লগ-ইন
¦ নিবন্ধিত হোন
 
 
 
Saturday | 25 May | 2013
Default Page
Bangla Problem
FB
Twitter
RSS

গড় রেটিং: 0.0/5 (0 টি ভোট গৃহিত হয়েছে)

Update : 2012-10-27 04:12:59

ভারতের সামরিক বাহিনীর আধুনিকায়নে মার্কিন সমর্থন

 

নয়াদিল্লি, ২৭ অক্টোবর (ডিডব্লিউ)- এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে এবং বিশ্বের বিভিন্ন দেশে শান্তিরক্ষী বাহিনীতে অবদানের জন্য ভারতের সেনা ও নৌবাহিনীর আরো আধুনিকায়নকে সমর্থন ও সহায়তা করে অ্যামেরিকা৷ মার্কিন উপপররাষ্ট্র মন্ত্রী উইলিয়াম বার্নস বলেছেন, ‘‘এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষার ক্ষেত্রে আমাদের স্বার্থ রয়েছে৷'' সম্প্রতি অ্যামেরিকান উন্নয়ন কেন্দ্রে অনুষ্ঠিত ‘অ্যামেরিকা ও ভারতঃ পরিবর্তনশীল বিশ্বে এক গুরুত্বপূর্ণ সম্পর্ক' শীর্ষক আলোচনায় নিজের বক্তব্যের প্রেক্ষিতে বার্নস নতুন করে এর ব্যাখ্যা দিলেন৷ কারণ চীনের সেনা ও নৌবাহিনীর আধুনিকায়নের ক্ষেত্রে উদ্বেগ প্রকাশ করে এক্ষেত্রে আরো স্বচ্ছতার দাবি তুলেছে ওয়াশিংটন৷ অথচ ভারতের সেনা ও নৌবাহিনীর ক্ষেত্রে আধুনিকায়নের পক্ষে তাদের অবস্থান৷ বার্নস বলেন, ‘‘চীন, ভারত কিংবা মার্কিন যুক্তরাষ্ট্র যে দেশের ক্ষেত্রেই হোক না কেন, আগামী কয়েক বছরের পরিস্থিতি বিবেচনা করলে আমাদের প্রত্যেককে অভ্যন্তরীণ অগ্রাধিকারের দিকে নজর দিতে হবে৷ বিশেষ করে অর্থনৈতিক আধুনিকায়নের বিষয়ে বহির্দেশীয় স্থিতিশীল পরিবেশ সবার জন্যই গুরুত্বপূর্ণ৷''
তাঁর মতে, ‘‘প্রত্যেক অঞ্চলের সদস্যদের সেই অঞ্চলে নিরাপত্তা ও স্থিতিশীলতা নিশ্চিত করার দায়িত্ব রয়েছে৷ যার ফলে উদাহরণস্বরূপ সমুদ্র সীমায় বাণিজ্য সংরক্ষিত হবে৷ সেই দিক থেকে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের স্থিতিশীলতার জন্য ভারতীয় নৌবাহিনী এবং বৃহত্তর দৃষ্টিতে সামরিক বাহিনীর আধুনিকায়ন একটি ভালো বিনিয়োগ৷'' তবে ভারতের বিবেচনায় এটি যেমন বিশ্বের শান্তিরক্ষায় গুরুত্বপূর্ণ, তেমনিভাবে প্রাকৃতিক দুর্যোগ ও বিপর্যয় মোকাবিলা করার ক্ষেত্রেও সহায়ক হবে৷ এসব কিছু বিবেচনায় ভারতের সাথে আমাদের সম্পর্ক গভীরতর করার যথেষ্ট কারণ রয়েছে বলে উল্লেখ করেন বার্নস৷
ভারতের সাথে এমন সম্পর্কের অর্থ যে শুধু সামরিক সরঞ্জাম বিক্রি নয়, তা জোর দিয়ে বলেন বার্নস৷ তিনি জানান, সাম্প্রতিক সময়ে মার্কিন যুক্তরাষ্ট্র ৮ বিলিয়ন মার্কিন ডলার মূল্যের সামরিক সরঞ্জাম বিক্রি করেছে এবং ইচ্ছা করলে আগামী কয়েক বছরে এর পরিমাণ খুব সহজেই তারা দ্বিগুণ করতে পারে৷ কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র চায়, যৌথ-উৎপাদন, যৌথ গবেষণা এবং সহযোগিতামূলক উন্নয়ন৷ যাতে করে প্রতিরক্ষা ক্ষেত্রে সম্পর্ক সামরিক সরঞ্জাম বিক্রির চেয়ে আরো বেশি অর্থ বহন করে বলে মনে করেন বার্নস৷
 
 

 

ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্র উভয় দেশের মধ্যে অতীতের বিয়োগান্তক ঘটনা, সন্ত্রাসী হামলা, আফগানিস্তান নিয়ে হুমকি এবং শান্তিপূর্ণ ও মুক্ত এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের স্বপ্ন দেখার ক্ষেত্রে মিল রয়েছে বলে উল্লেখ করেন বার্নস৷ তাঁর ভাষায়, ‘‘আমরা সন্ত্রাস বিরোধী তৎপরতায় পারষ্পরিক সহযোগিতা নিয়ে গর্ব করতে পারি৷ অথচ এটি মাত্র কয়েক বছর আগেও শূন্যের ঘরে ছিল৷ কিন্তু এখন সেটি নীতিগত এবং আইন প্রয়োগ থেকে প্রায় সর্বক্ষেত্রে বিরাজমান৷''
উল্লেখ্য, প্রায় এক দশক আগেও ভারত-মার্কিন অস্ত্র বাণিজ্য কার্যত শূন্যের ঘরে থাকলেও ২০০৮ সাল থেকে ভারত অ্যামেরিকার কাছ থেকে ৮ বিলিয়ন মার্কিন ডলারের প্রতিরক্ষা সরঞ্জাম কিনেছে৷ এছাড়া অ্যামেরিকা ভারতের কাছে চার বিলিয়ন ডলার মূল্যের সি-১৭১ বিমান সরবরাহ করলে ভারত-মার্কিন যৌথ বিমান বহর বিশ্বের সবচেয়ে শক্তিশালী বিমান বহরে পরিণত হবে বলে জানিয়েছেন এই মার্কিন কূটনীতিক৷ তাঁর মতে, এগুলো বিশ্বের যে কোন সংকট এবং দুর্যোগ মোকাবিলায় অপরিহার্য সম্পদ৷ যেমন গত বছরই অ্যামেরিকা ভারতের কাছে সি - ১৩০ জেটবিমান সরবরাহ করেছে৷ আর এটি সিকিমের ভূমিকম্পের পর ঠিক সময়ে দুর্গত মানুষকে উদ্ধারে কাজ করেছে৷
ইরানের ব্যাপারেও ভারতের নীতিগত অবস্থানের ভূয়সি প্রশংসা করেন বার্নস৷ তিনি বলেন, তেহরানের পারমাণবিক আকাঙ্খার ব্যাপারেও নতুন দিল্লি এবং ওয়াশিংটন একই কৌশলগত লক্ষ্য নিয়ে কাজ করে৷ এর অন্যতম প্রমাণ হলো ভারত ইরানের কাছ থেকে তেল আমদানি হ্রাস করা৷
বিশ্বের আরও সংবাদ
   সৎ নাস্তিকেরা পাপের শাস্তি থেকে পরিত্রাণ পাবে: পোপ
   জঙ্গি বিমানের প্রহরায় যুক্তরাজ্যে পিআইএ’র ফ্লাইটের অবতরণ
   যুক্তরাষ্ট্রে গ্রীনকার্ড পাওয়ার অপেক্ষা শেষ হচ্ছে
   সিরিয়া শান্তি সম্মেলনে অংশ নিতে আগ্রহী: রাশিয়া
   যুক্তরাষ্ট্রে ধসে পড়ল সেতু
   সংখ্যাগরিষ্ঠ নাস্তিক চীনে, আস্তিক ঘানায়
   তালেবানদের বিরুদ্ধে লড়ছেন আফগান নারীরা
   বিশ্বে ক্ষমতাধর নারী মারকেল
   লন্ডনের রাজপথে মুসলমান নামধারীদের প্রকাশ্য হামলায় নিহত ১
   ওবামার ইমপিচমেন্ট চান অর্ধেকের বেশি আমেরিকান!
   টয়লেট পেপার আমদানি করছে ভেনেজুয়েল
   অটিজম আক্রান্তদের নিয়োগ দিচ্ছে এসএপি
   পাকিস্তানে মোবাইল ফোন সেবা বন্ধ
   সুইডেনে দাঙ্গা চলছে
   গান্ধীর শেষ উইল ৬৪ লাখ টাকায় বিক্রি!
   এভারেস্ট জয় পা হারানো অরুনিমার
   সন্তান যখন পাসওয়ার্ড চোর!
   মন্ত্ররাজ পোপ ফ্রান্সিস!
   মিয়ানমারে মুসলিম হত্যা বন্ধে ওবামার আহ্বান
   ওকলাহোমায় ভয়াবহ টর্নেডোয় নিহত ৯১
Chief Editor: Nazrul Minto
editor@deshebideshe.com
Contact: 71 Highview Ave, Toronto, ON, M1N 2H4, Canada
Tel: 416 699 9833, email: info@deshebideshe.com