লগ-ইন
¦ নিবন্ধিত হোন
 
 
 
Wednesday | 19 June | 2013
Default Page
Bangla Problem
FB
Twitter
RSS

গড় রেটিং: 2.5/5 (4 টি ভোট গৃহিত হয়েছে)

Update : 2012-10-25 12:52:27

বিশ্বব্যাপী স্থূলতা বাড়ছেই

বিশ্বব্যাপী স্থূলতা ক্রমেই বাড়ছে। স্থূলতার হার সবচেয়ে বেশি উত্তর আমেরিকার দেশগুলোয়। ওই অঞ্চলে বিশ্বের মোট জনসংখ্যার মাত্র ৬ শতাংশ বাস করলেও পৃথিবীর মানুষের মোট ওজনের এক-তৃতীয়াংশের বাস উত্তর আমেরিকার দেশগুলোয়।
সম্প্রতি এক গবেষণায় জানা গেছে এসব তথ্য। লন্ডন স্কুল অব হাইজিন অ্যান্ড ট্রপিক্যাল মেডিসিনের গবেষকদের ওই প্রতিবেদন বায়োমেড সেন্ট্রাল জার্নালে প্রকাশিত হয়েছে।
এতে বলা হয়, বিশ্বের মোট মানুষের ওজন ২৮৭ মিলিয়ন টন। বিশ্বে প্রতিটি মানুষের ওজন গড়ে ৬৩ কেজি করে; কিন্তু উত্তর আমেরিকায় প্রতিটি মানুষের গড় ওজন ৮০ দশমিক ৭ কেজি।
অন্যদিকে এশিয়ায় প্রতিটি মানুষের গড় ওজন ৫৭ দশমিক ৭ কেজি। বিশ্বের মোট জনসংখ্যার ৬১ শতাংশের বাস এশিয়ায়; কিন্তু বিশ্বের মোট স্থূলকায় মানুষের ১৩ শতাংশের বাস এশিয়ায়। স্থূলতার শীর্ষ সারিতে রয়েছে বেশ কয়েকটি আরব দেশও।
গবেষক-অধ্যাপক ইয়ান রবার্টস বলেন, স্থুলতা নিয়ে আমাদের সবার মধ্যে একটি ধারণা হচ্ছে-আমরা মনে করি, এটি আমার ব্যক্তিগত সমস্যা নয়; কিন্তু গবেষণায় দেখা গেছে, আমরা সবাই আসলে স্থূল হচ্ছি। যদিও এ হার উত্তর আমেরিকায় বেশি। যদি প্রতিটি রাষ্ট্র নিজ নিজ নাগরিকের স্থূলতা নিয়ে সচেতন হয়, তবে এ সমস্যার সমাধান সহজ হয়ে যাবে বলে মন্তব্য করেন তিনি।

স্বাস্থ্য সংক্রান্ত আরও সংবাদ
   বিতর্কিত ই-সিগারেট কি ওষুধ?
   ‘অটিজম সমস্যায় জাতীয় কৌশলপত্র প্রায় চূড়ান্ত’
   রূপচর্চায় কলা
   বক্ষবন্ধনীকে না বলুন
   ফাইব্রোস্ক্যান এখন বাংলাদেশে
   ডিসেম্বরে ঢাকায় সার্ক ধূমপান বিরোধী সম্মেলন
   মুখের ক্যানসার প্রতিরোধে জাম
   শত ছত্রাকের বসতি মানুষের পা!
   চীনে শিশুদের জন্য নতুন প্রতিষেধক আবিষ্কার
   প্লাস্টিকের পাত্র রক্তচাপ বাড়ায়
   রান্নার কায়দা স্বাস্থ্যকর হচ্ছে তো?
   সন্তানের স্থূলতার জন্য মা দায়ী!
   দাম্পত্য জীবনে সুগন্ধি
   সার্সের মত শ্বাসকষ্টের নতুন ভাইরাস
   দেশে বিশ্ব উচ্চ রক্তচাপ দিবস পালিত
   ‘দেশেই লিভারের পর্যাপ্ত চিকিৎসা রয়েছে’
   ডায়ারিয়া রোধে নতুন চিকিৎসা পদ্ধতি উদ্ভাবনের তাগিদ
   বাদাম খেয়ে হোক দিনের শুরু...
   ভালো থাকবে স্মৃতিশক্তি
   ভায়াগ্রার কাজ করবে তরমুজ!
Chief Editor: Nazrul Minto
editor@deshebideshe.com
Contact: 71 Highview Ave, Toronto, ON, M1N 2H4, Canada
Tel: 416 699 9833, email: info@deshebideshe.com