লগ-ইন
¦ নিবন্ধিত হোন
 
 
 
Tuesday | 18 June | 2013
Default Page
Bangla Problem
FB
Twitter
RSS

গড় রেটিং: 0.0/5 (0 টি ভোট গৃহিত হয়েছে)

Update : 2012-10-25 01:14:15

বাংলাদেশে ঈদুল আজহা উদযাপিত হবে শনিবার

 

পবিত্র ঈদুল আজহা আগামীকাল শনিবার উদযাপিত হবে। মুসলমানদের অন্যতম প্রধান ধর্মীয় ও সামাজিক উৎসব ঈদকে ঘিরে আনন্দ-উদ্দীপনার আমেজ সারা দেশে। হযরত ইব্রাহিম (আ.)-এর আদর্শ অনুসরণে মুসলমানরা প্রতি বছর আত্মত্যাগের উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে পালন করছে ঈদুল আজহা। মহান আল্লাহর নির্দেশে স্বীয় পুত্র হযরত ইসমাঈল (আঃ)-কে কোরবানি করতে উদ্যত হয়েছিলেন হযরত ইব্রাহিম (আঃ)। এভাবে আল্লাহর প্রতি অগাধ ভালবাসা, আনুগত্য ও আত্মত্যাগের যে সুমহান দৃষ্টান্ত তিনি স্থাপন করেছেন তা অতুলনীয়। জিলহজ মাসের ১০ তারিখে ঈদুল আজহা পালিত হয়। এ উপলক্ষে প্রেসিডেন্ট জিল্লুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণীতে গতকাল শুভেচ্ছা জানিয়েছেন। এছাড়া, শুভেচ্ছা জানিয়েছেন বিরোধীদলীয় নেত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ অন্য রাজনীতিবিদরা। এছাড়াও শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বিভিন্ন দেশের সরকার প্রধান, বিভিন্ন রাজনৈতিক দল, ব্যবসা প্রতিষ্ঠানের নেতৃবৃন্দ। 
প্রেসিডেন্ট তার বাণীতে বলেছেন, ঈদুল আজহার শিক্ষা ও আদর্শ আমাদের প্রাত্যহিক জীবনে অনুসরণ করতে হবে। মহান আল্লাহর অভিপ্রায় ও নির্দেশ ব্যক্তি ও সামাজিক জীবনে বাস্তবায়ন করতে হবে। ভবিষ্যৎ প্রজন্মকে এ শিক্ষা ও আদর্শে অনুপ্রাণিত করতে হবে। প্রধানমন্ত্রী তার বাণীতে বলেন, আসুন, আমরা সকলে পবিত্র ঈদুল আজহার মর্মবাণী অন্তরে ধারণ করে নিজ নিজ অবস্থান থেকে জনকল্যাণমুখী কর্মকাণ্ডে অংশ নিয়ে বিভেদ-বৈষম্যহীন এক সুখী-সমৃদ্ধ শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ে তুলি। বিরোধী নেতা তার বাণীতে বলেন, স্বার্থপরতা, হিংসা-বিদ্বেষ, লোভ ক্রোধকে পরিহার করে সমাজে শান্তি ও সমপ্রীতি প্রতিষ্ঠায় আত্মনিবেদিত হওয়া আমাদের কর্তব্য। যদিও দেশের বর্তমান অবস্থায় সকলের পক্ষে ঈদের আনন্দ যথাযথভাবে উপভোগ করা সম্ভব হবে না। দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি দরিদ্র ও কম আয়ের মানুষকে চরম দুর্ভোগের মুখে ঠেলে দিয়েছে। তাই আমি দেশের সকল বিত্তবান ও সামর্থ্যবান ব্যক্তিদের আহ্বান জানাই-দরিদ্র ও অসহায় মানুষের দিকে সাহায্য ও সহমর্মিতার হাত প্রসারিত করুন। ঈদের আনন্দের দিনে যাতে কেউ অভুক্ত না থাকে সেদিকে সবাই খেয়াল রাখুন। এছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা ঈদুল আজহা উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। 
ঈদের জামাত: ঢাকা সিটি করপোরেশনের উদ্যোগে প্রতি বছরের মতো এবারও দেশের প্রধান ঈদ জামাত হবে জাতীয় ঈদগাহ ময়দানে। এজন্য প্রস্তুত করা হয়েছে ঈদগাহ ময়দানকে। এছাড়া, ডিসিসি’র ব্যবস্থাপনায় রাজধানীর প্রতিটি ওয়ার্ডে ৪টি করে ঈদ জামাত হবে। ৯০টি ওয়ার্ডের মধ্যে ঈদ জামাত হবে মোট ৩৬০টি ঈদগাহে। এছাড়া, ঢাকা বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠেও একটি বৃহৎ ঈদ জামাত হবে। ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে জাতীয় ঈদগাহ ও বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ঈদুল আজহার জামাত হবে। জাতীয় ঈদগাহ ময়দানে সকাল সাড়ে ৮টা, বায়তুল মোকাররমে প্রথম জামাত সকাল ৭টায়, দ্বিতীয় জামাত সকাল ৮টায়, তৃতীয়, চতুর্থ ও শেষ জামাত ৯টা, ১০টা ও পৌনে ১১টায় হবে। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে সকাল সাড়ে ৮টায় প্রথম জামাত ও সাড়ে ৯টায় দ্বিতীয় জামাত হবে। মিরপুর শহীদ বুদ্ধিজীবী ঈদগাহ মাঠে সকাল সাড়ে ৮টায় জামাত হবে। লালবাগ শাহী জামে মসজিদে ঈদের জামাত হবে সকাল সাড়ে ৯টায়। স্যার সলিমুল্লাহ মুসলিম এতিমখানা মাঠে ঈদ জামাত হবে সকাল ৯টায়, মসজিদ বায়তুল ফালাহ কমপ্লেক্স ময়দানে প্রথম জামাত সকাল ৮টায় ও দ্বিতীয় জামাত ৯টায় হবে। এছাড়া স্থানীয় মসজিদ ও ঈদগাহে ঈদের জামাত হবে।
প্রধানমন্ত্রী: গণভবনে ঈদ শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। সকাল ৯টা থেকে ১০টা পর্যন্ত তিনি আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ এবং সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতাদের সঙ্গে গণভবনে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন। এরপর ১০টা থেকে সোয়া ১১টা পর্যন্ত আমন্ত্রিত অতিথি ও সর্বস্তরের নেতাকর্মী-সমর্থক ও শুভানুধ্যায়ীসহ সর্বস্তরের সাধারণ মানুষের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করবেন। উল্লেখ্য, একই স্থানে সকাল সোয়া ১১টা থেকে ১২টা পর্যন্ত বিচারপতি ও কূটনীতিকদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী।
খালেদা জিয়া: ঈদের দিন সকালে রাজধানীর লেডিস ক্লাবে শুভেচ্ছা বিনিময় করবেন বিরোধী নেতা ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সকাল সাড়ে ১১টায় তিনি প্রথমে বাংলাদেশে নিযুক্ত বিদেশী কূটনীতিক ও সাড়ে ১২টা থেকে দেশের বিশিষ্ট নাগরিকসহ সর্বস্তরের মানুষের সঙ্গে এ শুভেচ্ছা বিনিময় করবেন। লেডিস ক্লাব থেকে তিনি দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবর জেয়ারত করে বাসায় ফিরবেন।
আরও জাতীয় সংবাদ
   আপাতত আর ইভিএম নয়- শাহনেওয়াজ
   নারীর অর্থনৈতিক ক্ষমতায়নে পন্থা নির্ধারণ
   পোশাকখাত নারীদের শক্তিশালী করেছে
   প্রসিকিউটরদের পার্সিকিউটর বললেন সাকা: উত্তপ্ত ট্রাইব্যুনাল
   দুদক চেয়ারম্যানের চাকরির কাগজপত্র চেয়েছেন হাইকোর্ট
   ঈদের আগে ১৮ দলের জনসভা নয়, সবার দৃষ্টি গাজীপুরে
   গ্রাহকের টাকা লুটে খাচ্ছে মেঘনা লাইফ
   আশিয়ান সিটির চেয়ারম্যান-এমডির বিরুদ্ধে ডিজিএফআই’র মামলা আদালতে
   অবকাঠামো না থাকলেও কেনা হয়েছে আইসিইউ যন্ত্রপাতি!
   বিএসআরএম-র জন্য ধ্বংসের পথে দেশীয় স্টিলশিল্প
   গোলাম আযমের রায়ের জন্য আর কত অপেক্ষা
   দুদকের তদন্ত সঠিক ও সম্পূর্ণ হয়নি -বিশ্ব ব্যাংক
   পরাজয়ের কারণ হাসনাত: হিরণ
   নির্বাচন থেকে সরে দাঁড়াতে বাধ্য হলেন জাহাঙ্গীর আলম
   বিজিএমইএ’র মহাজালিয়াতি ঃ কারখানা প্রতি নামমাত্র ২০ শ্রমিকের গ্রুপ বীমা
   শাহবাগ আসলেন ইমরান এইচ সরকার
   সিঙ্গাপুরে খালেদা-রওশনের কুশল বিনিময়
   আবুল হোসেনের নাম বাদ দেয় দুদক: বিশ্ব ব্যাংক
   আগস্টে এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ কাজ শুরু
   গাজীপুরে জোটগতভাবে লড়বে আওয়ামী লীগ
Chief Editor: Nazrul Minto
editor@deshebideshe.com
Contact: 71 Highview Ave, Toronto, ON, M1N 2H4, Canada
Tel: 416 699 9833, email: info@deshebideshe.com