণা দেন, উইকিপিডিয়ার ইংরেজি সংস্করণ বুধবার ২৪ ঘণ্টা দেখা যাবে না (বুধবার মধ্যরাত থেকে, ইএসটি অনুসারে)।

এছাড়া উকিপিডিয়ার যে কোনো পাতা খুললেই ওপরে কালো শেডের মধ্যে একটি নোটিশ দেওয়া হয়েছে। সেখানে লেখা আছে, সোপা ও পিপা আইনের বিরুদ্ধে প্রতিবাদ হিসেবে উইকপিডিয়ার ইংরেজি সংস্করণ পৃথিবীজুড়ে বন্ধ থাকবে।

সোপা হলো— স্টপ অনলাইন পাইরেসি অ্যাক্ট এবং পিপা— প্রটেক্ট আইপি অ্যাক্ট।

যুক্তরাষ্ট্রের হাউজ অব রিপ্রেজেনটেটিভসে সোপা উপস্থাপন করা হয ২০১১ সালের ২৬ অক্টোবর। যদি বিলটি আইনে পরিণত হয়, তবে মার্কিন আইন প্রয়োগকারী সংস্থার ক্ষমতা বেড়ে যাবে। কপিরাইট অধিকারীরা অনলাইনে গ্রন্থস্বত্ব ও বুদ্ধিবৃত্তিক সম্পদ এবং নকল পণ্যের বিরুদ্ধে লড়াই শুরু করে দেবে। এর ফলে অনলাইন আর মুক্ত থাকবে না।

অনলাইনে মেধাসম্পদ চুরির হুমকি রোধে প্রস্তাবিত বিল- প্রটেক্ট আইপি অ্যাক্ট (পিপা) প্রায় একই ধরণের একটি বিল। এটি সিনেটে উপস্থাপন করা হয় গত বছরের ১২ মে। সিনেট জুডিশিয়ারি কমিটি বিলটি পাশ করেছে। কিন্তু সিনেটর রন উডেন এটা স্থগিতের জন্য আপত্তি তুলেছেন।

এ ধরনের একটি বিল সিনেটে উপস্থাপন করা হয়েছিল ২০১০ সালে। কিন্তু তা পাশে ব্যর্থ হয়। পিপা ওই বিলেরই একটি পুনঃলিখন।  

আইন দুটি পাশ হলে প্রথমত ক্ষতিগ্রস্ত হবে যুক্তরাষ্ট্রের বাইরের ওয়েবসাইটগুলো। আইন ভঙ্গের অভিযোগ তুলে বন্ধ করা হবে হাজার হাজার ওয়েবসাইট। ফেলে দিতে বাধ্য করা হবে তথ্যভাণ্ডার।
আরও প্রযুক্তি সংবাদ
   স্কাইপি-এসএমএসের মাধ্যমে ‘তালাক’
   কোয়ান্টাম কম্পিউটার কিনেছে গুগল-নাসা
   গিনেস বুকে বাংলাদেশের ক্ষুদে কম্পিউটার প্রোগ্রামার
   টাম্বলার কিনে নিচ্ছে ইয়াহু
   সোশ্যাল মিডিয়া নিয়ন্ত্রণে প্রযুক্তি বসাচ্ছে সরকার
   ইন্টারনেটে আপলোড গতি কমছে না
   ইন্টারনেটে গতি ঃ রাজপথে নামছে ফ্রিল্যান্সাররা
   অবৈধ ভিওআইপি বন্ধে আপলোড গতি কমালো বিটিআরসি!
   হ্যাকার থেকে নিরাপদ থাকবেন কীভাবে?
   দশ কোটিতে 'উইন্ডোজ ৮'
   লন্ডনে দেশি ই-বাণিজ্য প্রদর্শনী
   কমছে ব্যান্ডউইথের দাম
   পানিতেই চার্জ হবে স্মার্টফোন!
   উইন্ডোজ ফোনে নকিয়ার প্রথম কোয়ার্টি হ্যান্ডসেট!
   সংবাদমাধ্যমে নীরবেই হচ্ছে ‘স্মার্ট বিপ্লব’!
   ৯ মাসেই ১০০ কোটিতে পৌঁছবে অ্যানড্রইড!
   মহাকাশ যাত্রায় ভোস্তক
   পিপীলিকা খুঁজবে আপনার তথ্য!
   মারজান আহমেদ আমাদের এক বিশ্বসেরা
   স্যামসাংয়ের মুনাফা বেড়েছে দেড় গুণ
Chief Editor: Nazrul Minto
editor@deshebideshe.com
Contact: 71 Highview Ave, Toronto, ON, M1N 2H4, Canada
Tel: 416 699 9833, email: info@deshebideshe.com