লগ-ইন
¦ নিবন্ধিত হোন
 
 
 
Thursday | 23 May | 2013
Default Page
Bangla Problem
FB
Twitter
RSS

গড় রেটিং: 0.0/5 (0 টি ভোট গৃহিত হয়েছে)

Update : 2012-10-27 04:01:15

বার্মায় এক শহরের মুসলিম-অধ্যুষিত এলাকা সম্পূর্ণ ধ্বংস

বার্মার রোহিঙ্গা শরণার্থী

 

 
সিটুয়ে, ২৭ অক্টোবর (বিবিসি)
বার্মায় সর্বশেষ জাতিগত সহিংসতায় উপকূলীয় চাওপিউ শহরের একটি রোহিঙ্গা মুসলিম-অধ্যুষিত একটি এলাকার পুরোটাই ধ্বংস হয়ে গেছে বলে খবর পাওয়া গেছে।
 
মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ উপগ্রহ থেকে তোলা ওই এলাকার ছবি প্রকাশ করে একথা বলেছে। বার্মার প্রেসিডেন্টের একজন মুখপাত্র বিবিসির কাছে ওই ছবির সত্যতা স্বীকার করে বলেছেন, এটা বুধবারের ঘটনা - যা তাৎক্ষণিকভাবে নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি ।
 
ওই এলাকায় নিরাপত্তা জোরদার করা হচ্ছে এবং আজ পরিস্থিতি শান্ত বলে প্রেসিডেন্টের মুখপাত্র জানিয়েছেন।
 
হিউম্যান রাইটস ওয়াচ বলছে, উপগ্রহ থেকে তোলা ছবিতে দেখা যাচ্ছে যে চাওপিউ শহরের আটশ'রও বেশি বাড়ি এবং বাড়ি হিসেবে ব্যবহৃত হয় এমন নৌকো পুড়িয়ে দেয়া হয়েছে।
 
থেইন শোয়ে নামে একজন রোহিঙ্গা বিবিসি-কে বলেছেন, তারা তাদের ঘরবাড়ি, টাকাপয়সা সহ সর্বস্ব হারিয়েছেন এবং ঈদ-উল আজহার দিনে তারা পশু কোরবানি দিতে পারছেন না।
 
বার্মার রাখাইন প্রদেশে বৌদ্ধ ও রোহিঙ্গা মুসলিমদের মধ্যে বেশ কয়েকমাস ধরে বিক্ষিপ্তভাবে চলতে থাকা সহিংসতার এটি সর্বশেষ ঘটনা।
 
হিউম্যান রাইটস ওয়াচের একজন মুখপাত্র বলছেন, রোহিঙ্গারা 'হিংস্র' আক্রমণের শিকার হয়েছে। বার্মার সরকার রোহিঙ্গাদের সেদেশের নাগরিক বলে স্বীকার করে না।
 
সরকার বলছে, গত এক সপ্তাহ ধরে রাখাইন প্রদেশ জুড়ে বৌদ্ধ ও মুসলিমদের মধ্যে চলতে থাকা সহিংসতায় এখন পর্যন্ত ৬০ জনেরও বেশি লোক নিহত হয়েছে।
 
আশংকা করা হয় যে নিহতের প্রকৃত সংখ্যা এর চাইতে অনেক বেশি।
 
উপগ্রহ থেকে তোলা ছবি

 

হাজার হাজার লোককে তাদের বাড়িঘর থেকে তাড়িয়ে দেয়া হয়েছে, আক্রান্ত এলাকাগুলো থেকে অনেকেই নৌকায় করে পালিয়ে যাচ্ছেন। একটি দ্বীপে পালানো লোকদের অনেকে আশ্রয় নিলেও তাদের আঞ্চলিক রাজধানী সিটওয়ে শহরে ঢুকতে দেয়া হচ্ছে না বলে অভিযোগ পাওয়া গেছে।
 
গত জুনের সহিংসতার সমং বহু রোহিঙ্গা পালিয়ে প্রতিবেশী বাংলাদেশে আশ্রয় নেবার চেষ্টা করেছিলেন।
 
জাতিসংঘের তথ্য অনুযায়ী বাংলাদেশের কক্সবাজার জেলায় বিভিন্ন শরণার্থী শিবিরে বার্মা থেকে পালিয়ে আসা প্রায় ৩০ হাজার রোহিঙ্গা শরণার্থী অবস্থান করছে। তবে অনিবন্ধিত রোহিঙ্গা শরণার্থীর সংখ্যা আরো অনেক বেশি বলে মনে করা হয়।
বিশ্বের আরও সংবাদ
   লন্ডনের রাজপথে মুসলমান নামধারীদের প্রকাশ্য হামলায় নিহত ১
   ওবামার ইমপিচমেন্ট চান অর্ধেকের বেশি আমেরিকান!
   টয়লেট পেপার আমদানি করছে ভেনেজুয়েল
   অটিজম আক্রান্তদের নিয়োগ দিচ্ছে এসএপি
   পাকিস্তানে মোবাইল ফোন সেবা বন্ধ
   সুইডেনে দাঙ্গা চলছে
   গান্ধীর শেষ উইল ৬৪ লাখ টাকায় বিক্রি!
   এভারেস্ট জয় পা হারানো অরুনিমার
   সন্তান যখন পাসওয়ার্ড চোর!
   মন্ত্ররাজ পোপ ফ্রান্সিস!
   মিয়ানমারে মুসলিম হত্যা বন্ধে ওবামার আহ্বান
   ওকলাহোমায় ভয়াবহ টর্নেডোয় নিহত ৯১
   যুক্তরাষ্ট্রের ওকলাহামায় টর্নেডো, নিহত ১২
   রবীন্দ্রভক্ত চীনা প্রধানমন্ত্রী
   ইরাকে গাড়ি বোমা বিস্ফোরণে নিহত ৫৪
   লাদেন অভিযানে ব্যবহৃত ছুরি নিলামে
   টুমলার কিনে নিচ্ছে ইয়াহু
   আরব আমিরাতে শ্রমিক বিক্ষোভ
   তুরস্কে বেলুন বিস্ফোরণে দুই পর্যটক নিহত
   ফিরে আসছে আফগানিস্থানের বামিয়ানের জোড়া বুদ্ধমূর্তি
Chief Editor: Nazrul Minto
editor@deshebideshe.com
Contact: 71 Highview Ave, Toronto, ON, M1N 2H4, Canada
Tel: 416 699 9833, email: info@deshebideshe.com