লগ-ইন
¦ নিবন্ধিত হোন
 
 
 
Tuesday | 18 June | 2013
Default Page
Bangla Problem
FB
Twitter
RSS

গড় রেটিং: 2.0/5 (4 টি ভোট গৃহিত হয়েছে)

Update : 2012-10-25 12:40:41

হার্ট সার্জারিতে রোবট!

শল্যচিকিৎসকদের ছুরি-কাঁচি চালানোর দিন মনে হয় শেষ! অবাক হচ্ছেন? একই সঙ্গে ভাবছেন, তারা কি আর অস্ত্রোপচার করবেন না? না, বিষয়টি এমন নয়। প্রযুক্তি-মাতাল বিশ্বে চিকিৎসকরা এখনো হাত দিয়ে ছুরি-কাঁচি চালাবেন, তা কি আর হয়? ওই কাজটি করার দরকারও নেই। কারণ তাদের সহায়তায় এসে গেছে রোবট সার্জন। এরই মধ্যে রোবট সার্জনের সাহায্যে প্রথমবারের মতো যুক্তরাজ্যের নিউ ক্রস হাসপাতালে সফলতার সঙ্গে বাইপাস সার্জারি করা হয়েছে।
২২ বছর বয়সী নাতালিয়া জোন্সের হার্টে একটি ছিদ্র ছিল। তার অস্ত্রোপচারে 'ডা ভিনসি' নামের সার্জারি রোবট ব্যবহার করা হয়। অপারেশনের সময় রোবটটিকে নিয়ন্ত্রণ করেন হার্ট বিশেষজ্ঞরা। তারা থ্রিডি মানের ছবির মাধ্যমে সম্পূর্ণ অপারেশনটি পর্যবেক্ষণ করেন এবং নিয়ন্ত্রণ প্যানেলের সাহায্যে প্রয়োজনীয় নির্দেশনা দেন।
চিকিৎসকরা জানান, প্রচলিত ধারায় রোগীর বুকের একটা অংশ কেটে এ ধরনের অস্ত্রোপচার করা হতো। তবে রোবটের সাহায্যে বুকের পাঁজরের সামান্য অংশ কেটে এ অস্ত্রোপচার করা হয়। তাই প্রচলিত ব্যবস্থার তুলনায় রোবটের সাহায্যে অস্ত্রোপচার বেশি নিরাপদ।
সার্জন স্টিফেন বিলিং বলেন, রোবটের সাহায্যে অস্ত্রোপচারে রোগী তুলনামূলক কম ব্যথা পায়। এ ছাড়া রোগী আগের তুলনায় তাড়াতাড়ি সুস্থও হয়ে উঠবে। জোন্সের হৃৎপিণ্ডের ১ দশমিক ৩ ইঞ্চির ছিদ্রটি মাত্র ৯ ঘণ্টায়ই সেরে ওঠে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
আরেক সার্জন মনিদ্রার ভাব্রা বলেন, যুক্তরাজ্যে প্রথমবারের মতো রোবটের সাহায্যে বাইপাস সার্জারি করতে পেরে আমরা গর্বিত।
 

স্বাস্থ্য সংক্রান্ত আরও সংবাদ
   বিতর্কিত ই-সিগারেট কি ওষুধ?
   ‘অটিজম সমস্যায় জাতীয় কৌশলপত্র প্রায় চূড়ান্ত’
   রূপচর্চায় কলা
   বক্ষবন্ধনীকে না বলুন
   ফাইব্রোস্ক্যান এখন বাংলাদেশে
   ডিসেম্বরে ঢাকায় সার্ক ধূমপান বিরোধী সম্মেলন
   মুখের ক্যানসার প্রতিরোধে জাম
   শত ছত্রাকের বসতি মানুষের পা!
   চীনে শিশুদের জন্য নতুন প্রতিষেধক আবিষ্কার
   প্লাস্টিকের পাত্র রক্তচাপ বাড়ায়
   রান্নার কায়দা স্বাস্থ্যকর হচ্ছে তো?
   সন্তানের স্থূলতার জন্য মা দায়ী!
   দাম্পত্য জীবনে সুগন্ধি
   সার্সের মত শ্বাসকষ্টের নতুন ভাইরাস
   দেশে বিশ্ব উচ্চ রক্তচাপ দিবস পালিত
   ‘দেশেই লিভারের পর্যাপ্ত চিকিৎসা রয়েছে’
   ডায়ারিয়া রোধে নতুন চিকিৎসা পদ্ধতি উদ্ভাবনের তাগিদ
   বাদাম খেয়ে হোক দিনের শুরু...
   ভালো থাকবে স্মৃতিশক্তি
   ভায়াগ্রার কাজ করবে তরমুজ!
Chief Editor: Nazrul Minto
editor@deshebideshe.com
Contact: 71 Highview Ave, Toronto, ON, M1N 2H4, Canada
Tel: 416 699 9833, email: info@deshebideshe.com