ঈদের মতো খুশীর দিনে আরও খুশীর সংবাদ। আজকের দিনে অ্যাপ বিশ্বে নতুন সংযোজন দেশে বিদেশে। যাদের আইফোন, আইপড, আইপ্যাড আছে তারা বিনামূল্যে দেশে বিদেশের এ অ্যাপ (deshebideshe) ডাউন লোড করে নিতে পারেন। যাদের এনড্রয়েডের ফোন, ট্যাবলেট রয়েছে তারা শীঘ্রই এনড্রয়েডের মার্কেটপ্লেস থেকে দেশে বিদেশের অ্যাপ ডাউনলোড করে নিতে পারবেন।
আপনি বিশ্বের যে প্রান্তেই থাকুন না কেন দেশে বিদেশে এখন আপনার সঙ্গী। প্রযুক্তির সাথে তাল মিলিয়ে পাঠককে সর্বশেষ তথ্য দিয়ে আপডেট রাখার জন্য আমাদের এ অত্যাধুনিক প্রয়াস।
উল্লেখ্য, কর্মব্যস্ত জীবনের মূলবান সময় সাশ্রয় করার নিমিত্তে মাত্র এক সপ্তাহ আগে দেশে বিদেশের মোবাইল ভার্সন চালু করা হয়।
'বাংলা ভাষা বিশ্বায়নে আমরা অগ্রদূত' শ্লোগান নিয়ে দেশে বিদেশের যাত্রা শুরু হয় ১৯৯১ সালে। বাংলাদেশ, বাংলা ভাষা, বাংলা সংস্কৃতি সর্বোপরি অনাবাসী বাঙালিদের স্বার্থকে প্রাধান্য দিয়ে আমাদের এ যাত্রা অব্যাহত রয়েছে। সর্বশেষ ২৫ নভেম্বর ২০১২ সালে দেশে বিদেশে ভার্চুয়াল বিশ্বের অ্যাপ্লিকশেন ষ্টোরে স্থান করে নিল। দেশে বিদেশে এখন কেবলই একটি পত্রিকা নয়; আরও অনেককিছু। দেশে বিদেশে একটি ইন্টারেকটিভ ডিজিটাল মিডিয়া।