পর্যটন নগরি মালয়েশিয়ার বিভিন্ন প্রদেশে ছড়িয়ে থাকা প্রবাসী বাংলাদেশীরা শুক্রবার পবিত্র ইদুল আজহা পালন করেছেন। তন্মধ্যে রাজধানী শহর কুয়ালালামপুরে প্রবাসী বাংলাদেশীদের পরিচালনায় ইদের বড় জামাত অনুষ্টিত হয় কুতারায়া বাংলা মার্কেটের সামনে। রাজধানি শহরের ভিবিন্ন মহললা থেকে ছুঠে আসেন প্রবাসীরা জামাতের সহিত নামাজ আদায় করতে। প্রতি বারের ন্যায় এবারও ব্যবসায়ী সমিতি সুষ্টু ভাবে নামাজ আদায়ের জন্য ব্যাপক প্রস্তুতি গ্রহণ করে। শত শত প্রবাসীদের উপস্তিতিতে ভাব গাম্ভীর্যের মধ্যদিয়ে ইদের নামাজ আদায় করেন তারা। ইদের নামাজ শুরু হওয়ার আগে বয়ান পেশ করেন, বাংলা মসজিদের খতিব হাফিজ মাওলানা মহিউদ্দিন। তিনি তার বক্তব্য বলেন, আনন্দ প্রকাশের এক অপূর্ব উৎসব হচ্ছে ইদ। কুলষ মুক্ত সমাজ গড়ার অঙ্গীকারে একে অপরকে বুকে জড়িয়ে ধরার এমন আবেগ আরকে দিয়েছে আমাদের। এ মহামান্বিত খুশির দিনটিকে বরন করে নেওয়ার জন্য রয়েছে কিছু নির্দিষ্ট নিয়ম নীতি। ইদকে সত্যিকার পরম করুনাময়ের কাছে র্গহীত করতে চাইলে সবধরনের কৃত্রিমতা ও লৌকিকতার মুখোশ ঝেরে ফেলে অনাবিল আনন্দেমেতে ওঠার আহবান জানায় ইদ। আললাহ এবং তার রাসুল সা: এর আদর্শের সীমানা ডিঙ্গিয়ে যাতে এর কোন অমর্যাদা না হয় সেদিকে আমাদের সতর্ক থাকা প্রয়োজন । কুতারায়ায় অনুষ্টিত ইদের জামাতে অংশ গ্রহণ করেন বাংলাদেশ হাই কমিমনের ফার্ষ্ট সেক্রেটারি হালিমুজ্জামান। মালয়েশিয়া আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মকবুল হোসেন মুকুল, ওহিদুর রহমান ওহিদ, মো: জাকারিয়া, মাহতাব খন্দকার, রাশেদ বাদল, শাহিন সরদার। বিএনপির মাহবুব আলম শাহ, শহিদ উললা শহিদ সালাউদ্দিন। ব্যবসায়ীদের মধ্যে ছিলেন,হাজী পন্ডিত, বাবুল আখতার, মুক্তার আলম, লিটনসহ সকল ধর্মপ্রান মুসলমান প্রবাসীরা। এবারের ইদের নামাজে প্রধান আকর্ষন ছিলেন চিত্র নায়ক শাকিব খাঁন। শাকিব খাঁন মালয়েশিয়া প্রবাসীদের সাথে নামাজ আদায় করেছেন। এদিকে কুতারায়ায় অনুষ্টিত ইদের নামাজ আদায়ে সবধরনের নিরাপত্তা দিয়েছে ডিবি কেএল। ইদ উদযাপনে মালয়েশিয়াস্ত বাংলাদেশ হাই কমিশন, ব্যবসায়ী, রাজনৈতিক, মুক্তিযোদ্বা ও সুশীল সমাজের নেতৃবৃন্দ প্রবাসীদেরকে ইদশুভেচ্ছা জানিয়েছেন। এ ছাড়া ক্লাং, পেনাং, ছুঙ্গাই ভুলু, পুচং, মালাক্কা, জহোরভারোতেও ইদের নামাজ আদায় করেছেন। এ দিকে কুতারায়ায় অনুষ্টিত ইদেও নামাজ শেষে চিত্র নায়ক শাকিব খাাঁনকে এক নজর দেখার জন্য প্রবাসীরা ঝড়ো হন এবং চিত্র নায়কের সঙ্গে ইদের কুলাকুলি করেন সবাই। এবারের ইদে যেন প্রবাসীদের অনন্দের শেষ নেই শাকিব খাাঁনকে তাদের মাঝে পেয়ে।