লগ-ইন
¦ নিবন্ধিত হোন
Logo
Chief Editor: Nazrul Minto
editor@deshebideshe.com
Wednesday | 19 June | 2013
 
Default Page
Bangla Problem
FB
Twitter
RSS

গড় রেটিং: 2.3/5 (4 টি ভোট গৃহিত হয়েছে)

Update : 0000-00-00 00:00:00
আরব আমিরাতে ওসাবের পুনর্মিলনী অনুষ্ঠিত
ওভারসিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশী ইঞ্জিনিয়ার্স বা ওসাবে আরব আমিরাত চ্যাপ্টারের উদ্যোগে আবুধাবি শহরের হোটেল ইব্রাহিমে বাংলাদেশ সময় গতরাত ৯টার দিকে প্রকৌশলীদের এক পুনর্মিলনী অনুষ্ঠান আয়োজন করা হয়। এতে আমার দেশ-এর ভারপ্রাপ্ত সম্পাদক প্রকৌশলী মাহমুদুর রহমান অনলাইন কনফারেন্সের মাধ্যমে ওসাবে আরব আমিরাতসহ অন্যান্য দেশের প্রকৌশলী ও প্রযুক্তিবিদদের উদ্দেশে বক্তব্য দেন। এ সময় অন্য অনেক প্রকৌশলীর সঙ্গে আরব আমিরাতে উপস্থিত ছিলেন ওসাবে গ্লোবাল চ্যাপ্টারের সাধারণ সম্পাদক প্রকৌশলী ভূঁইয়া মাহবুব লতিফ, ওসাবে সংযুক্ত আরব আমিরাত চ্যাপ্টারের সভাপতি প্রকৌশলী মোয়াজ্জেম হোসেন, সাধারণ সম্পাদক প্রকৌশলী মো. আলী, সহ-সভাপতি প্রকৌশলী মো. মুজিবুর রহমান, পরিচালনা পরিষদের প্রকৌশলী কাজী শহিদুল ইসলাম এবং প্রকৌশলী মো. রফিক শিকদার ও আরও অনেকে।
এছাড়া সিঙ্গাপুর থেকে ওসাবে গ্লোবাল চ্যাপ্টারের সাংগঠনিক সম্পাদক পরিকল্পনাবিদ ফয়সাল কবীর শুভ এবং ব্যাংকক থেকে থাইল্যান্ড চ্যাপ্টারের সহ-সভাপতি প্রকৌশলী ফকরুদ্দিন বাপন, কানাডা থেকে পরিচালনা পরিষদের পরিচালক প্রকৌশলী মো. বাকী, প্রকৌশলী মুহাম্মাদ মাহমুদুর রহমান অনলাইন কনফারেন্সে যোগ দেন। তারা আমার দেশ-এর ভারপ্রাপ্ত সম্পাদকের সঙ্গে বিভিন্ন বিষয়ে মতবিনিময়ও করেন। এতে যোগ দেন ওসাবে গ্লোবালের সভাপতি প্রকৌশলী মাহফুজুর রহমান বাকী এবং প্রকৃচির বিশিষ্ট প্রকৌশলী রিয়াজুল ইসলাম রিজু। এ সময় মাহমুদুর রহমান দেশের সমসাময়িক রাজনৈতিক অবস্থার গুরুত্ব অনুধাবন করে বাংলাদেশী জাতীয়তাবাদে বিশ্বাসী প্রকৌশলীদের সংগঠিত করার ব্যাপারে ওসাবে’র প্রচেষ্টাকে স্বাগত জানান। বর্তমান রাজনৈতিক ও দেশের অর্থনৈতিক পরিস্থিতি মোকাবিলায় বিদেশে প্রকৌশলীদের ভূমিকার প্রশংসা করেন তিনি। সেইসঙ্গে তিনি প্রকৌশলীদের আন্তর্জাতিকভাবে দেশের সার্বিক পরিস্থিতি স্বচ্ছভাবে তুলে ধরার সাহসী ভূমিকা নেয়ার আহ্বান জানান। এই পরিপ্রেক্ষিতে প্রকৌশলীরা সর্বতোভাবে এ ভূমিকার জন্য আমার দেশ-এর ভারপ্রাপ্ত সম্পাদক প্রকৌশলী মাহমুদুর রহমানের ব্যক্তিগত ভূমিকায় কৃতজ্ঞতা জানান।
আরব আমীরাত এর আরও সংবাদ
   আমিরাতের সড়ক দুর্ঘটনায় ক্ষতিপূরণ পাবে ১৯ বাংলাদেশি 
   বাংলাদেশিদের মুখ উজ্জ্বল করলো দুবাই-র হালিম
   শারজায় আগুনে ৬ বাংলাদেশিসহ মৃত্যু ৯
   দুবাইতে সড়ক দুর্ঘটনায় দুই বাংলাদেশিসহ নিহত তিন
   দুবাইয়ে বাংলাদেশী প্রকৌশলী খুন
   দুবাইতে স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন
   জেগে ওঠুন আরব আমিরাতের বাঙালিরা
   আবুধাবিতে নিহত বাকি দুজনও বাংলাদেশি
   আবুধাবি দুর্ঘটনা : পরিচয় মিলেছে হতভাগ্য ১৬ বাংলাদেশির
   আমিরাতে ‘ক্ষমার’ সুযোগ নিচ্ছেন ২২ হাজার বাংলাদেশি
   আবুধাবিতে সড়ক দূর্ঘটনায় ১৬ বাংলাদেশি নিহত
   দুবাইয়ে গত বছর ৪,২২৯ জনের ধর্মান্তরিত হয়ে ইসলাম গ্রহণ
   আবুধাবির বাংলাদেশ স্কুলের এক লাখ ডলার পুরস্কার লাভ
   নজরদারি বাড়াচ্ছে বাংলাদেশ
   আমিরাতে গৃহকর্মী নিয়োগে ফিলিপাইনের কঠিন শর্ত
   দুবাইয়ে পাকিস্তানির কাণ্ড : সহকর্মীদের বেতনের টাকা চুরি
   দুবাইয়ে সিলিন্ডার বিস্ফোরণে চার বাংলাদেশি নিহত
   দুবাইয়ে অগ্নিকাণ্ডে ১০ বাংলাদেশি শ্রমিক দগ্ধ
   আরব আমিরাতে বাংলাদেশীদের ভিসা বন্ধ
   দুবাইয়ে মৃত্যুর সঙ্গে লড়ছেন এক বাংলাদেশী
Contact: 71 Highview Ave, Toronto, ON, M1N 2H4, Canada, Tel: 416 699 9833, email: info@deshebideshe.com