লগ-ইন
¦ নিবন্ধিত হোন
 
 
 
Wednesday | 19 June | 2013
Default Page
Bangla Problem
FB
Twitter
RSS

গড় রেটিং: 2.0/5 (2 টি ভোট গৃহিত হয়েছে)

Update : 2012-10-25 12:42:40

গর্ভাবস্থায় চিপস খেলে নবজাতকের ওজন কম হয়

গর্ভাবস্থায় যেসব নারী চিপস খান তাদের সন্তান কম ওজন নিয়ে জন্মগ্রহণ করে। স্পেনের একদল গবেষক এ তথ্য জানিয়েছেন।
সেন্টার ফর রিসার্চ ইন এনভায়রনমেন্ট এপিডেমিওলজির (সিআরইএএ) গবেষকরা জানান, গর্ভাবস্থায় চিপস খেলে নবজাতক শিশুর স্বাস্থ্য সমস্যা হওয়ার অধিক ঝুঁকি রয়েছে। চিপসে এক্রিলিমিড নামে এক ধরনের উপাদান আছে, যা শিশুর মাথার আকৃতি ছোট করে দেয়। সাধারণত ভাজা-পোড়া, তৈলাক্ত খাবার ও কফিতে এক্রিলিমিড নামের রাসায়নিক উপাদানটি থাকে।
যেসব মা গর্ভাবস্থায় অধিক পরিমাণে চিপস, ক্রিপস এবং বিস্কুট জাতীয় খাবার খান তাদের শিশুদের গড় ওজন স্বাভাবিকের চেয়ে অনেক কম হয়।
বিষয়টি নিয়ে ২০০৬ থেকে ২০১০ সাল পর্যন্ত ডেনমার্ক, যুক্তরাজ্য, গ্রিস, নরওয়ে ও স্পেনের  এক হাজার ১০০ গর্ভবতী মহিলার ওপর পরীক্ষা চালানো হয়। এ সময় দেখা যায়, যেসব মা গর্ভাবস্থায় চিপস জাতীয় খাবার খেতে বেশি পছন্দ করেছেন তাদের সন্তানের ওজন স্বাভাবিকের চেয়ে অনেক কম হয়েছে।
এ সময় দেখা যায় ১৮৬ মহিলার শিশু খুব ছোট মাথা ও ওজন নিয়ে জন্মগ্রহণ করেছে। কারণ খুঁজতে গিয়ে আমরা তাদের খাদ্য তালিকার খোঁজ করি এবং দেখতে পাই তারা অধিক পরিমাণ চিপস জাতীয় খাদ্য গ্রহণ করেছেন। ফলে তাদের গর্ভের সন্তান কম ওজন নিয়ে জন্মগ্রহণ করেছে।

স্বাস্থ্য সংক্রান্ত আরও সংবাদ
   বিতর্কিত ই-সিগারেট কি ওষুধ?
   ‘অটিজম সমস্যায় জাতীয় কৌশলপত্র প্রায় চূড়ান্ত’
   রূপচর্চায় কলা
   বক্ষবন্ধনীকে না বলুন
   ফাইব্রোস্ক্যান এখন বাংলাদেশে
   ডিসেম্বরে ঢাকায় সার্ক ধূমপান বিরোধী সম্মেলন
   মুখের ক্যানসার প্রতিরোধে জাম
   শত ছত্রাকের বসতি মানুষের পা!
   চীনে শিশুদের জন্য নতুন প্রতিষেধক আবিষ্কার
   প্লাস্টিকের পাত্র রক্তচাপ বাড়ায়
   রান্নার কায়দা স্বাস্থ্যকর হচ্ছে তো?
   সন্তানের স্থূলতার জন্য মা দায়ী!
   দাম্পত্য জীবনে সুগন্ধি
   সার্সের মত শ্বাসকষ্টের নতুন ভাইরাস
   দেশে বিশ্ব উচ্চ রক্তচাপ দিবস পালিত
   ‘দেশেই লিভারের পর্যাপ্ত চিকিৎসা রয়েছে’
   ডায়ারিয়া রোধে নতুন চিকিৎসা পদ্ধতি উদ্ভাবনের তাগিদ
   বাদাম খেয়ে হোক দিনের শুরু...
   ভালো থাকবে স্মৃতিশক্তি
   ভায়াগ্রার কাজ করবে তরমুজ!
Chief Editor: Nazrul Minto
editor@deshebideshe.com
Contact: 71 Highview Ave, Toronto, ON, M1N 2H4, Canada
Tel: 416 699 9833, email: info@deshebideshe.com